সারাদেশ থেকে মাগুরা কীভাবে যাবেন?

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : মজাদার আর বিখ্যাত খাবারের সমাহার মাগুরা জেলা

magura ছবি : বাংলাপিডিয়া

খুলনা বিভাগের একটি জেলা শহর হচ্ছে মাগুরা। বলা হয়ে থাকে, এই জেলার খাল বিলে প্রচুর মাগুর মাছ পাওয়া যেত। মাগুর মাছে প্রসিদ্ধি থেকে তাই এই জেলাটি 'মাগুরা' নামকরণ হয়েছে। মাগুরা জেলায় যা বিখ্যাত : মাগুরার মিষ্টি, মাগুরার খামার পাড়ার দই, মদনমোহন মন্দির, মোঘল ও গুপ্ত সাম্রাজ্যের নিদর্শন, রাজা সীতারাম রায়ের প্রাসাদ, সিদ্বেশ্বরী মঠমাগুরার দর্শণীয় স্থান ও ঐতিহ্যবাহী খাবার। চলুন জেনে নেয়া যাক, সারাদেশের ৮টি বিভাগ থেকে কীভাবে মাগুরা যাওয়া যায় সে সম্পর্কে।

খুলনা থেকে মাগুরা :

স্থলপথ : খুলনা থেকে মাগুরায় যাওয়ার জন্য সরাসরি বাস পাবেন।

ঢাকা থেকে মাগুরা :

আকাশপথ : বিমান পথে মাগুরা যেতে চাইলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরথেকে বিমানে যশোর বিমানবন্দরে  যেতে হবে আপনাকে। এই রুটে  ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা যশোর থেকে বাস বা গাড়ীতে মাগুরা যেতে পারবেন।

স্থলপথ : দেশ ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজসহ বেশ কিছু পরিবহন সংস্থার বাসে সরাসরি সরাসরি কুষ্টিয়ায় যেতে পারবেন। এসব পরিবহনের এসি বা নন-এসি উভয় ধরনের বাস পাবেন। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও ঢাকা থেকে ট্রেনে যশোর এসে এরপর যশোর থেকে কুষ্টিয়ায় যেতে পারেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

চট্টগ্রাম থেকে মাগুরা :

আকাশপথ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর) থেকে প্রথমে বিমানে করে আপনাকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে হবে। এরপর ঢাকা থেকে বিমানে যশোর যেতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। যশোর পৌঁছে এরপর আপনাকে মাগুরা যেতে হবে।

স্থলপথ : ইউনিক সার্ভিস, এস আলম ইত্যাদি পরিবহনের বাসে সরাসরি চট্টগ্রাম থেকে মাগুরা আসতে পারবেন। ভাড়া আনুমানিক ৭৫০-৮৫০ টাকা।

বরিশাল থেকে মাগুরা :

স্থলপথ : বরিশাল থেকে মাগুরার উদ্দেশ্যে সরাসরি বাস পাবেন। ভাড়া আনুমানিক ২০০ টাকা।

রংপুর থেকে মাগুরা :

আকাশপথ : রংপুরে সৈয়দপুর বিমানবন্দর অবস্থিত। রংপুর বিভাগের জেলা শহরগুলো থেকে আপনাকে এই বিমানবন্দরে যেতে হবে। এরপর সেখান থেকে ঢাকা, ঢাকা থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলার যেকোনো বিমানে করে ঢাকায় যেতে হবে। তারপর ঢাকা থেকে বিমানে যশোর পৌঁছাতে পারবেন। এরপর যশোর থেকে বাস বা গাড়িতে মাগুরা যেতে পারবেন।

স্থলপথ : রংপুর থেকে যশোরে সরাসরি রেল সার্ভিস রয়েছে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন। যশোরে এসে এরপর সেখান থেকে আপনাকে মাগুরা যেতে হবে।

সিলেট থেকে মাগুরা :

আকাশপথ : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলাসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে প্রথমে ঢাকা এসে এরপর সেখান থেকে বিমানে যশোর যেতে পারবেন। যশোরে পৌঁছে সেখান থেকে মাগুরায় যেতে পারবেন।

স্থলপথ : মামুন এন্টারপ্রাইজের বাসে সরাসরি সিলেট থেকে মাগুরায় আসতে পারবেন। ভাড়া আনুমানিক ৭৫০ টাকা।

রাজশাহী থেকে মাগুরা :

স্থলপথ : রাজশাহী থেকে মাগুরার সরাসরি বাস পাবেন। ভাড়া আনুমানিক ৩০০ টাকা।

ময়মনসিংহ থেকে মাগুরা :

স্থলপথ : ময়মনসিংহ থেকে খুলনাগামী বাসে মাগুরায় যেতে পারেন। শামীম এন্টারপ্রাইজ শ বেশ কিছু পরিবহন সংস্থা এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে।