সারাদেশ থেকে যশোর কীভাবে যাবেন?

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : দেশের প্রথম শত্রুমুক্ত জেলা

jessore ছবি : যশোর ডট ইনফো

খুলনা বিভাগের একটি জেলা শহর হচ্ছে যশোর। বাংলাদেশের সবথেকে পুরাতন জেলাও এটিই। জেলার অতীত ইতিহাস থেকে জানা যায়, এই অঞ্চল গভীর বনাঞ্চলে পরিপূর্ণ ছিল। যশোর জেলার উল্লেখযোগ্য যা রয়েছে : জাবির হোটেল ইন্টারন্যাশনাল, যশোর বিমানবন্দর, দমদম পীরের ঢিবি, যশোরের বিনোদিয়া ফ্যামেলি পার্ক, জেস গার্ডেন পার্ক, হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়া, যশোরের ভাসমান সেতু, ফুলের রাজ্য যশোরের গদখালি, জামতলার মিষ্টি, যশোরের বিখ্যাত খেজুরের রস, যশোরের সাগরদাঁড়ি, এগারো শিব মন্দির গুপ্ত যুগের ঐতিহ্য ভরতের দেউল, মির্জানগর নবাব বাড়ির হাম্মামখানা। চলুন জেনে নেয়া যাক সারাদেশের ৮টি বিভাগ থেকে কিভাবে যশোর যেতে পারেন সে সম্পর্কে।

খুলনা থেকে যশোর :

স্থলপথ : খুলনা থেকে যশোরের যাওয়ার জন্য সরাসরি বাস পাবেন। কুয়াকাটা এক্সপ্রেস, সৌখিন পরিবহন ইত্যাদি পরিবহন কোম্পানি এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দেয়। ভাড়া আনুমানিক ১০০ টাকা।

ঢাকা থেকে যশোর :

আকাশপথ : বিমান পথে যেতে চাইলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে যশোর বিমানবন্দরে যেতে হবে আপনাকে। বিমান বাংলাদেশ, নভো এয়ার  এবং ইউ এস বাংলা এই রুটে  ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।

স্থলপথ : ঢাকা থেকে যশোরে যাওয়ার জন্য বিখ্যাত বিভিন্ন পরিবহন কোম্পানির এসি বা নন এসি বাস পাবেন। হানিফ পরিবহনসহ শীর্ষস্থানীয় বেশ কিছু পরিবহন সংস্থার এসি বা নন এসি বাস পাবেন ঢাকা থেকে যশোরে যাওয়ার জন্য। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস ট্রেনেও যশোর যেতে পারেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

চট্টগ্রাম থেকে যশোর :

আকাশপথ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমে বিমানে করে আপনাকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে হবে। এরপর ঢাকা থেকে বিমানে যশোর যেতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।

স্থলপথ : এস আলম, সৌদিয়া, ঈগল, হানিফ ইত্যাদি পরিবহনের বাসে সরাসরি চট্টগ্রাম থেকে যশোরে যেতে পারবেন। এসি এবং নন-এসি উভয় ধরনের বাস পাবেন যাতায়াতের জন্য। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও চট্টগ্রাম থেকে ট্রেনে ঢাকায় এসে এরপর ট্রেনে যশোর যেতে পারেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

বরিশাল থেকে যশোর :

স্থলপথ : সেভেন স্টার পরিবহন, কুয়াকাটা এক্সপ্রেস, জি এম পরিবহন ইত্যাদি বাসে সরাসরি বরিশাল থেকে যশোর যেতে পারেন। ভাড়া আনুমানিক ৩০০-৪০০ টাকা।

রংপুর থেকে যশোর :

আকাশপথ : রংপুরে সৈয়দপুর বিমানবন্দর অবস্থিত। রংপুর বিভাগের জেলা শহর গুলো থেকে আপনাকে এই বিমানবন্দরে যেতে হবে। এরপর সেখান থেকে ঢাকা থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট অথবা ইউ এস বাংলা বিমানে করে ঢাকায় আসতে হবে। তারপর ঢাকা থেকে বিমানে যশোর পৌঁছাতে পারবেন।

স্থলপথ : রংপুর থেকে যশোরে সরাসরি রেল সার্ভিস রয়েছে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

সিলেট থেকে যশোর :

আকাশপথ : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট ও ইউ এস বাংলা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে প্রথমে ঢাকা এসে এরপর সেখান থেকে বিমানে যশোর যেতে পারবেন।

স্থলপথ : মামুন এন্টারপ্রাইজ, হানিফ এন্টারপ্রাইজ ইত্যাদি পরিবহনের বাসে সরাসরি সিলেট থেকে যশোরে যেতে পারবেন। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন।

রাজশাহী থেকে যশোর :

আকাশপথ : রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। এই এয়ারলাইন্স গুলোর বিমানে ঢাকায় এসে এরপর বিমানে যশোর যেতে পারবেন।

স্থলপথ : দেশ ট্রাভেলসসহ বেশ কিছু পরিবহন সংস্থার এসি বা নন এসি সার্ভিস পাবেন রাজশাহী থেকে যশোরে যাতায়াতের জন্য। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও ট্রেনে সরাসরি রাজশাহী থেকে যশোর যেতে পারেন। কপোতাক্ষ এক্সপ্রেস সরাসরি এই রুটে চলাচল করে। রেল সেবা  এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

ময়মনসিংহ থেকে যশোর :

আকাশপথ : ময়মনসিংহ থেকে আপনাকে ঢাকায় আসতে হবে প্রথমে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে যশোর বিমানবন্দরে পৌঁছাতে পারবেন।

স্থলপথ : ময়মনসিংহ থেকে খুলনাগামী বাসে খুলনা পৌঁছে এরপর যশোর যেতে পারবেন। শামীম এন্টারপ্রাইজ, সোনার মদিনা ইত্যাদি বাস ময়মনসিংহ থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।