সারাদেশ থেকে নড়াইল কীভাবে যাবেন?

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : বাংলাদেশের অন্যতম ক্ষুদ্রতম জেলা নড়াইলে ভ্রমণ করুন সহজে

নড়াইল ছবি : জেলা সঞ্চয় অফিস

খুলনা বিভাগের একটি জেলা হচ্ছে নড়াইল। নড়িয়াল ফকিরের আশির্বাদপুষ্ট নড়ি হতে এই জেলাটির নামকরণ হয়েছে নড়াইল। নড়াইল জেলার যা বিখ্যাত : নিরিবিলি পিকনিক স্পট, নড়াইলের বাধাঘাট, চিত্রা রিসোর্ট, অরুণিমা কান্ট্রিসাইড এন্ড গলফ রিসোর্ট, নড়াইলের নলেন গুড়ের সন্দেশ, সুলতান কমপ্লেক্স, নীহাররঞ্জন গুপ্তের বাড়ি। চলুন জেনে নেয়া যাক সারাদেশের ৮টি বিভাগ থেকে কীভাবে নড়াইল যেতে পারেন সে সম্পর্কে।

খুলনা থেকে নড়াইল :

স্থলপথ : কালনা এক্সপ্রেসসহ বিভিন্ন পরিবহনের বাসে খুলনা থেকে নড়াইলে যেতে পারবেন।

ঢাকা থেকে নড়াইল :

আকাশপথ : বিমান পথে যেতে চাইলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে যশোর বিমানবন্দরে আসতে হবে আপনাকে। বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা এই রুটে  ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। যশোর পৌঁছে এরপর আপনাকে নড়াইল যেতে হবে।

স্থলপথ : হানিফ এন্টারপ্রাইজ, এ,কে ট্রাভেলস, ঈগল পরিবহন ইত্যাদি কোম্পানির বাসে সরাসরি ঢাকা থেকে নড়াইল যেতে পারবেন। সহজ বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন।

চট্টগ্রাম থেকে নড়াইল :

আকাশপথ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমে বিমানে করে আপনাকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে হবে। এরপর ঢাকা থেকে বিমানে যশোর যেতে পারবেন। এরপর যশোর থেকে বাস বা গাড়িতে নড়াইল যেতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।

স্থলপথ : সৌদিয়া, ঈগলসহ বেশ কিছু পরিবহন সংস্থার বাসে সরাসরি চট্টগ্রাম থেকে নড়াইল যেতে পারবেন। সহজ বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও চট্টগ্রাম থেকে বাস বা ট্রেনে ঢাকায় এসে এরপর নড়াইল যেতে পারেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

বরিশাল থেকে নড়াইল :

স্থলপথ : বরিশাল থেকে যশোরগামী বাসে নড়াইল যেতে পারবেন। সেভেন স্টার পরিবহন সহ বেশ কিছু পরিবহন সংস্থার বাসে বরিশাল থেকে নড়াইল যেতে পারবেন।

রংপুর থেকে নড়াইল :

আকাশপথ : রংপুরে সৈয়দপুর বিমানবন্দর অবস্থিত। রংপুর বিভাগের জেলা শহর গুলি থেকে আপনাকে এই বিমানবন্দরে আসতে হবে। এরপর সেখান থেকে ঢাকা থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা'র যেকোনো বিমানে করে ঢাকায় আসতে হবে। তারপর ঢাকা থেকে বিমানে যশোর পৌঁছাতে পারবেন। এরপর যশোর থেকে নড়াইল যেতে পারবেন।

স্থলপথ : রংপুর থেকে যশোরে সরাসরি রেল সার্ভিস রয়েছে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন। যশোর পৌছে এরপর নড়াইল যেতে পারবেন।

সিলেট থেকে নড়াইল :

আকাশপথ : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলাসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে প্রথমে ঢাকা এসে এরপর সেখান থেকে বিমানে যশোর যেতে পারবেন। তারপর যশোর থেকে নড়াইল যেতে হবে আপনাকে।

স্থলপথ : সিলেট থেকে মামুন এন্টারপ্রাইজ, হানিফ এন্টারপ্রাইজ ইত্যাদি পরিবহনের বাসে সিলেট থেকে নড়াইল যেতে পারবেন। সহজ বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন।

রাজশাহী থেকে নড়াইল :

আকাশপথ : রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। এই এয়ারলাইন্সগুলোর বিমানে ঢাকায় এসে এরপর বিমানে যশোর যেতে পারবেন। পরবর্তীতে যশোর থেকে নড়াইল যেতে হবে আপনাকে।

স্থলপথ : দেশ ট্রাভেলস সহ বেশ কিছু পরিবহন সংস্থার এসি বা নন এসি সার্ভিস পাবেন রাজশাহী থেকে যশোরে যাতায়াতের জন্য। যশোরগামী বাসে নড়াইল যেতে পারবেন। সহজ বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও ট্রেনে সরাসরি রাজশাহী থেকে যশোর যেতে পারেন। কপোতাক্ষ এক্সপ্রেস সরাসরি এই রুটে চলাচল করে। এরপর যশোর থেকে নড়াইল যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

ময়মনসিংহ থেকে নড়াইল :

স্থলপথ : ময়মনসিংহ থেকে খুলনাগামী বাসে নড়াইল যেতে পারবেন। শামীম এন্টারপ্রাইজ, সোনার মদিনা ইত্যাদি বাস ময়মনসিংহ থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।