রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক, খুলনা

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক



রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক

রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক, খুলনা। ছবি : সংগৃহীত



খুলনা বাংলাদেশের বৃহত্তম জেলার মধ্যে তৃতীয়। ঢাকা ও চট্টগ্রামের পরেই খুলনার অবস্থান। খুলনাকে শিল্প নগরীও বলা হয়। ৪ হাজার ৩৯৫ বর্গ কিলোমিটারের খুলনা জেলার দক্ষিণে রয়েছে বিশাল বঙ্গোপসাগর ও মনোমুগ্ধকর সুন্দরবন। ভ্রমণ পিপাসুদের জন্য খুলনা শহরে অনেক ঘুরাঘুরির স্থান আছে, তার মধ্যে অন্যতম 'রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক'। সব বয়সী মানুষের আনন্দের জন্য এই পার্ককে বলা যেতে পারে 'স্বর্গ'। আর শিশুদের বিনোদনের জন্য এই পার্কটি বেশি আনন্দদায়ক, কারণ এখানে শিশুদের জন্য মনোমুগ্ধকরভাবে সাজানো আছে। এই পার্কটি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, যা আপনার প্রথম দেখাতেই মন ভরে যাবে। পার্কটির ভেতরে পরিপাটি, সাজানো-গোছানো। ভেতরের আসবাবপত্র রুচিশীল, মূল্যবান এবং আভিজাত্যে পরিপূর্ণ। রানা রিসোর্ট অ্যান্ড অ্যামিউজম্যান্ট পার্কটি অবস্থিত খুলনার বটিয়াঘাটা উপজেলার বরণপাড়ায়। খুলনার যে কেউ একদিনে ঘুরে আসতে পারবেন কিংবা চাইলে রাতে থেকেও পূর্ণিমার আলো উপভোগ করতে পারবেন।

এখানে যা যা আছে :

পার্কে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন অত্যাধুনিক সব ব্যবস্থা। এতে আপনি ও আপনার পরিবার নিয়ে নিশ্চিন্তে বিশ্রাম ও রাত্রিযাপন করতে পারবেন। তাছাড়া পিকনিক স্পটে আপনি আপনার পরিবার পরিজন বা আপনার প্রতিষ্ঠানের সবাইকে নিয়ে পিকনিক করতে পারবেন। পার্কের নিরিবিলি মনোরম পরিবেশ আপনাকে সতেজ করবে। অবশ্যই সুন্দর সময় কাটবে পুরো পার্কের মনোলোভা স্থানগুলোতে।


পার্কটিতে যে সমস্ত রাইড রয়েছে :

অক্টোপাস রাইড, নাগরদোলা, বাম্পার কার, সেল্ফ কন্ট্রোল্ড প্লেন, ট্রেন, ফ্লাইং কার, জাম্পিং ফ্রগ, লেডি বাগ, মটর রাইড, কেবল কার, সুনামি পুল, ওয়াটার স্লাইড রাইন্ড।

যেভাবে যাবেন :

ঢাকা থেকে সরাসরি বাস বা ট্রেন যোগে খুলনা যেতে পারবেন। খুলনাতে নেমে যে কোন একটা সিএনজি ধরে খুলনার বটিয়াঘাটা উপজেলার বরণপাড়ায়। শহর থেকে মাত্র ১২ কিলোমিটার অদূরে প্রকৃতির। 

আরো পড়ুনঃ রাঙামাটির ঝুলন্ত : ভ্রমণপ্রিয়দের অন্যতম প্রধান আকর্ষণ
ফেসবুক পেইজঃ ট্রাভেল বাংলাদেশ

সাব্বির হোসেন   এস এম