সারাদেশ থেকে পাহাড়পুর, সোমপুর বিহারের নওগাঁ জেলায় যাবেন যেভাবে
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : কুসুম্বা মসজিদসহ ঐতিহাসিক স্থাপনা ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জেলা
ছবি : সংগৃহীত
রাজশাহী বিভাগের একটি জেলা হচ্ছে নওগাঁ। নওগাঁর যা বিখ্যাত : সোমপুর বৌদ্ধ বিহার, দুবলহাটি রাজবাড়ী,কুসুম্বা মসজিদ, জগদ্দল বিহার, সাপাহার জবাই বিল, কবিগুরুর কুঠিবাড়ি, বলিহার রাজবাড়ি, ডানা পার্ক, আলতাদিঘী জাতীয় উদ্যান, নওগাঁর প্যারা সন্দেশ। চলুন জেনে নেই সারাদেশের ৮টি বিভাগ থেকে কীভাবে নওগাঁ যাওয়া যায় সে সম্পর্কে।
রাজশাহী থেকে নওগাঁ :
স্থলপথ :
ট্রেনে সান্তাহার হয়ে নওগাঁ যেতে পারবেন। এছাড়াও সারাদিনই রাজশাহী থেকে নওগাঁর উদ্দেশ্যে বাস ছেড়ে যায়।
ঢাকা থেকে নওগাঁ :
আকাশপথ :
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে শাহ মখদুম বিমানবন্দর যেতে পারবেন। বিমান বাংলাদেশ এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। রাজশাহী থেকে এরপর নওগাঁ যেতে পারবেন।
স্থলপথ :
ঢাকা থেকে হানিফ, শ্যামলী পরিবহন সহ বিভিন্ন জনপ্রিয় পরিবহন সংস্থার এসি বা নন এসি বাস পাবেন নওগাঁ যাওয়ার জন্য। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও ট্রেনে ঢাকা থেকে সান্তাহার যেয়ে এরপর নওগাঁ যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
চট্টগ্রাম থেকে নওগাঁ :
আকাশপথ :
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে ঢাকায় আসতে পারবেন। এরপর বিমানে ঢাকা থেকে রাজশাহী যেতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এয়ারলাইন্স এই রুটে সার্ভিস দিয়ে থাকে। রাজশাহী যেয়ে এরপর নওগাঁ যেতে হবে আপনাকে।
স্থলপথ :
দেশ ট্রাভেলস, গ্রামীন ট্রাভেলস, শ্যামলীসহ বেশ কিছু পরিবহন সংস্থার বাসে সরাসরি চট্টগ্রাম থেকে রাজশাহী যেতে পারবেন। বাসের কাউন্টার ছাড়াও সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন। চাইলে ট্রেনে ঢাকায় এসে এরপর ঢাকা থেকে নওগাঁ যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
বরিশাল থেকে নওগাঁ :
আকাশপথ :
বরিশাল বিমানবন্দর থেকে বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারবেন। এরপর বিমানে ঢাকা থেকে রাজশাহী যেতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে।
স্থলপথ :
তুহিন পরিবহন, গোল্ডেন লাইন পরিবহন ইত্যাদি পরিবহন সংস্থার বাসে সরাসরি বরিশাল থেকে রাজশাহী হয়ে নওগাঁ যেতে পারবেন।
রংপুর থেকে নওগাঁ :
আকাশপথ :
রংপুরে সৈয়দপুর বিমানবন্দর অবস্থিত। রংপুর বিভাগের জেলা শহরগুলি থেকে আপনাকে এই বিমানবন্দরে আসতে হবে। এরপর সেখান থেকে ঢাকা থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা বিমানে করে ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে বিমানে রাজশাহী যেতে পারবেন। রাজশাহী থেকে এরপর নওগাঁ যেতে পারবেন।
স্থলপথ :
রংপুর থেকে রাজশাহীর বাস সার্ভিস রয়েছে। এসব বাসে রংপুর থেকে রাজশাহী হয়ে নওগাঁ যেতে পারবেন।
খুলনা থেকে নওগাঁ :
আকাশপথ :
যেহেতু খুলনায় কোনো বিমানবন্দর নেই, তাই বিমানে যেতে চাইলে আপনাকে যশোরে যেতে হবে। যশোর বিমানবন্দর থেকে বিমানে ঢাকা আসতে পারবেন। যশোর থেকে তিনটি এয়ারলাইন্স কোম্পানি তথা বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। ঢাকা থেকে এরপর বিমানে রাজশাহী যেতে পারবেন। রাজশাহী থেকে এরপর আপনাকে নওগাঁ যেতে হবে।
স্থলপথ :
খুলনা থেকে রাজশাহী হয়ে নওগাঁ যেতে পারেন । খুলনা থেকে রাজশাহীর রেল সার্ভিস রয়েছে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন। চাইলে বাসেও খুলনা থেকে রাজশাহী যেতে পারবেন।
সিলেট থেকে নওগাঁ :
আকাশপথ :
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলাসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে আপনি ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে বিমানে রাজশাহী যেতে পারবেন। রাজশাহী এসে এরপর নওগাঁ যেতে হবে আপনাকে।
স্থলপথ :
শ্যামলী, রইসসহ বিভিন্ন পরিবহন সংস্থার বাসে সিলেট থেকে রাজশাহী হয়ে নওগাঁ আসতে পারবেন। চাইলে বাস বা ট্রেনে ঢাকায় এসেও এরপর নওগাঁ যেতে পারেন। বাসের কাউন্টার ছাড়াও সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
ময়মনসিংহ থেকে নওগাঁ :
স্থলপথ :
শামীম এন্টারপ্রাইজ, অনিক পরিবহনসহ বিভিন্ন পরিবহন সংস্থার বাসে ময়মনসিংহ থেকে রাজশাহী হয়ে নওগাঁ যেতে পারবেন।