সারাদেশ থেকে জয়পুরহাট কীভাবে যাবেন?

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল সড়ক ও রেলপথের বাহিরে আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ বিমানবন্দরের ক্ষেত্রে জয়পুরহাটে রয়েছে বিশেষ সুব্যবস্থা

Joypurhat District Map
ছবি : সংগৃহীত
 

 রাজশাহী বিভাগের একটি জেলা হচ্ছে জয়পুরহাট। জয়পুরহাটের আছরাঙ্গা দীঘি, গোপীনাথ মন্দির, লকমা রাজবাড়ি, নান্দাইল দীঘি, বারো শিবালয় মন্দির, হিন্দা-কসবা জামে মসজিদ বেশ বিখ্যাত। চলুন জেনে নেই সারাদেশের ৮টি বিভাগ থেকে কীভাবে জয়পুরহাট যাওয়া যায়।

রাজশাহী থেকে জয়পুরহাট :

স্থলপথ : রাজশাহী থেকে জয়পুরহাটে যাওয়ার জন্য বাস, ট্রেন উভয় ধরনের সার্ভিস পাবেন।

ঢাকা থেকে জয়পুরহাট :

আকাশপথ : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে শাহ মখদুম বিমানবন্দর আসতে পারবেন। এরপর এখান থেকে আপনাকে জয়পুরহাট যেতে পারবেন। বিমান বাংলাদেশ এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।

স্থলপথ : এস আর ট্রাভেলস, শাহ ফতেহ আলী সহ বিভিন্ন পরিবহন সংস্থার এসি ও নন-এসি বাস পাবেন ঢাকা থেকে জয়পুরহাট যাওয়ার জন্য। সহজ বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। চাইলে ট্রেনেও ঢাকা থেকে জয়পুরহাট যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

চট্টগ্রাম থেকে জয়পুরহাট :

আকাশপথ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে ঢাকায় আসতে পারবেন। এরপর বিমানে ঢাকা থেকে রাজশাহী যেতে পারবেন। রাজশাহী যেয়ে এরপর জয়পুরহাট যেতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এয়ারলাইন্স এই রুটে সার্ভিস দিয়ে থাকে।

স্থলপথ : দেশ ট্রাভেলস, গ্রামীন ট্রাভেলসসহ বেশ কিছু পরিবহন সংস্থার বাসে সরাসরি চট্টগ্রাম থেকে রাজশাহী যেতে পারবেন। এরপর রাজশাহী থেকে জয়পুরহাট যেতে হবে। চাইলে ট্রেনে ঢাকায় এসে এরপর জয়পুরহাট যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

বরিশাল থেকে জয়পুরহাট :

আকাশপথ : বরিশাল বিমানবন্দর থেকে বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারবেন। এরপর বিমানে ঢাকা থেকে রাজশাহী যেতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। রাজশাহী থেকে জয়পুরহাট যেতে হবে আপনাকে।

স্থলপথ : তুহিন পরিবহন, গোল্ডেন লাইন পরিবহন ইত্যাদি পরিবহন সংস্থার বাসে সরাসরি বরিশাল থেকে রাজশাহী হয়ে জয়পুরহাট যেতে পারবেন।

রংপুর থেকে জয়পুরহাট :  

স্থলপথ : রংপুর থেকে জয়পুরহাটের বেশ কিছু বাস পাবেন। কিছু বাস বগুড়া হয়ে জয়পুরহাট যাতায়াত করে। চাইলে বগুড়ায় গিয়ে এরপর সেখান থেকে জয়পুরহাট যেতে পারবেন।

খুলনা থেকে জয়পুরহাট :

আকাশপথ : যেহেতু খুলনায় কোন বিমানবন্দর নেই, তাই বিমানে যেতে চাইলে আপনাকে যশোরে যেতে হবে। যশোর বিমানবন্দর থেকে বিমানে ঢাকা আসতে পারবেন। যশোর থেকে তিনটি এয়ারলাইন্স কোম্পানি তথা বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা  ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। ঢাকা থেকে এরপর বিমানে রাজশাহী যেতে পারবেন। রাজশাহী থেকে এরপর জয়পুরহাট যেতে হবে আপনাকে।

স্থলপথ : খুলনা থেকে রাজশাহীর রেল সার্ভিস রয়েছে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন। চাইলে বাসেও খুলনা থেকে রাজশাহী যেতে পারবেন। রাজশাহী থেকে এরপর জয়পুরহাট যেতে হবে আপনাকে।

সিলেট থেকে জয়পুরহাট :

আকাশপথ : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলাসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে আপনি ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে বিমানে রাজশাহী যেতে পারবেন। রাজশাহী পৌছে এরপর জয়পুরহাট যেতে হবে আপনাকে।

স্থলপথ : শ্যামলী, রইস সহ বিভিন্ন পরিবহন সংস্থার বাসে সিলেট থেকে রাজশাহী আসতে পারবেন। চাইলে বাস বা ট্রেনে ঢাকায় এসেও এরপর রাজশাহী যেতে পারেন। রাজশাহী থেকে এরপর জয়পুরহাট যেতে হবে আপনাকে। বাসের কাউন্টার ছাড়াও সহজ বিডিটিকিটস-এ অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

ময়মনসিংহ থেকে জয়পুরহাট :

স্থলপথ : শামীম এন্টারপ্রাইজ, অনিক পরিবহনসহ বিভিন্ন পরিবহন সংস্থার বাসে ময়মনসিংহ থেকে রাজশাহী হয়ে জয়পুরহাট যেতে পারবেন।  

মোঃ খালিদ বিন জামান    এস এম