সারাদেশ থেকে কীভাবে যাবেন প্রমথ চৌধুরীর জন্মস্থান পাবনা জেলায়?

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ব্রিটিশ শাসনামলেরে অজস্র স্মৃতিচিহ্নর দেখা মেলে এই জেলায়

ছবি : সংগৃহীত

রাজশাহী বিভাগের একটি জেলা হচ্ছে পাবনা। জেলাটির নামকরণ নিয়ে বিভিন্ন ধরনের কিংবদন্তি রয়েছে। পাবনার যা বিখ্যাত : পাকশী সেতু, গাজনার বিল,পাকশী রিসোর্ট, শ্রী শ্রী অনুকূল চন্দ্রের আশ্রম, সমাজ শাহী মসজিদ, সুচিত্রা সেনের বাড়ি, সোনালি সৈকত, ফরিদপুর জমিদার বাড়ি, শিতলাই জমিদার বাড়ি,  আজিম চৌধুরী জমিদার বাড়ি। চলুন জেনে নেই সারাদেশের ৮টি বিভাগ থেকে কীভাবে পাবনা যেতে পারেন সে সম্পর্কে।

রাজশাহী থেকে পাবনা :

স্থলপথ : রাজশাহী থেকে পাবনা ট্রেন, বাস বা মাইক্রো যেকোনো ভাবেই যেতে পারবেন। পাবনা এক্সপ্রেস ট্রেন রাজশাহী থেকে পাবনা চলাচল করে।

ঢাকা থেকে পাবনা :

আকাশপথ : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে  শাহ মখদুম বিমানবন্দর আসতে পারবেন। বিমান বাংলাদেশ এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। রাজশাহী থেকে এরপর পাবনা যেতে হবে আপনাকে।

স্থলপথ : ঢাকা থেকে সি লাইন, সরকার ট্রাভেলস, শাহজাদপুর ট্রাভেলস ইত্যাদি পরবহনের এসি বা নন এসি বাস পাবেন পাবনায় আসার জন্য। সহজ  বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও ট্রেনে ঈশ্বরদী যেতে পারবেন ঢাকা থেকে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

চট্টগ্রাম থেকে পাবনা :

আকাশপথ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে ঢাকায় আসতে পারবেন। এরপর বিমানে ঢাকা থেকে রাজশাহী যেতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এয়ারলাইন্স এই রুটে সার্ভিস দিয়ে থাকে। রাজশাহী এসে এরপর পাবনা যেতে হবে আপনাকে।

স্থলপথ : শ্যামলী পরিবহন সহ বেশ কিছু পরিবহন কোম্পানির বাসে চট্টগ্রাম থেকে পাবনা যেতে পারবেন। চাইলে বাস বা ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকায় এসে এরপর পাবনা যেতে পারবেন। বাসের কাউন্টার ছাড়াও সহজবিডিটিকিটস-এ অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

বরিশাল থেকে পাবনা :

আকাশপথ : বরিশাল বিমানবন্দর থেকে বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারবেন। এরপর বিমানে ঢাকা থেকে রাজশাহী যেতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে।  রাজশাহী থেকে এরপর পাবনা যেতে পারবেন।

স্থলপথ : বিআরটিসি, তুহিন ইত্যাদি পরিবহনের বাসে বরিশাল থেকে পাবনা যেতে পারেন। রাজশাহীগামী বাসে বরিশাল থেকে পাবনা আসতে পারবেন।

রংপুর থেকে পাবনা :

স্থলপথ : বিআরটিসিসহ বেশ কিছু পরিবহন সংস্থার বাসে রংপুর থেকে পাবনা আসতে পারবেন।

খুলনা থেকে পাবনা :

আকাশপথ : যেহেতু খুলনায় কোন বিমানবন্দর নেই, তাই বিমানে যেতে চাইলে আপনাকে যশোরে আসতে হবে। যশোর বিমানবন্দর থেকে বিমানে ঢাকা আসতে পারবেন। যশোর থেকে তিনটি এয়ারলাইন্স কোম্পানি তথা বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। ঢাকা থেকে এরপর বিমানে রাজশাহী যেতে পারবেন। রাজশাহী থেকে এরপর পাবনা যেতে হবে আপনাকে। স্থলপথ : খুলনা থেকে রাজশাহীর রেল সার্ভিস রয়েছে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন। রাজশাহী থেকে এরপর পাবনা যেতে হবে। চাইলে বাসেও খুলনা থেকে রাজশাহী যেতে পারবেন।

সিলেট থেকে পাবনা :

আকাশপথ : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলাসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে আপনি ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে বিমানে রাজশাহী যেতে পারবেন। রাজশাহী থেকে এরপর পাবনা যেতে হবে আপনাকে।

স্থলপথ : পাবনা এক্সপ্রেস সরাসরি সিলেট থেকে পাবনায় সার্ভিস দিয়ে থাকে। চাইলে বাস বা ট্রেনে ঢাকায় এসে এরপর ঢাকা থেকে পাবনা আসতে পারবেন। বাসের কাউন্টার ছাড়াও  সহজবিডিটিকিটস এ অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

ময়মনসিংহ থেকে পাবনা :


স্থলপথ : হাজী পরিবহন, সোলা পরিবহন ইত্যাদি পরিবহন সংস্থার বাসে ময়মনসিংহ থেকে পাবনায় যেতে পারবেন।  


মোঃ খালিদ বিন জামান  


এস এম