চমচম ও খেজুর গুড়ের জন্য বিখ্যাত জেলা রাজবাড়ীতে সারাদেশ থেকে যাবার উপায়

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : দক্ষিণবঙ্গে যেতে পাড়ি দিতে হয় এই জেলা

Rajbari District Map ছবি : সংগৃহীত


ঢাকা বিভাগের একটি জেলা হচ্ছে রাজবাড়ী। লক্ষীকোলের রাজার বাড়ি থেকে জেলার নাম হয়েছে রাজবাড়ী। রাজবাড়ীর যা বিখ্যাত : কল্যাণ দীঘি, বাবা মুর্শিদ জামাই পাগলের মাজার, রাজবাড়ীর চমচম, মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র। চলুন জেনে নেই সারাদেশের ৮টি বিভাগ থেকে কীভাবে রাজবাড়ী যেতে পারেন সে সম্পর্কে।

ঢাকা থেকে রাজবাড়ী :

স্থলপথ :

রাজবাড়ী পরিবহন, এম এম পরিবহন ইত্যাদি পরিবহন সংস্থার বাসে সরাসরি ঢাকা থেকে রাজবাড়ী যেতে পারেন। চাইলে ভেঙ্গে ভেঙ্গে যেতে পারেন। গাবতলী থেকে পাটুরিয়া ঘাট এবং সেখান থেকে ফেরীতে পার হয়ে গোয়ালন্দ হয়ে রাজবাড়ি যেতে পারেন। চট্টগ্রাম থেকে রাজবাড়ী :

আকাশপথ :

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এয়ারলাইন্স এই রুটে সার্ভিস দিয়ে থাকে। ঢাকায় এসে এরপর রাজবাড়ী যেতে হবে আপনাকে।

স্থলপথ :

চট্টগ্রাম থেকে বাস বা ট্রেনে আপনাকে ঢাকায় আসতে হবে। এরপর ঢাকা থেকে রাজবাড়ী যেতে পারবেন। চট্টগ্রাম থেকে সোহাগ, হানিফসহ জনপ্রিয় বিভিন্ন পরিবহন সংস্থার এসি বা নন-এসি বাস পাবেন। বাসের কাউন্টার ছাড়াও সহজবিডিটিকিটস-এ অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন। চাইলে রেলপথেও চট্টগ্রাম থেকে ঢাকায় আসতে পারবেন। মহানগর প্রভাতী, চট্টগ্রাম এক্সপ্রেস, মহানগর গোধূলি, সুবর্ণ এক্সপ্রেস এবং তূর্ণা এক্সপ্রেস ইত্যাদি ট্রেন এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

বরিশাল থেকে রাজবাড়ী :

স্থলপথ : রাজবাড়ী বরিশাল রুটে সরাসরি বাস সার্ভিস পাবেন। সপ্তবর্ণা পরিবহন, রাজবাড়ী পরিবহন ইত্যাদি বাস এই রুটে যাতায়াত সুবিধা দিয়ে থাকে।

রংপুর থেকে রাজবাড়ী :

আকাশপথ :

রংপুরে সৈয়দপুর বিমানবন্দর অবস্থিত। রংপুর বিভাগের জেলা শহরগুলো থেকে আপনাকে এই বিমানবন্দরে আসতে হবে। এরপর সেখান থেকে ঢাকা থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা বিমানে করে ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে রাজবাড়ী যেতে পারবেন

স্থলপথ : রংপুর থেকে বাস বা ট্রেনে আপনাকে ঢাকায় আসতে হবে। নাবিল পরিবহনসহ বিভিন্ন জনপ্রিয় পরিবহন সংস্থার এসি বা নন-এসি বাস পাবেন রংপুর থেকে ঢাকায় আসার জন্য । সহজবিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়াও দোলনচাঁপা ও রংপুর এক্সপ্রেস রংপুর ঢাকা  রুটে রেল সার্ভিস দিয়ে থাকে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

রাজশাহী থেকে রাজবাড়ী :

স্থলপথ :

রাজশাহী থেকে রাজবাড়ীতে রেল সার্ভিস রয়েছে। কপোতাক্ষ এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস ইত্যাদি ট্রেন এই রুটে চলাচল করে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন। এছাড়াও বাসেও রাজশাহী থেকে রাজবাড়ী যেতে পারবেন।

খুলনা থেকে রাজবাড়ী :

স্থলপথ :

সরকার পরিবহন, সীমান্ত পরিবহন ইত্যাদি বাসে খুলনা থেকে রাজবাড়ী যেতে পারবেন। এছাড়াও ট্রেনেও খুলনা থেকে রাজশাহী যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

সিলেট থেকে রাজবাড়ী :

আকাশপথ :

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলাসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে আপনি ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে আপনাকে রাজবাড়ী যেতে হবে। স্থলপথ :

মামুন এন্টারপ্রাইজের বাসে সরাসরি সিলেট থেকে রাজবাড়ী যেতে পারেন। চাইলে সিলেট থেকে বাস বা ট্রেনে ঢাকায় এসে এরপর রাজবাড়ী যেতে পারেন।  সিলেট থেকে ঢাকায় আসার জন্য গ্রিনলাইনসহ জনপ্রিয় বিভিন্ন পরিবহন সংস্থার এসি বা নন-এসি বাস পাবেন। সহজবিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও সিলেট ঢাকা রুটে বেশ কিছু ট্রেন নিয়মিত যাতায়াত করে। রেল সেবা এপের মাধ্যমে এসব ট্রেনের টিকিট কাটতে পারবেন।

ময়মনসিংহ থেকে রাজবাড়ী :

স্থলপথ :

ময়মনসিংহ থেকে ঢাকায় এসে এরপর রাজবাড়ী যেতে পারেন। এনা পরিবহনসহ বেশ কিছু পরিবহন সংস্থার বাসে ময়মনসিংহ থেকে ঢাকায় আসতে পারবেন। এছাড়াও ময়মনসিংহ থেকে ট্রেনে করে ঢাকায় আসতে পারেন। রেল সেবা এপের মাধ্যমে এসব ট্রেনের টিকিট কাটতে পারবেন।