স্থান : নওদাপাড়া, রংপুর রোড, বগুড়া
রাজশাহী বিভাগের অন্যতম একটি জেলা বগুড়া। প্রাচীন কাল হতেই এই জেলাটির ইতিহাস ঐতিহ্য বেশ সমৃদ্ধ। বাণিজ্যিক দিক হতেও জেলাটি এগিয়ে রয়েছে। জেলার অসংখ্য পুরাতাত্ত্বিক ও প্রাচীন স্থাপনা জেলাটিকে পর্যটকদের নিকট আকর্ষণীয় ও অভিজ্ঞতাপূর্ণ এক ভ্রমণস্থানে পরিণত করেছে।
প্রাচীন বাংলার রাজধানী ছিলও বর্তমান বগুড়া এবং তৎকালীন সময়ে যা পুণ্ড্রনগর নামে পরিচিত। জেলার পুরাতাত্ত্বিক স্থানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মহাস্থানগড়, বেহুলা-লখিন্দরের বাসর ঘর, গোকুল মেধ, বিহার ধাপ, পরশুরামের প্রাসাদ, ভাসু বিহার, ভীমের জাঙ্গাল, খেরুয়া মসজিদ, গোবিন্দ ভিটা, প্রত্নতাত্ত্বিক জাদুঘর।
এছাড়াও ব্রিটিশ আমলে নীলকুঠী নামে পরিচিত নওয়াব প্যালেস ছিল।
পুরাতাত্ত্বিক এইসব স্থাপনা পর্যটকদের প্রাচীন এক নগরীর শৌর্যবীর্যের সাথে পরিচয় করিয়ে দেয়। এসব পর্যটক ও বাণিজ্যিক উদ্দেশ্যে ভ্রমণকারীদের কথা মাথায় রেখে বগুড়ায় গড়ে উঠেছে পাঁচ তারকা মানের আধুনিক হোটেল মোমো ইন (Hotel Momo Inn)।
আধুনিক স্থাপত্য, ডিজাইন এবং বিলাসবহুল সেবা দানে উক্ত জেলায় হোটেলটি বেশ নাম করেছে। মনোরম প্রকৃতির মাঝে আলোকোজ্জ্বল এবং চিত্তাকর্ষক ভাবে গড়ে তোলা হয় হোটেলটি। হোটেলটির ভেতরের নজরকাড়া ডিজাইনের পাশাপাশি আধুনিক ও আরামদায়ক আবাসনের চাহিদা মেটাতেও কমতি নেই হোটেলটির।
হোটেলের আঙ্গিনাতেই রয়েছে সুইমিং পুল।
এছাড়া রুফটপ সুইমিং পুল তো রয়েছেই। ২৪ ঘণ্টা ফ্রন্ট ডেস্ক সার্ভিসের পাশাপাশি এখানে রয়েছে আধুনিক ও আরামদায়ক আবাসন, বাগান, স্পোর্টস জোন, লেক, মুভি থিয়েটার, গিফট শপ, স্যালুন, বার, রেস্টুরেন্ট, বিজনেস ফ্যাসিলিটিজসহ স্পা, জ্যাকুজি, ফিটনেস সেন্টার এবং হ্যালি প্যাড।
এছাড়াও এখানে একটি লেক রয়েছে। হোটেলটিতে আধুনিক নিরাপত্তার সাথেই গ্রাহকদের সেবা প্রদান করা হয়।
সুইমিং পুল, থিয়েটার, রেস্টুরেন্ট, সেলুন সহ নানান অত্মাধুনিক সেবা পাবেন হোটেল মোমো ইন এ; ছবি : সংগৃহীত
জেনে নেয়া যাক হোটেল মোমো ইন এর অন্যান্য পরিসেবা গুলো নিয়েও:
সুইমিং পুল
ফ্রি ওয়াইফাই
ফ্রি পার্কিং
বিবিকিউ ফ্যাসিলিটিজ
আউটডোর গেম
ফিশিং
গলফ কোর্স
এয়ারপোর্ট পিক আপ এন্ড ড্রপ অফ
লকার
প্রাইভেট চেক ইন এন্ড আউট
টিকেট সার্ভিস
লাগেজ স্টোরেজ
ট্যুর ডেস্ক
কারেন্সি এক্সচেঞ্জ
লন্ড্রি
ড্রাই ক্লিনিং
আয়রনিং সার্ভিস
ফ্যাক্স/ফটোকপি
বিজনেস সেন্টার/মিটিং রুম/বাঙ্কুয়েট ফ্যাসিলিটিজ
সেফটি ডিপোজিট বক্স
কার রেন্টাল
হ্যালি প্যাড
শাটল সার্ভিস
সেলু
গিফট শপ
ব্রাইডাল স্যুইট
রুম সার্ভিস
নান্দনিক ডিজাইনের রুম ও আরামদায়ক আবাসন সুবিধা পাবেন এখানে; ছবি : সংগৃহীত
রুম টাইপ ও মূল্যমান
হোটেল মোমো ইন ডিলাক্স সিঙ্গেল, ডিলাক্স কাপল/টুইন, সুপার ডিলাক্স সিঙ্গেল, সুপার ডিলাক্স কাপল/টুইন, জুনিয়র স্যুইট, প্রিমিয়াম স্যুইট মানের আবাসন সেবা প্রদান করে থাকে। রুমের মূল্যমান প্রায় সাড়ে পাঁচ হাজার থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত।
বগুড়া শহরের নওদাপাড়া-রংপুর রোডে নওদাপাড়া ঈদগাহ ময়দানের পাশে হোটেলটি বগুড়া সদর হতে প্রায় ৭ কিলোমিটার দূরে অবস্থিত। সদরে এসে রিকশা বা স্থানীয় বাহনে করে হোটেলে আসতে পারেন। ১৫/২০ মিনিটের মতো সময় লাগবে।