সান্তাহার সাইলো : বগুড়ার ঐতিহ্যবাহী অত্যাধুনিক খাদ্যগুদাম
বাংলাদেশের মোট ৪ টি সাইলোর একটি এই সান্তাহারে অবস্থিত।

দ্যা হার্ট অব নর্থ বেঙ্গল হিসেবে পরিচিত বগুড়া শিল্প-সাহিত্য, ইতিহাস ঐতিহ্যের, অন্যতম আঁধার। করতোয়া বিধৌত বগুড়ার শিল্প সংস্কৃতিও সুফি, লালন ও মারাঠি'র ছোঁয়ায় বেশ সমৃদ্ধ বলা যায়। বাংলার প্রাচীনতম এই শহরের স্থাপনা ও পুরাকীর্তি অতীত ঐতিহ্যের গৌরবকে ধারণ করে আছে এখনও। এই ঐতিহ্যবাহী প্রাচীন জেলা ভ্রমণে ঐতিহ্যবাহী নানান স্থাপনার সাথে পরিচয় ঘটবে। এছাড়াও, এখানে নির্মিত হয়েছে আধুনিককালের নানান গুরুত্বপূর্ণ স্থাপনাও। ট্রাভেল বাংলাদেশের পাঠকদেরকে আজকে জানানো হবে বগুড়ার সান্তাহার সাইলো নিয়ে। বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারে সান্তাহার সাইলো নামের এই খাদ্যগুদাম অবস্থিত। উত্তরবঙ্গের যারা অধিবাসী কিংবা যাদের ওদিকে ট্রেনে যাতায়াত রয়েছে তারা অনেকেই সান্তাহার জংশনের সাথে পরিচিত, এই সান্তাহার শহর থেকে অল্প কিছু দূরত্বে পৌর এলাকার আমঝুপিতে ১৯৬৯-৭০ সালে এই সাইলো স্থাপনা নির্মাণ করা হয়।
বাংলাদেশের মোট ৪ টি সাইলোর একটি এই সান্তাহারে অবস্থিত। প্রায় ১৬ একর জমি অধিগ্রহণ করে এর নির্মাণকাজ করা হয়। সেসময় জমি কেনাসহ ২৩ তলার সমান উচ্চতার দুটি ও ২৫ তলার সমান একটি ভবনসহ সব অবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছিল ৪০ লাখ ৪০ হাজার ৬৫ মার্কিন ডলার। তখন এখানে উন্নতমানের গম সংরক্ষণ করার জন্য বীণ পদ্ধতি ব্যবহৃত হতো। সেসময়ে গম সংরক্ষণের ব্যবস্থা ব্যতীত এখানে অন্য কোনো খাদ্য সংরক্ষণের ব্যবস্থা ছিল না। বর্তমানে স্থানীয় কৃষকদের দাবির মুখে এবং খাদ্যশস্য সংরক্ষণের তাগিদে আধুনিক খাদ্য গুদামটি নির্মাণ করা হয়েছে। এর নির্মাণশৈলি যেকোনো মানুষের নজর কেড়ে নিতে সক্ষম, গোলাকার ভীমের এই স্থাপনাটি তাই পর্যটকদের কাছেও ব্যাপক জনপ্রিয়।
সান্তাহার সাইলো
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালে এই আধুনিক খাদ্য গুদামটির উদ্ভোধন করেন। আন্তর্জাতিক মানসম্পন্ন শীতাতপ নিয়ন্ত্রিত এই খাদ্য গুদামে প্রায় ২৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন। সান্তাহার খাদ্যশস্য সাইলো ক্যাম্পাসে নির্মিত এই মাল্টিস্টোরিড ওয়্যারহাউজ গ্রেইন সাইলো নির্মানে অর্থায়ন করে দাতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
যেভাবে যাবেন :
ঢাকা থেকে বাসে করে যাওয়া যায়। ট্রেনে করে গেলে করতোয়া এক্সপ্রেসে করে সান্তাহার পৌছানো যায়। এছাড়া, বগুড়া রেল স্টেশন হতে ট্রেনে সান্তাহার জংশনে যাওয়া যায়। সান্তাহার জংশন হতে সান্তাহার সাইলোর দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। এখান থেকে রিক্সা অথবা টেম্পুযোগে সরাসরি সাইলোতে যাওয়া যায়।বিখ্যাত খাবার :
বগুড়ার দই সারা দেশেই জনপ্রিয়। গেলে এই খাবার মিস করবে না কেউ।যেখানে থাকবেন :
বগুড়ায় বেশ কয়েকটি ভালো মানের ফোর স্টার, থ্রিস্টার হোটেল রয়েছে। ফাইভ স্টার মানের সুবিধাদিসহ ও অনেক হোটেল এখানে আছে। নিচে কিছু হোটেল ও অনলাইন লিংক দেয়া হলো : *হোটেল মোমো ইন : নওয়াপাড়া, রংপুর রোড, বাংলাদেশ।https://momoinn.com/, reservation@momoinn.com
+88 0516 6402, +88 017 55 66 99 00 *হোটেল নাজ গার্ডেন : বগুড়া সিটি বাইপাস, সিলিমপুর, বগুড়া-৫৮০০ http://www.hotelnazgarden.com/ বুকিং এর জন্য যোগাযোগ করুন :E-mail : info@hotelnazgarden.com +880 5178088, +880 1755661199, +880 5151376 পর্যটন মোটেল : শেরপুর রোড, বগুড়া-৫৮০০ বুকিং এর জন্য যোগাযোগ করুন : +051-67024, 01746100200
হোটেল সিয়েস্তা : বিএডিসি জামে মসজিদের নিকট, বগুড়া সিটি বাইপাস, বগুড়া-৫৮০০
বুকিং এর জন্য যোগাযোগ করুন : 01613-801114 এনেক্স স্যুইটস : ১৭৪ শহীদ আব্দুল জব্বার রোড, বগুড়া-৫৮০০ বুকিং এর জন্য যোগাযোগ করুন : 01705-481929
সাখাওয়াত হোসেন এস এম