সারাদেশ থেকে কুষ্টিয়া কীভাবে যাবেন?

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : বাংলা সাহিত্য ও বিখ্যাত ব্যক্তিদের নাম জড়িয়ে আছে এই জেলার সাথে

Kushtia-map ছবি : কুষ্টিয়া ২৪

খুলনা বিভাগের একটি জেলা শহর হচ্ছে কুষ্টিয়া। এই জেলাটি একসময়ে নাটোর জমিদারীর অধীনে ছিল। কুষ্টিয়া জেলার যা বিখ্যাত : শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি জাদুঘর, মুক্তবাংলা, কুষ্টিয়ার তিলের খাজা, ফকির লালন সাঁই মাজার, লালন মেলা। চলুন জেনে নেয়া যাক, সারাদেশের ৮টি বিভাগ থেকে কীভাবে কুষ্টিয়া যাওয়া যায় সে সম্পর্কে।

খুলনা থেকে কুষ্টিয়া :

স্থলপথ : খুলনা থেকে কুষ্টিয়ায় যাওয়ার জন্য সরাসরি বাস পাবেন। কিছুক্ষন পর পর বাস খুলনা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেঁড়ে যায়।

ঢাকা থেকে কুষ্টিয়া :

স্থলপথ : ঢাকা থেকে শ্যামলী পরিবহন, এসবি সুপার ডিলাক্সসহ বেশ কিছু পরিবহন সংস্থার বাস এই রুটে যাতায়াত করে। এসি বা নন-এসি উভয় ধরনের বাস পাবেন কুষ্টিয়ায় যাওয়ার জন্য। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। চাইলে ঢাকা থেকে ট্রেনেও কুষ্টিয়া যেতে পারেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

চট্টগ্রাম থেকে কুষ্টিয়া :

আকাশপথ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমে বিমানে করে আপনাকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে হবে। এরপর ঢাকা থেকে বাস বা গাড়ীতে কুষ্টিয়া যেতে পারেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।

স্থলপথ : চট্টগ্রাম থেকে কুষ্টিয়াগামী সরাসরি বাস পাবেন। এছাড়াও চাইলে চট্টগ্রাম থেকে বাসে বা ট্রেনে ঢাকায় এসে এরপর কুষ্টিয়া যেতে পারেন। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

বরিশাল থেকে কুষ্টিয়া :

স্থলপথ : বরিশাল থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে বাস বেশ কিছু বাস ছেড়ে আসে। ভাড়া আনুমানিক ৬০০-৬৫০ টাকা।

রংপুর থেকে কুষ্টিয়া :

আকাশপথ : রংপুরে সৈয়দপুর বিমানবন্দর অবস্থিত। রংপুর বিভাগের জেলা শহর গুলি থেকে আপনাকে এই বিমানবন্দরে আসতে হবে। এরপর সেখান থেকে ঢাকা থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট বা ইউ এস বাংলার বিমানে করে ঢাকায় আসতে হবে। তারপর ঢাকা থেকে বিমানে যশোর পৌঁছাতে পারবেন। এরপর যশোর থেকে বাস বা গাড়িতে কুষ্টিয়া যেতে পারবেন।

স্থলপথ : রংপুর থেকে যশোরে সরাসরি রেল সার্ভিস রয়েছে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন। যশোরে এসে এরপর সেখান থেকে আপনাকে কুষ্টিয়া যেতে হবে।

সিলেট থেকে কুষ্টিয়া :

আকাশপথ : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট বা ইউ এস বাংলাসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে প্রথমে ঢাকা এসে এরপর সেখান থেকে বিমানে যশোর যেতে পারবেন। যশোরে পৌঁছে সেখান থেকে কুষ্টিয়ায় যেতে পারবেন।

স্থলপথ : সিলেট থেকে কুষ্টিয়ার সরাসরি বাস পাবেন। ভাড়া আনুমানিক ১,২০০ টাকা। চাইলে বাস বা ট্রেনে সিলেট থেকে ঢাকায় এসে এরপরে কুষ্টিয়া যেতে পারেন। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

রাজশাহী থেকে কুষ্টিয়া :

স্থলপথ : রাজশাহী থেকে কুষ্টিয়ায় যাওয়ার জন্য বাস পাবেন। ভাড়া আনুমানিক ৩০০ টাকা।

ময়মনসিংহ থেকে কুষ্টিয়া :

স্থলপথ : নাজ পরিবহন, শামীম এন্টারপ্রাইজ ইত্যাদি পরিবহন কোম্পানির বাসে সরাসরি ময়মনসিংহ থেকে কুষ্টিয়ায় যেতে পারবেন। ভাড়া আনুমানিক ৪০০ টাকা।