সারাদেশ থেকে সুন্দরবনের কোল–ঘেঁষা সাতক্ষীরায় কীভাবে যাবেন?

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : বাংলাদেশে চিংড়ি চাষের সূচনা হয়েছিল সাতক্ষীরা জেলায়

satkhira-district ছবি : সংগৃহীত

খুলনা বিভাগের একটি জেলা হচ্ছে সাতক্ষীরা। সুন্দরবনের প্রায় এক-তৃতীয়াংশ ভূমি এই জেলার অন্তর্ভুক্ত। সুন্দরবনের পাশাপাশি বনবিবির বটগাছ, খান বাহাদুর আহসান উল্লাহ সমাধি কমপ্লেক্স, সাতক্ষীরার ঐতিহ্যবাহী সন্দেশ, মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট, শ্যাম সুন্দর নবরত্ন মন্দির, মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত, তেতুলিয়া জামে মসজিদ, যশোরেশ্বরী কালী মন্দির ইত্যাদি এই জেলার বিখ্যাত। চলুন জেনে নেয়া যাক সারাদেশের ৮টি বিভাগ থেকে কীভাবে সাতক্ষীরা যাবেন সে সম্পর্কে।

খুলনা থেকে সাতক্ষীরা :

স্থলপথ : খুলনা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে বিভিন্ন পরিবহন কোম্পানির বাস সার্ভিস রয়েছে। বাসে খুলনা থেকে সাতক্ষীরা যেতে পারবেন।

ঢাকা থেকে সাতক্ষীরা :

আকাশপথ : বিমান পথে যেতে চাইলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে যশোর বিমানবন্দরে যেতে হবে আপনাকে। যশোর থেকে বাস বা গাড়িতে সাতক্ষীরা যেতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা এই রুটে  ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।

স্থলপথ : সোহাগ পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ ইত্যাদি বিভিন্ন পরিবহন কোম্পানির বাসে ঢাকা থেকে সাতক্ষীরা যেতে পারবেন। এসব পরিবহন কোম্পানির এসি বা নন-এসি উভয় ধরনের বাস পাবেন। সহজ বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস ট্রেনেও যশোর যেতে পারেন। এরপর যশোর থেকে সাতক্ষীরা যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

চট্টগ্রাম থেকে সাতক্ষীরা :

আকাশপথ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমে বিমানে করে আপনাকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে হবে। বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। এরপর ঢাকা থেকে বিমানে যশোর যেতে পারবেন। যশোর থেকে এরপর সাতক্ষীরা যেতে হবে আপনাকে।

স্থলপথ : ঈগল পরিবহন, সৌদিয়া ইত্যাদি পরিবহনের বাসে সরাসরি চট্টগ্রাম থেকে সাতক্ষীরায় যেতে পারবেন। সহজ বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন।

বরিশাল থেকে সাতক্ষীরা :

স্থলপথ : বরিশাল থেকে খুলনার বাসে খুলনায় এসে এরপর আপনাকে সাতক্ষীরা যেতে হবে। সেভেন স্টার পরিবহন, কুয়াকাটা এক্সপ্রেস ইত্যাদি এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দেয়।

রংপুর থেকে সাতক্ষীরা :

আকাশপথ : রংপুরে সৈয়দপুর বিমানবন্দর অবস্থিত। রংপুর বিভাগের জেলা শহরগুলো থেকে আপনাকে এই বিমানবন্দরে যেতে হবে। এরপর ঢাকা থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা'র যেকোনো  বিমানে করে ঢাকায় আসতে হবে। তারপর ঢাকা থেকে বিমানে যশোর পৌঁছাতে পারবেন। যশোর পৌঁছে সেখান থেকে আপনাকে সাতক্ষীরা যেতে হবে।

স্থলপথ : রংপুর থেকে যশোরে সরাসরি রেল সার্ভিস রয়েছে। যশোর পৌঁছে এরপর আপনাকে সাতক্ষীরা যেতে হবে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

সিলেট থেকে সাতক্ষীরা :

আকাশপথ : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলাসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে প্রথমে ঢাকা এসে এরপর সেখান থেকে বিমানে যশোর যেতে পারবেন। যশোর পৌঁছে এরপর সাতক্ষীরা যেতে পারবেন।

স্থলপথ : মামুন এন্টারপ্রাইজ সিলেট সাতক্ষীরা রুটে যাত্রী পরিবহন সুবিধা দেয়। ভাড়া আনুমানিক ৯০০ টাকা।

রাজশাহী থেকে সাতক্ষীরা :

আকাশপথ : রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এবং ইউ এস বাংলা  ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। এই এয়ারলাইন্সগুলোর বিমানে ঢাকায় এসে এরপর বিমানে যশোর যেতে পারবেন। যশোর থেকে আপনাকে সাতক্ষীরা যেতে হবে।

স্থলপথ : দেশ ট্রাভেলসসহ বেশ কিছু পরিবহন সংস্থার এসি বা নন এসি সার্ভিস পাবেন রাজশাহী থেকে যশোরে যাতায়াতের জন্য। যশোর থেকে আপনাকে সাতক্ষীরা যেতে হবে। সহজ বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও ট্রেনে সরাসরি রাজশাহী থেকে যশোর পৌঁছে এরপর সাতক্ষীরা যেতে পারেন। কপোতাক্ষ এক্সপ্রেস সরাসরি এই রুটে চলাচল করে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

ময়মনসিংহ থেকে সাতক্ষীরা :

স্থলপথ : কাজী এন্টারপ্রাইজ ময়মনসিংহ থেকে সাতক্ষীরায় যাতায়াত সুবিধা দিয়ে থাকে। ভাড়া আনুমানিক ৬৫০ টাকা।