ট্রাভেলবিডি হোটেল উইকলি : থাকা-খাওয়ার বাহারি অফার দিচ্ছে খ্যাতনামা হোটেলগুলো
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : চট্টগ্রামগামীদের জন্যে ইউ-এস বাংলা ও হোটেল আগ্রাবাদের দারুণ অফার

সিক্স সিজনস হোটেল নিয়ে এল 'হাইজিন নেক্সট লেভেল'
কোভিড-১৯ নিয়ে চলছে এই মুহূর্তে সবচেয়ে জরুরি সচেতনতা। বিশ্ব চেষ্টা করছে নতুন নতুন সব নিয়মের সাথে মানিয়ে নিতে। পিছিয়ে নেই সিক্স সিজনস হোটেলও। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে তারা অতিথিদের সেবা দেয়ার জন্য এবং তাদের স্বাস্থ্যগত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে সাজিয়েছে সার্ভিস মডেল। নতুন এই মডেলের নাম দেয়া হয়েছে 'হাইজিন নেক্সট লেভেল'। হোটেলে প্রবেশের পর থেকে বিদায় নেয়া পর্যন্ত নতুন সেবা পদ্ধতিতে অতিথিরা একদম নিরাপদ ও দারুণ অভিজ্ঞতা নিয়ে ফিরবেন এই নিশ্চয়তা দিচ্ছে সিক্স সিজনস হোটেল। নতুন মডেলে যে সেবাগুলো থাকছে- অটোমেটেড হ্যান্ড স্যানিটাইজার, ডিজিটাল চেক-ইন, সংস্পর্শ ছাড়া খাবার দেয়া, রেস্টুরেন্টে খাবার নিরাপত্তা, কক্ষে বাতাস প্রবেশের সু-ব্যবস্থা।
নতুন এই মডেলটি সম্পর্কে আরও জানতে সিক্স সিজনস হোটেলের ফেইসবুক পেইজ https://www.facebook.com/SixSeasonsHotel/ এ অথবা 09604-666666 নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করা যাবে।

ইউ-এস বাংলা ও হোটেল আগ্রাবাদের বিশেষ প্যাকেজ
ইউ-এস বাংলা এয়ারলাইনসে চট্টগ্রাম গিয়ে যদি থাকার জন্য আপনি হোটেল আগ্রাবাদকে বেছে নেন তবে তাদের পক্ষ থেকে পাচ্ছেন দারুণ একটি অফার। দুই রাত তিন দিনের জন্য রুম ভাড়া করতে পারবেন ৯,৯০০ থেকে শুরু করে ১৩,৫৯০ টাকা পর্যন্ত। এই অফার চলবে ২৫ জুলাই,২০২০ পর্যন্ত।বিস্তারিত জানতে হোটেল আগ্রাবাদের ফেইসবুক পেইজ https://www.facebook.com/HotelAgrabad1000/ এ অথবা 01777777881-883 নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করা যাবে।

অ্যাসকট হোটেল ঢাকা দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি'র অফার
রাজধানীর বারিধারার অ্যাসকট প্যালেসে রয়্যাল ট্রিট রেস্টুরেন্ট দিচ্ছে বড় একটি পিজ্জা কিনলে ছোট আরেকটি পিজ্জার ফ্রি অফার। এই অফার চলবে ৩০ জুন পর্যন্ত। শুধু ডাইন-ইন এবং টেকওয়ে সুবিধা রয়েছে হোটেলটির।

ইন্টারকন্টিনেন্টালে খাবারের দারুণ অফার
খোলার পরপরই কয়েকটি খাবারে দারুণ অফার নিয়ে এসেছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। ক্যাফে সোস্যালে তাদের মেন্যু থেকে যে কোনো স্বাদের একটি পিজ্জা কিনলে সাথে পাচ্ছেন আরও একটি পিজ্জা ফ্রি। প্রতি পিজ্জার মূল্য ১,৯৯৯ টাকা।

খাবার এবং থাকা নিয়ে আমারি ঢাকা’র নানা অফার
সুস্বাদু খাবার বাড়িতে পৌঁছে দেবার সুবিধা নিয়ে এসেছে হোটেল আমারি ঢাকা। মেন্যুতে আছে ইন্ডিয়ান, ওরিয়েন্টাল ও ওয়েস্টার্ন স্বাদের খাবার। ২.৩০০ থেকে ৪,৫০০ টাকার মধ্যে দুইজনের জন্য দারুণ খাবারের সম্ভার এই মেন্যুগুলো। রয়েছে ১টি পিজ্জা কিনলে আরও ১টি পিজ্জা ফ্রি পাওয়ার অফারও। টেকওয়ে এবং ডেলিভারি দুটো সুবিধাই আছে। অর্ডার করতে 01777719319 নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করতে হবে।

খাগড়াছড়িতে ৩ মাসে হোটেল ব্যবসায়ীদের ৫০ কোটি টাকার ক্ষতি
কয়েক বছর ধরে দেশের ভেতরে পর্যটকদের জনপ্রিয় গন্তব্যের তালিকায় থাকা খাগড়াছড়ি এখন স্থবির হয়ে গেছে করোনা ভাইরাসের কারণে। চাকরি হারিয়েছেন অনেক কর্মকর্তা-কর্মচারী। ম হামারীতে হোটেল বন্ধ থাকায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতির। হোটেল বন্ধ থাকলেও কর্মীদের বেতন, বিদ্যুৎ বিল, ব্যাংক ঋণ দিয়ে যেতে হচ্ছে। সংগঠনটির নেতারা এই ক্ষতি পুষিয়ে নিতে সরকারি প্রণোদনা প্রত্যাশা করছেন।
নাবিলা বুশরা এস এম