ট্রাভেলবিডি হোটেল উইকলি : কক্সবাজারসহ দেশের নামকরা হোটেলের চলমান অফার
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : স্বাস্থ্য নিরাপত্তায় পশ্চিমা ঘরানায় অ্যাপ নিয়ে এসেছে দেশের প্রধান সারির হোটেল

রেডিসন ব্লু ঢাকাতে থ্রি ইন ওয়ান সামার বোনানজা
থ্রি ইন ওয়ান সামার বোনানজা নিয়ে এসেছে রেডিসন ব্লু ঢাকা। ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারসহ দম্পতিরা ১৪,৯৯৯ টাকায় ১ রাতের জন্য রুম ভাড়া নিতে পারবেন। লণ্ড্রি, খাবার ও পানীয়তে থাকছে ২০ শতাংশ ছাড়। পরবর্তী রাতের জন্য রুম বুক করতে চাইলে মিলবে ১০ শতাংশ ছাড়।
খুলেছে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের রুফটপ
কাজের বিরতিতে যারা ড্রিংকস করতে পছন্দ করেন তাদের জন্য রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের রুফটপ খুলে দেয়া হয়েছে। খোলা ছাদে শহুরে দৃশ্য উপভোগের সাথে ভালো একটা সময় কাটাতে পারবেন। শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকবে এই রুফটপ। তবে ১৫ জনের বেশি একসাথে রুফটপে একত্রিত হওয়া যাবে না। অতিথিদের এখানে আসার আগে রেজিস্ট্রেশন করতে হবে।
খুলেছে রয়্যাল টিউলিপ কক্সবাজার বাংলাদেশ
কক্সবাজারের ইনানি বিচে খুলেছে রয়্যাল টিউলিপ কক্সবাজার বাংলাদেশ। ২ জনের জন্য প্রতি রাত ১০,৪৯৯ টাকায় রুম ভাড়া নেয়া যাচ্ছে। রুম ভাড়া নেয়ার আগে কোভিড-১৯ পরিপ্রেক্ষিতে হোটেলের স্বাস্থ্যসুরক্ষা বিধি জানার জন্য আগে থেকেই যোগাযোগ করা যাবে।
ডিসকভারি অ্যাপ নিয়ে এলো প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা
আতিথেয়তা গ্রহণের সুযোগ এখন অতিথির নিজের হাতেই! প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা নিয়ে এলো ডিসকোভারি অ্যাপ। এই অ্যাপের সাহায্যে অতিথি নিজেই রুম বুকিং দেয়া, বুকিং স্ট্যাটাস চেক করা, রুম বুকিং এর আপডেট, অন্যদের অভিজ্ঞতা, ডাইনিং ডিসকাউন্ট নিয়ে সকল তথ্য জানতে পারবেন।
ডেলিভারি সুবিধা নিয়ে হোটেল লেক ক্যাসেল
বনানী, বারিধারা এবং গুলশান ১ ও ২ এলাকায় ডেলিভারি সুবিধা নিয়ে এলো হোটেল লেক ক্যাসেল। খাবারের মেন্যুতে থাই, ইন্ডিয়ান এবং চাইনিজ স্বাদের নানা খাবার পাওয়া যাবে। হোটেলে থাকা এবং মিটিং করার জন্য সকল ধরনের সুরক্ষা ব্যবস্থাও নেয়া হয়েছে। প্রবেশের সময় তাপমাত্রা দেখা, জীবাণুমুক্ত হয়ে ভেতরে প্রবেশ, হ্যান্ডস্যানিটাইজার ব্যবহারসহ সকল ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
অতিথি আপ্যায়নে প্রস্তুত দ্য রেইনট্রি ঢাকা
বন্ধ থাকার পর নতুন করে অতিথি আপ্যায়নে প্রস্তুত বনানীর দ্য রেইনট্রি ঢাকা। সরকারি নিয়ম এবং স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনেই অতিথিরা প্রবেশ করতে পারবেন হোটেলে।
বি:দ্র: আপনার হোটেল-রিসোর্ট/রেস্টুরেন্ট-এর যেকোনো অফার, ইভেন্ট, উদ্যোগ বা যেকোনো তথ্য ট্রাভেল বাংলাদেশের কাছে পাঠাতে পারেন hi.travelbd@gmail.com-এই ঠিকানায়।
নাবিলা বুশরা এস এম