ঈদ শেষে বড় বড় হোটেলগুলো নিয়ে এসেছে দারুণ অফার। আপনজনের সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটানোর পাশাপাশি সময় উপভোগ করা যাবে অনায়াসে। আজকের ট্রাভেল বিডি ধারাবাহিকে রইলো এমনই কিছু অফারের তথ্য :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে ফেস্টিভ নাইট
ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ‘এলিমেন্ট’এ প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার চলছে ফেস্টিভ নাইট। হোটেলের মাল্টি-কুইজিন ডিনার উপভোগ করার জন্য চলে আসতে পারেন সপ্তাহের শেষ দুইদিন। সকল ধরনের হাইজিন এবং সামাজিক দূরত্ব মেনে এই ফেস্টিভের আয়োজন করা হয়েছে। যেহেতু বসার জায়গা সীমিত তাই আগে থেকেই বুক করা যাবে। প্রতিজন ব্যক্তির জন্য খরচ পড়বে ৪,৫০০ টাকা। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে ফেস্টিভ।
বিস্তারিত জানতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’র ফেসবুক পেজ https://www.facebook.com/InterContinentalDhaka -এ অথবা 02 55663030 নম্বরে যোগাযোগ করা যাবে।
মাল্টি-কুইজিন ডিনার উপভোগ করতে এখনই বুকিং দিন। ছবি : ইন্টারকন্টিনেন্টাল ঢাকা
হোটেল সি ক্রাউনে সামার স্পেশাল
কক্সবাজারের হোটেল সি ক্রাউনে দেয়া হয়েছে সামার স্পেশাল অফার। সি ভিউ কাপল রুম ভাড়া পাওয়া যাচ্ছে মাত্র ৩০০০ টাকায়। সঙ্গে থাকছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। অফারটি চলবে সেপ্টেম্বর’২০ পর্যন্ত।
বিস্তারিত জানতে হোটেল সি ক্রাউনের ফেসবুক পেজ https://m.facebook.com/hotelseacrown/ -এ অথবা 01833331703-5 নম্বরে যোগাযোগ করা যাবে।
বিলাসবহুল আর আনন্দদায়ক সময় কাটানোর জন্য হোটেল ট্রপিক্যাল ডেইজি বাই লাইফস্টাইল হোটেল হতে পারে দারুণ একটি জায়গা। আর দারুণ কিছু মুহূর্ত কাটানোর জন্য হোটেলটি দিচ্ছে অসাধারণ অফার। প্রতি রাতের জন্য ডিলাক্স কুইন রুম মাত্র ৩,৯৯৯ টাকায়, কুইন উইথ লেক ভিউ এন্ড ব্যালকনি রুম মাত্র ৪,৯৯৯ টাকায় এবং এক্সিকিউটিভ বেডরুম কুইন সাইট রুম মাত্র ৫,৯৯৯ টাকায় ভাড়া পাওয়া যাচ্ছে। সকল ধরনের পরিচ্ছন্নতা মেনে খাবার পরিবেশনে তারা সিদ্ধহস্ত। অফারটি চলবে ৩১ আগস্ট,২০২০ পর্যন্ত।
বিস্তারিত জানতে হোটেল ট্রপিক্যাল ডেইজি বাই লাইফস্টাইল হোটেলের ফেসবুক পেইজ https://www.facebook.com/TropicalDaisyhotel-এ অথবা 01313086070 নম্বরে কল দিয়ে যোগাযোগ করা যাবে।
রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল এন্ড রিসোর্ট দিচ্ছে দুই ধরনের প্যাকেজ। ছবি : ফার্স হোটেল এন্ড রিসোর্ট
ফার্স হোটেল এন্ড রিসোর্টে ঈদ গেটওয়ে প্যাকেজ
ঈদ উল আযহা উপলক্ষে রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল এন্ড রিসোর্ট দিচ্ছে ৫৫০০ এবং ৪৫০০ টাকায় দুই ধরনের প্যাকেজ। এই প্যাকেজটি ২ জনের জন্য প্রযোজ্য। সাথে লাঞ্চ এবং ব্রেকফাস্টের সুযোগও রয়েছে। অফারটি চলবে ৩১ আগস্ট, ২০২০ পর্যন্ত।
বিস্তারিত জানতে ফার্স হোটেল এন্ড রিসোর্টের ফেসবুক পেজ https://www.facebook.com/FARSHotel -এ অথবা 01768622036, 01768622037 নম্বরে যোগাযোগ করা যাবে।
মমো ইন-এ ভ’রিনিউয়াল প্যাকেজের অফার। ছবি : মমো ইন
কাপলদের জন্য ব্যতিক্রমী অফার নিয়ে এসেছে মম ইন
হোটেল মমো ইন দিচ্ছে দুইজন মানুষের বিয়ের পর আবারও নতুন করে গাটবন্ধনে যুক্ত হবার সুযোগ। সেজন্য তারা নিয়ে এসেছে ভ’রিনিউয়াল প্যাকেজ। এই অফারটি পাওয়া যাবে মাত্র ৭,৯৯৯ টাকায়।
বিস্তারিত জানতে মমো ইন এর ফেসবুক পেজ https://m.facebook.com/momoinn247/ -এ অথবা 01755669900 নম্বরে যোগাযোগ করা যাবে।
হোটেল সারিনা ঢাকা'র ডিনার অফার। ছবি : হোটেল সারিনা ঢাকা
হোটেল সারিনা ঢাকা’য় ডিনার বাফেট
১৩ আগস্ট থেকে প্রতি বৃহস্পতিবার হোটেল সারিনা ঢাকা’য় শুরু হচ্ছে ডিনার বাফেট। সকল ধরনের সামাজিক দূরত্ব মেনে, খাবার তৈরিতে পরিচ্ছন্নতা অবলম্বন করে করা হবে সকল কাজ। বাফেটের মূল্য প্রতিজনের জন্য মাত্র ৩,৫০০ টাকা। এছাড়াও থাকছে একটি কিনলে আরেকটি ফ্রি এর অফার। যেহেতু আসন সীমিত সংখ্যক তাই আগে থেকেই বুক করার অনুরোধ করা যাচ্ছে।
বিস্তারিত জানতে হোটেল সারিনা ঢাকা’র ফেসবুক পেজ https://m.facebook.com/HotelSarinaDhaka/- এ অথবা 01730020342 নম্বরে যোগাযোগ করা যাবে।
ঈদ রেজুভেনেশন চলছে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে। ছবি : হোটেল রেনেসাঁ
রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ঈদ রেজুভেনেশন
ঈদ শেষে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে চলছে ঈদ রেজুভেনেশন। প্রতি রাতের জন্য সুপারিওর কিং রুম ভাড়া পাওয়া যাবে মাত্র ১১,১১১ টাকায়। অফারটি প্রাপ্তবয়স্ক দুইজনের জন্য হলেও ৬ বছরের কম বয়সী শিশুও থাকতে পারবে। থাকছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, মৌসুমি ফল, ওয়েলকাম ড্রিংকস। অফারটি চলবে ৩১ আগস্ট,২০২০ পর্যন্ত।
বিস্তারিত জানতে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের ফেসবুক পেজ https://m.facebook.com/RenaissanceDhakaGulshan/-এ অথবা 01704112662 নম্বরে যোগাযোগ করা যাবে।
বি:দ্র:আপনার হোটেল-রিসোর্ট/রেস্টুরেন্ট-এর যেকোনো অফার, ইভেন্ট, উদ্যোগ বা যেকোনো তথ্য ট্রাভেল বাংলাদেশের কাছে পাঠাতে পারেন hi.travelbd@gmail.com-এই ঠিকানায়।