ট্রাভেল বিডি হোটেল উইকলি : দেশ সেরা হোটেলগুলোর ঈদ আয়োজন

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ঈদকে সামনে রেখে বিভিন্ন জনপ্রিয় হোটেলে চলছে লোভনীয় সব অফার! এই ঈদ-উল-আজহায় বেশ কয়েকটি বড় হোটেল দিয়েছে ঈদ অফার। এছাড়াও রয়েছে হানিমুনসহ আরও নানা ধরনের বিশেষ প্যাকেজ আয়োজন। সেগুলোর তথ্য নিয়েই থাকছে ট্রাভেল বাংলাদেশের বিশেষ ধারাবাহিক 'ট্রাভেল বিডি হোটেল উইকলি'র আজকের পর্ব।

'ইন্টারকন্টিনেন্টাল ঢাকা'য় দুই রাত থাকলে আরও এক রাত থাকার ফ্রি অফার



ছবি : ইন্টারকন্টিনেন্টাল ঢাকা


আনন্দের কিছু মুহূর্ত কাটানোর জন্য ইন্টারকন্টিনেন্টাল ঢাকা দিচ্ছে ২ রাত থাকার মূল্য পরিশোধে ৩ রাত থাকার সুযোগ। প্রতি রাতের জন্য রুম ভাড়া পড়বে ১৩,৫০০ টাকা। প্যাকেজের মধ্যে আছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ফুড এন্ড বেভারেজে ২৫ শতাংশ ছাড়, লন্ড্রি সার্ভিসে ২৫ শতাংশ ছাড়সহ আরও অনেক সুবিধা। প্রাপ্তবয়স্ক দুজনের জন্য রুম ভাড়া নেয়ার ক্ষেত্রে অফারটি প্রযোজ্য। অফারটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

বিস্তারিত জানতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’র ফেইসবুক পেইজ https://www.facebook.com/InterContinentalDhaka এ অথবা 0255663030 নম্বরে কল করে যোগাযোগ করা যাবে।

'দ্য ওয়েস্টিন ঢাকা'য় ঈদের ছুটি কাটানোর আনন্দ




ছবি : দ্য ওয়েস্টিন ঢাকা


 ঈদের ছুটি এবং প্রিয়জনের সাথে দারুণ কিছু মুহূর্ত কাটাতে বেছে নিতে পারেন দ্য ওয়েস্টিন ঢাকা। ডিলাক্স রুমে প্রতি রাতের জন্য খরচ পড়বে ১০,৯৯৯ টাকা এবং জুনিয়র স্যুটের জন্য খরচ পড়বে ১৪,৯৯৯ টাকা। ব্রেকফাস্টসহ খাবারে থাকছে ২০ শতাংশ মূল্যছাড়। অফারটি চলবে ২৬ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত।

বিস্তারিত জানতে দ্য ওয়েস্টিন ঢাকার ফেইসবুক পেইজ https://www.facebook.com/The.Westin.Dhaka এ অথবা 02-9891988 নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করা যাবে।

সিক্স সিজনস হোটেলে ঈদ প্যাকেজ




ছবি : সিক্স সিজনস হোটেল


পরিবারকে সাথে নিয়ে ঈদের ছুটি কাটানোর জন্য ঈদ প্যাকেজ নিয়ে এসেছে সিক্স সিজনস হোটেল। ২ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং ৫ বছরের নিচে একজন শিশুর জন্য থাকছে এই অফার। অফারের আওতায় পাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সারা রোম থাই স্পাতে ১৫ শতাংশ ছাড়, জিম, স্টিম এবং পুল ব্যবহারের সুযোগসহ আরও নানা সুবিধা। অফারটি চলবে ৩১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত।

বিস্তারিত জানতে সিক্স সিজনস হোটেলের ফেসবুক পেইজ https://www.facebook.com/SixSeasonsHotel এ অথবা 01987009823 এবং 01987009825 নম্বরে যোগাযোগ করা যাবে।

হোটেল ট্রপিক্যাল ডেইজি বাই লাইফস্টাইল হোটেলে একটি কিনলে আরেকটির অফার




ছবি : হোটেল ট্রিপিকাল ডেইজি


অথেনটিক কফি এবং ফ্রেশ জুসের জন্য হোটেল ট্রপিক্যাল ডেইজি বাই লাইফস্টাইল হোটেল হতে পারে দারুণ একটি জায়গা। সব ধরনের পরিচ্ছন্নতা মেনে খাবার পরিবেশনে তারা সিদ্ধহস্ত। হোটেলটি দিচ্ছে একটি কিনলে আরেকটি পাওয়ার ফ্রি অফার। অফারটি চলবে ৫ আগস্ট পর্যন্ত।

বিস্তারিত জানতে হোটেল ট্রপিক্যাল ডেইজি বাই লাইফস্টাইল হোটেলের ফেসবুক পেইজ https://www.facebook.com/TropicalDaisyhotel এ অথবা 01313033316 নম্বরে কল দিয়ে যোগাযোগ করা যাবে।

'অ্যাসকট ঢাকা'য় ঈদের অফার




ছবি : অ্যাসকট ঢাকা



ঈদ উদযাপনের জন্য অ্যাসকট ঢাকা দিচ্ছে ৭,৯০০ টাকা মূল্যের দারুণ অফার। অফারের মধ্যে রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টসহ আরও নানা সুযোগ। অফারটি চলবে ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত।

বিস্তারিত জানতে অ্যাসকট হোটেলস ঢাকা’র ফেসবুক পেইজ https://www.facebook.com/ascotthotelsdhaka এ অথবা 01926633854 নম্বরে যোগাযোগ করা যাবে।

'র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ'তে ঈদ অফার




ছবি : র‍্যাডিসন ব্লু


ব্রেকফাস্ট এবং কাপল সেট লাঞ্চসহ মাত্র ১০,৯৯৯ টাকায় সুপেরিয়র কিং রুমে থাকার সুযোগ করে দিচ্ছে র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ। পছন্দ অনুযায়ী ৩,৪৯৯ টাকায় জুনিয়র স্যুটও বাছাই করা যাবে।

বিস্তারিত জানতে র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এর ফেসবুক পেইজ https://www.facebook.com/RadissonBluChittagongBayView এ অথবা 01777701222 নম্বরে যোগাযোগ করা যাবে।

'রয়্যাল টিউলিপ কক্সবাজারে' হানিমুন প্যাকেজ




ছবি : রয়্যাল টিউলিপ লাক্সারি হোটেল


দুই রাতের জন্য ২৯,৫০০ টাকায় আকর্ষণীয় হানিমুন প্যাকেজের অফার নিয়ে এসেছে রয়্যাল টিউলিপ কক্সবাজার হোটেল। প্যাকেজের মধ্যে আছে সি ভিউ রুম, ব্রেকফাস্ট, পুল সাইডে এক রাতে ক্যান্ডেল নাইট ডিনার, আল ফ্রেসকো রেস্টুরেন্টে একটি ডিনার এবং দুটি লাঞ্চ, ইন-রুম হানিমুন ডেকোরেশন, হানিমুন স্পেশাল কেক, ইন-রুম টি-কফি মেকার, ফ্রি রিটার্ন এয়ারপোর্ট/ লাউঞ্জ, রিসোর্ট ট্রান্সফার, সুইমিং পুল এবং জিমে ফ্রি এক্সেস, ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুযোগ এবং সামায়া ওয়ার্ল্ড স্পাতে ২৫ শতাংশ ছাড়।

বিস্তারিত জানতে রয়্যাল টিউলিপ কক্সবাজার বাংলাদেশের ফেসবুক পেইজ https://www.facebook.com/royaltulipcoxsbazar এ অথবা 01844016001, 01844016021 নম্বরে যোগাযোগ করা যাবে।

'হোটেল সারিনা ঢাকা'য় ঈদ ফেস্টিভ্যাল প্রমোশন




ছবি : হোটেল সারিনা


ঢাকার বুকে এবারের ঈদ আনন্দে কাটাতে পারেন হোটেল সারিনা ঢাকার সাথে। মাত্র ৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে প্রিমিয়াম রুমের দারুণ অফার। সাথে রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টসহ রুমেই চা-কফি পানের সুযোগ।

বিস্তারিত জানতে হোটেল সারিনা ঢাকা’র ফেসবুক পেইজ https://www.facebook.com/HotelSarinaDhaka এ অথবা 01730020307 নম্বরে কল দিয়ে যোগাযোগ করা যাবে।  

নাবিলা বুশরা