সারাদেশ থেকে কীভাবে যাবেন পদ্মা সেতুর ঢাকা প্রান্তের মুন্সীগঞ্জ জেলায়?
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল বাংলাদেশের সংস্কৃতির সকল শাখায় সমৃদ্ধ মুন্সীগঞ্জ জেলায় ভ্রমণ করুন

ঢাকা বিভাগের একটি জেলা শহর হচ্ছে মুন্সীগঞ্জ। ইতিহাস, ঐতিহ্য আর বহু কীর্তিমান মনীষীর স্মৃতিধন্য জেলা এই মুন্সীগঞ্জ। মুন্সীগঞ্জের যা বিখ্যাত :
রাজকীয় পিঠা,পদ্মহেম ধাম, পদ্মা রিসোর্ট, মাওয়া ঘাট, শ্যামসিদ্বির মঠ, সুখবাসপুর দীঘি, বিক্রমপুর জাদুঘর, স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ী, বার আউলিয়ার মাজার, মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট, সোনারং জোড়া মঠ, বাবা আদম মসজিদ, মাওয়া রিসোর্ট, ভাগ্যকুল জমিদার বাড়ি, আড়িয়াল বিল, ইদ্রাকপুর কেল্লা।
চলুন জেনে নেয়া যাক সারাদেশের ৮টি বিভাগ থেকে কীভাবে মুন্সিগঞ্জ যেতে পারবেন সে সম্পর্কে।
ঢাকা থেকে মুন্সীগঞ্জ :
স্থলপথ : ঢাকার গুলিস্তান থেকে বেশ কিছু পরিবহন কোম্পানির মিনি বাস মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা ট্রান্সপোর্ট, কুসুম পরিবহন ইত্যাদি বাস কোম্পানির বাস ঢাকা মুন্সিগঞ্জ রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে।
জলপথ : ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছোট ছোট লঞ্চ বা চাঁদপুরগামী লঞ্চে মুন্সিগঞ্জ যেতে পারবেন। ভাড়া আনুমানিক ৪০-৫০ টাকা।
চট্টগ্রাম থেকে মুন্সীগঞ্জ :
আকাশপথ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এয়ারলাইন্স এই রুটে সার্ভিস দিয়ে থাকে। ঢাকায় এসে এরপর মুন্সীগঞ্জ যেতে পারবেন।
স্থলপথ : চট্টগ্রাম থেকে প্রথমে ঢাকায় এসে এরপর মুন্সীগঞ্জ যেতে পারবেন। চট্টগ্রাম থেকে সোহাগ, হানিফসহ জনপ্রিয় বিভিন্ন পরিবহন সংস্থার এসি বা নন এসি বাস পাবেন। বাসের কাউন্টার ছাড়াও সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন। চাইলে রেলপথেও চট্টগ্রাম থেকে ঢাকায় আসতে পারবেন। মহানগর প্রভাতী, চট্টগ্রাম এক্সপ্রেস, মহানগর গোধূলি, সুবর্ণ এক্সপ্রেস এবং তূর্ণা এক্সপ্রেস ইত্যাদি ট্রেন এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
বরিশাল থেকে মুন্সীগঞ্জ :
আকাশপথ : বরিশাল বিমানবন্দর থেকে বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। ঢাকায় পৌছে এরপর মুন্সীগঞ্জ যেতে পারবেন।
জলপথ : বরিশাল লঞ্চঘাট থেকে সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৯টার মাঝে অনেক লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও পটুয়াখালীর লঞ্চ গুলিতেও আপনি চাইলে ঢাকায় আসতে পারবেন। ঢাকায় পৌঁছে মুন্সীগঞ্জ যেতে পারবেন। লঞ্চের খবরাখবর জানতে, বরিশাল, পটুয়াখালী বা দক্ষিণাঞ্চলের লঞ্চের সুযোগ-সুবিধা, ভাড়া, সময়সূচী ক্লিক করুন। বিডিটিকিটস-এ আপনি অনলাইনে এসব লঞ্চের টিকিট কাটতে পারবেন।
স্থলপথ : বরিশাল শহর বা এর আশেপাশের অন্যান্য জেলা থেকে ঢাকায় বাসে আসতে পারেন। বরিশালের নতুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে আপনি ঢাকাগামী বাস পাবেন। গ্রিনলাইন, সাকুরা পরিবহনসহ বিভিন্ন জনপ্রিয় পরিবহন সংস্থার এসি ও নন-এসি বাস পাবেন। বাসের কাউন্টার ছাড়াও সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন। ঢাকায় পৌঁছে এরপর মুন্সীগঞ্জ যেতে পারবেন।
রংপুর থেকে মুন্সীগঞ্জ :
আকাশপথ : রংপুরে সৈয়দপুর বিমানবন্দর অবস্থিত। রংপুর বিভাগের জেলা শহরগুলো থেকে আপনাকে এই বিমানবন্দরে যেতে হবে। এরপর সেখান থেকে ঢাকা থেকে বিমান বাংলাদেশ , নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা বিমানে করে ঢাকায় আসতে পারবেন। ঢাকায় পৌঁছে এরপর মুন্সীগঞ্জ যেতে হবে আপনাকে।
স্থলপথ : নাবিল পরিবহনসহ বিভিন্ন জনপ্রিয় পরিবহন সংস্থার এসি বা নন এসি বাস পাবেন রংপুর থেকে ঢাকায় আসার জন্য। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়াও দোলনচাঁপা ও রংপুর এক্সপ্রেস রংপুর ঢাকা রুটে রেল সার্ভিস দিয়ে থাকে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন। ঢাকায় পৌঁছে আপনাকে মুন্সীগঞ্জ যেতে হবে। রাজশাহী থেকে মুন্সীগঞ্জ :
আকাশপথ : রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। এই এয়ারলাইন্সগুলোর যেকোনো বিমানে ঢাকায় আসতে পারেন। এরপর ঢাকা হয়ে আপনাকে মুন্সীগঞ্জ যেতে হবে।
স্থলপথ : রাজশাহী থেকে প্রথমে ঢাকায় আসতে হবে আপনাকে। এরপর ঢাকা থেকে আপনাকে মুন্সীগঞ্জ যেতে হবে। রাজশাহী বিভাগ থেকে হানিফ, দেশ ট্রাভেলস সহ বিভিন্ন জনপ্রিয় পরিবহনের বাস ঢাকার উদ্দেশ্যে যাতায়াত করে। এসব বাসে ঢাকায় পৌঁছাতে পারবেন। সহজ ও বিডিটিকিটস এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও সিল্কসিটি, ধুমকেতু, পদ্মা ও বনলতা এক্সপ্রেস ট্রেনসমূহ এই রুটে নিয়মিত চলাচল করে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
খুলনা থেকে মুন্সীগঞ্জ :
স্থলপথ : খুলনা থেকে মুন্সীগঞ্জের বাস সার্ভিস রয়েছে।
সিলেট থেকে মুন্সীগঞ্জ :
আকাশপথ : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার , রিজেন্ট এবং ইউ এস বাংলাসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে আপনি ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে আপনাকে মুন্সীগঞ্জ যেতে হবে।
স্থলপথ : সিলেট থেকে ঢাকা হয়ে এরপর মুন্সীগঞ্জ যেতে হবে আপনাকে। সিলেট থেকে ঢাকায় আসার জন্য গ্রীনলাইন, হানিফসহ জনপ্রিয় বিভিন্ন পরিবহন সংস্থার এসি বা নন-এসি বাস পাবেন। সহজ ও বিডিটিকিটস এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও সিলেট ঢাকা রুটে বেশ কিছু ট্রেন নিয়মিত যাতায়াত করে। রেল সেবা এপের মাধ্যমে এসব ট্রেনের টিকিট কাটতে পারবেন।
ময়মনসিংহ থেকে মুন্সীগঞ্জ :
স্থলপথ : ময়মনসিংহ থেকে ঢাকায় আসতে হবে আপনাকে। এরপর ঢাকা থেকে মুন্সীগঞ্জ যেতে হবে। এনা পরিবহনসহ বেশ কিছু পরিবহন সংস্থার বাসে ময়মনসিংহ থেকে ঢাকায় আসতে পারবেন। এছাড়াও ময়মনসিংহ থেকে ট্রেনে করে ঢাকায় আসতে পারেন। রেল সেবা এপের মাধ্যমে এসব ট্রেনের টিকিট কাটতে পারবেন।
মোঃ খালিদ বিন জামান এস এম