উজানিতে বেহুলার পাটা অবস্থিত ইলিশের বাড়ি চাঁদপুরে

রাজবাড়ীর দক্ষিণাংশে রয়েছে বেহুলার দিঘীর নামে পরিচিত বেহুলার দিঘী



উজানীতে বেহুলার পাটা

ছবি : সংগৃহীত



উজানীতে বেহুলার পাটা কচুয়াতে অবস্থিত ইলিশের বাড়ি চাঁদপুরে, এটা সবার জানা আছে। চাঁদপুর জেলায় রয়েছ অনেক দৃষ্টিনন্দন স্থান। শুধু ইলিশই নয়, চাঁদপুরে দেখার মতো, ঘুরে বেড়ানোর মতোও অনেক দর্শনীয় স্থান রয়েছে। সেসব দর্শনীয় জায়গাগুলোর মধ্যে উজানিতে বেহুলার পাটা অন্যতম। বেহুলা-লক্ষ্মীন্দরের পাটা রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে। এই শিলাটির একটি খণ্ডাংশ বক্তারখাঁর শাহী মসজিদে পশ্চিম পাশে সম্পূর্ণ অযত্নে ও অবহেলায় পড়ে আছে। চাঁদ সওদাগরের পুত্রবধু বেহুলার পৈত্রিক নিবাস চাঁদপুর জেলাধীন কচুয়া উপজেলার উজানী গ্রামে। উত্তরাংশে বেহুলার পৈত্রিক রাজবাড়ী অর্থাৎ বেহুলার পিতার নামানুসারে রাজবাড়ীটি নামকরণ করা হয়েছে।

রাজবাড়ীর দক্ষিণাংশে রয়েছে বেহুলার দিঘীর নামে পরিচিত বেহুলার দিঘী।  বেহুলার দিঘীর উত্তর পাড়ে রাজবাড়ি হতে প্রায় ৪০ মাইল দক্ষিণে বেহুলার ছোটবেলার খেলনার সামগ্রী, নির্মিত পুরনো শিলা পাথরটির আংশিক বিদ্যমান আছে। দৈর্ঘ্য ৩২ ইঞ্চি ও প্রস্থ ২৬ ইঞ্চি বিশিষ্ট এই শিলাটির ওজন প্রায় ৩০০ কেজি হবে বলে অনুমান করছেন সবাই। এই শিলাটি আদি অবস্থার আংশিক মাত্র। কয়েক বছর পূর্বে জনৈক ধোপা এই শিলায় খারাপ কাপড় ধোয়ার সময় শিলা পাটাটি বিকট শব্দে স্থানান্তরিত হয়ে উজানী গ্রামের দুধখাঁর দিঘীতে পতিত হয়। শিলা পাটাটি পানির ওপর ভেসে উঠে বলে জানা যায়।

যেভাবে যাবেন :

চাঁদপুরে যাওয়ার সহজ উপায় ঢাকা সদরঘাট থেকে চাঁদপুরের অনেক ভালো লঞ্চ যাতায়াত করে। বাসে যেতে চাইলে সায়দাবাদ থেকে পদ্মা পরিবহন, আল আরাফাহ পরিবহন, রয়েল কোচ, বিলাস বাস যাতায়াত করে। জেলা সদর থেকে বাসযোগে কচুয়া এবং কচুয়া থেকে সিএনজি/অটোরিকশা/ মোটর সাইকেল করে যাওয়া যায়।  

সাব্বির হোসেন   এস এম