এখন থেকে ঢাকা-সিলেট রুটে প্রতিদিন ইউএস-বাংলার ৩ ফ্লাইট
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ঢাকা-সিলেট রুটে প্রতিদিন ইউএস-বাংলা
দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত সিলেটে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষ উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ২৯শে মার্চ থেকে ঢাকা-সিলেট রুটে প্রতিদিন ৩টি ফ্লাইট পরিচালনার সিদ্বান্ত নিয়েছে সংস্থাটি। চলতি বছরের ২৯শে মার্চ থেকে প্রতিদিন সকাল ১০টা ৪৫মিনিট, দুপুর ১২টা ৪৫মিনিট, সন্ধ্যা ৬টা ১৫মিনিট ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবে ইউ এস বাংলার বিমান। সিলেট থেকে ঢাকায় প্রতিদিন দুপুর ১২টা ০৫মিনিট, ২টা ০৫মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০মিনিটে ফ্লাইট চলাচল করবে। ঢাকা থেকে সিলেটের নূন্যতম ভাড়া ২ হাজার ৭০০ টাকা (সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ)।
ঢাকা-সিলেট রুটে প্রতিদিন ইউএস-বাংলা
যাত্রী চাহিদার কারণে রবিবার (২৯ মার্চ )থেকে এই রুটে একটি ফ্লাইট বৃদ্ধি করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান ইউএস-বাংলার জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম। এতে আরও বলা হয়, বর্তমানে ঢাকা-সিলেট রুটে প্রতিদিন ২টি ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। যাত্রী সাধারণের অতিরিক্ত চাহিদার কথা বিবেচনা করে প্রতিদিন অতিরিক্ত একটি ফ্লাইট বৃদ্ধি করে মোট তিনটি ফ্লাইট পরিচালিত হবে ঢাকা-সিলেট-ঢাকা রুটে। যা যাত্রীদের চাহিদাকে পরিপূর্ণতা দিতে সহায়তা করবে। বর্তমানে ইউএস-বাংলার বিমানবহরে মোট তেরোটি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০, ছয়টি ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট। সিলেট ছাড়াও বর্তমানে অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। এছাড়া ইউএস-বাংলা আন্তর্জাতিক রুট ঢাকা থেকে কলকাতা, চেন্নাই, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, মাস্কাট, দোহা এবং চট্টগ্রাম থেকে কলকাতা, চেন্নাই, দোহা ও মাস্কাট রুটে ফ্লাইট চলাচল করছে।
আরো পড়ুন ঃ মৃত্যুর ১২৮ বছর পর প্রথম আকাশচারীকে নিয়ে নির্মিত হলো চলচ্চিত্র
এস এম ইফতেখার মাছুম এস এম
