আজ রাত ১২টা থেকে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ফ্লাইট চলাচল
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে গণ-পরিবহন, ট্রেন, লঞ্চের পর দেশের অভ্যন্তরীণ আকাশপথে ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক। মন্ত্রণালয় সূত্রে জানা যায় , 'আজ রাত ১২টা থেকে অভ্যন্তরীণ রুটে সকল বিমানের ফ্লাইট বন্ধ থাকবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বজায় থাকবে।' এর আগে গত ২১ মার্চ রাত ১২টা থেকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১০টি দেশের সাথে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে বাংলাদেশ।
ফ্লাইট চলাচল
এর আগে একই কারণে করোনাভাইরাসের বিস্তার রোধে ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত সব গণ-পরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সড়ক পরিবহন ও সেতু-মন্ত্রী ওবায়দুল কাদের এ ঘোষণা দিয়েছেন বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়া আজ মঙ্গলবার বিকেল থেকে সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। করোনাভাইরাসের বিস্তার রোধে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে লোকাল ও মেইল ট্রেনও বন্ধ করা হয়েছে।
আরো পড়ুন ঃ এই মুহূর্ত থেকেই ট্রেন চলাচল বন্ধ
এস এম ইফতেখার মাছুম এস এম
