ট্রাভেলবিডি হোটেল উইকলি : থাকা-খাওয়ার বাহারি অফার দিচ্ছে খ্যাতনামা হোটেলগুলো

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : চট্টগ্রামগামীদের জন্যে ইউ-এস বাংলা ও হোটেল আগ্রাবাদের দারুণ অফার




দেশজুড়ে হোটেলগুলো থাকা খাওয়ার বাহারি অফার নিয়ে সচল হতে শুরু করেছে। ছবি : আমারি ঢাকা


নামীদামি বিভিন্ন হোটেলে খাবার ও থাকা নিয়ে দেয়া হচ্ছে অনেক অফার। পর্যটন এলাকাগুলোতে হোটেল ব্যবসা বন্ধ থাকায় মালিকদের পোহাতে হচ্ছে অনেক দুর্ভোগ। এবারের ট্রাভেলবিডি হোটেল উইকলিতে রইলো বিভিন্ন খবর ও অফার নিয়ে কিছু তথ্য।

সিক্স সিজনস হোটেল নিয়ে এল 'হাইজিন নেক্সট লেভেল'

কোভিড-১৯ নিয়ে চলছে এই মুহূর্তে সবচেয়ে জরুরি সচেতনতা। বিশ্ব চেষ্টা করছে নতুন নতুন সব নিয়মের সাথে মানিয়ে নিতে। পিছিয়ে নেই সিক্স সিজনস হোটেলও। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে তারা অতিথিদের সেবা দেয়ার জন্য এবং তাদের স্বাস্থ্যগত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে সাজিয়েছে সার্ভিস মডেল। নতুন এই মডেলের নাম দেয়া হয়েছে 'হাইজিন নেক্সট লেভেল'। হোটেলে প্রবেশের পর থেকে বিদায় নেয়া পর্যন্ত নতুন সেবা পদ্ধতিতে অতিথিরা একদম নিরাপদ ও দারুণ অভিজ্ঞতা নিয়ে ফিরবেন এই নিশ্চয়তা দিচ্ছে সিক্স সিজনস হোটেল। নতুন মডেলে যে সেবাগুলো থাকছে- অটোমেটেড হ্যান্ড স্যানিটাইজার, ডিজিটাল চেক-ইন, সংস্পর্শ ছাড়া খাবার দেয়া, রেস্টুরেন্টে খাবার নিরাপত্তা, কক্ষে বাতাস প্রবেশের সু-ব্যবস্থা।




সিক্স সিজনস হোটেলের স্বাস্থ্য সচেতনতায় অভিনব উদ্যোগ। ছবি : সিক্স সিজনস হোটেল


বার বার স্পর্শ করা হয় এমন প্রতিটি জিনিস এক ঘন্টা পরপর জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হয়। অতিথি, হোটেলের প্রতিটি কর্মী, গাড়ির চালক সবার জন্য রয়েছে সুরক্ষা ব্যবস্থা। সকল কর্মী এবং হোটেলে রুম থেকে বের হয়ে লিফট বা রেস্টুরেন্টে যেতে হলে সকল অতিথির জন্য মাস্ক বাধ্যতামূলক। মানতে হবে সামাজিক দূরত্বের নির্দেশনাটিও।

নতুন এই মডেলটি সম্পর্কে আরও জানতে সিক্স সিজনস হোটেলের ফেইসবুক পেইজ  https://www.facebook.com/SixSeasonsHotel/ এ অথবা  09604-666666 নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করা যাবে।




চট্টগ্রাম বাসীদের জন্যে ইউএস বাংলার দারুণ অফার। ছবি : হোটেল আগ্রাবাদ



ইউ-এস বাংলা ও হোটেল আগ্রাবাদের বিশেষ প্যাকেজ

ইউ-এস বাংলা এয়ারলাইনসে চট্টগ্রাম গিয়ে যদি থাকার জন্য আপনি হোটেল আগ্রাবাদকে বেছে নেন তবে তাদের পক্ষ থেকে পাচ্ছেন দারুণ একটি অফার। দুই রাত তিন দিনের জন্য রুম ভাড়া করতে পারবেন ৯,৯০০ থেকে শুরু করে ১৩,৫৯০ টাকা পর্যন্ত। এই অফার চলবে ২৫ জুলাই,২০২০ পর্যন্ত।

বিস্তারিত জানতে হোটেল আগ্রাবাদের ফেইসবুক পেইজ  https://www.facebook.com/HotelAgrabad1000/ এ অথবা  01777777881-883 নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করা যাবে।




বাহারি খাবারের আয়োজনে অ্যাসকট হোটেল ঢাকা। ছবি : অ্যাসকট হোটেল



অ্যাসকট হোটেল ঢাকা দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি'র অফার

রাজধানীর বারিধারার অ্যাসকট প্যালেসে রয়্যাল ট্রিট রেস্টুরেন্ট দিচ্ছে বড় একটি পিজ্জা কিনলে ছোট আরেকটি পিজ্জার ফ্রি অফার। এই অফার চলবে ৩০ জুন পর্যন্ত। শুধু ডাইন-ইন এবং টেকওয়ে সুবিধা রয়েছে হোটেলটির।




অ্যাসকট হোটেলের লোভনীয় পিজ্জা অফার। ছবি : অ্যাসকট হোটেল


অর্ডার করতে অ্যাসকট হোটেল ঢাকা’র ফেইসবুক পেইজ  https://www.facebook.com/ascotthotelsdhaka/ এ অথবা  01969637327 নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করা যাবে।




ইন্টারকন্টিনেন্টালের কেক অফার। ছবি : ইন্টারকন্টিনেন্টাল



ইন্টারকন্টিনেন্টালে খাবারের দারুণ অফার

খোলার পরপরই কয়েকটি খাবারে দারুণ অফার নিয়ে এসেছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। ক্যাফে সোস্যালে তাদের মেন্যু থেকে যে কোনো স্বাদের একটি পিজ্জা কিনলে সাথে পাচ্ছেন আরও একটি পিজ্জা ফ্রি। প্রতি পিজ্জার মূল্য ১,৯৯৯ টাকা।




দারূণ পিজ্জা অফার নিয়ে হাজির ইন্টারকন্টিনেন্টাল। ছবি : ইন্টারকন্টিনেন্টাল


ক্রয়স্যান্ট ফেস্টিভ্যালে ২টি ক্রয়স্যান্ট কিনলে ১টি পাওয়া যাচ্ছে ফ্রি তে। প্রতিটি ক্রয়স্যান্টের মূল্য ৮০০ টাকা। জন্মদিনের কেকের জন্য অর্ডার দিলে পাওয়া যাচ্ছে সুবিধা। ৩ দিন আগে কনফার্ম করলে ৩০% ডিসকাউন্ট এবং দুইদিন আগে কনফার্ম করলে ২০% সুবিধা মিলবে।




ইন্টারকন্টিনেন্টালের অফার। ছবি : ইন্টারকন্টিনেন্টাল


 এই অফারগুলোর জন্য শুধু ডাইন-ইন এবং টেক এওয়ে সুবিধা রয়েছে বর্তমানে। অর্ডার করতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ফেইসবুক পেইজ  https://www.facebook.com/InterContinentalDhaka/ এ অথবা  880255663030 নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করা যাবে।

খাবার এবং থাকা নিয়ে আমারি ঢাকা’র নানা অফার

সুস্বাদু খাবার বাড়িতে পৌঁছে দেবার সুবিধা নিয়ে এসেছে হোটেল আমারি ঢাকা। মেন্যুতে আছে ইন্ডিয়ান, ওরিয়েন্টাল ও ওয়েস্টার্ন স্বাদের খাবার। ২.৩০০ থেকে ৪,৫০০ টাকার মধ্যে দুইজনের জন্য দারুণ খাবারের সম্ভার এই মেন্যুগুলো। রয়েছে ১টি পিজ্জা কিনলে আরও ১টি পিজ্জা ফ্রি পাওয়ার অফারও। টেকওয়ে এবং ডেলিভারি দুটো সুবিধাই আছে। অর্ডার করতে 01777719319 নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করতে হবে।




আমারি ঢাকায় খাবার নিয়ে নানা আয়োজন। ছবি : আমারি ঢাকা


প্রিয়জনের সাথে রিল্যাক্সিং গেটওয়ে অফার নিয়ে এসেছে আমারি ঢাকা। স্বাস্থ্যসুরক্ষার নিশ্চয়তা এবং ফাইভ স্টার হোটেলের বিলাসবহুল আরামে এই অফার মিলছে। একজনের জন্য রুম ভাড়া পাওয়া যাচ্ছে ১০,৯৯৯ টাকায় এবং দুইজনের জন্য রুমের ভাড়া পড়বে ১৫,৯৯৯ টাকা। রয়েছে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের সুবিধা, ফ্রি ওয়াইফাই ব্যবহার, খাবারে ২৫% ছাড়, ফিট সেন্টার ও পুল ব্যবহারের ফ্রি সুযোগ। এক রাত থাকলে ২য় রাতে মিলছে ৯৯% সেভ করার সুবিধা। রুম ভাড়া শুরু ৭০ ডলার থেকে। অফার চলবে ১ জুলাই থেকে ২০ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত।




আমারি ঢাকায় খাবার নিয়ে নানা আয়োজন। ছবি : আমারি ঢাকা


 বিভিন্ন অফার নিয়ে আরও বিস্তারিত জানতে আমারি ঢাকা হোটেলের ফেইসবুক পেইজ  https://www.facebook.com/AmariDhaka/ এ অথবা  02-55059620 নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করা যাবে।

খাগড়াছড়িতে ৩ মাসে হোটেল ব্যবসায়ীদের ৫০ কোটি টাকার ক্ষতি

কয়েক বছর ধরে দেশের ভেতরে পর্যটকদের জনপ্রিয় গন্তব্যের তালিকায় থাকা খাগড়াছড়ি এখন স্থবির হয়ে গেছে করোনা ভাইরাসের কারণে। চাকরি হারিয়েছেন অনেক কর্মকর্তা-কর্মচারী। ম হামারীতে হোটেল বন্ধ থাকায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতির। হোটেল বন্ধ থাকলেও কর্মীদের বেতন, বিদ্যুৎ বিল, ব্যাংক ঋণ দিয়ে যেতে হচ্ছে। সংগঠনটির নেতারা এই ক্ষতি পুষিয়ে নিতে সরকারি প্রণোদনা প্রত্যাশা করছেন।




ব্যাপক ক্ষতির মুখে খাগড়াছড়ির হোটেল ব্যবসা। ছবি : সংগৃহীত


বি:দ্র: আপনার হোটেল-রিসোর্ট/রেস্টুরেন্ট-এর যেকোনো অফার, ইভেন্ট, উদ্যোগ বা যেকোনো তথ্য ট্রাভেল বাংলাদেশের কাছে পাঠাতে পারেন hi.travelbd@gmail.com-এই ঠিকানায়।  

নাবিলা বুশরা   এস এম