ভ্রমণে ভোজন : কক্সবাজারের জনপ্রিয় রেস্তোরাঁ
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল: কক্সবাজারে ভোজন বিলাসে মাতবেন যেসব রেস্টুরেন্টে

পৌষী রেস্তোরাঁ
কক্সবাজারের রসনাবিলাসে একবেলা যাওয়া যেতে পারে ঝাউবন সংলগ্ন হোটেল সায়মন রোডের পৌষী রেস্তোরাঁতে। সামুদ্রিক মাছের পাশাপাশি বাংলা খাবারের জন্য বিখ্যাত এই রেস্তোরাঁ। এখানকার ভর্তা প্ল্যাটার, কালাভুনা, লইট্টা ফ্রাই, পুডিং এবং ফালুদা পর্যটকদের চাহিদার শীর্ষে বেশ আগে থেকেই। কম বাজেটে ভাল খাবারের জন্য পর্যটকরা এখানে একবার ঢুঁ মারতেই পারেন। ফোন- ০১৮৮১২২২৬৬৬
আরও পড়ুন : রসনামৃত : বাঙালির ঐতিহ্যবাহী খাবার শুঁটকি
ঝাউবন রেস্তোরাঁ
বর্তমানে কক্সবাজারে দেখা মেলে ফাস্টফুডসহ বিভিন্ন দেশী-বিদেশী রেস্টুরেন্টের কিন্তু ঝাউবন সে তুলনায় বেশ আগে থেকেই এখানকার স্থানীয়দের মধ্যে পরিচিত। মূলত রূপচাঁদা মাছের বিভিন্ন পদের জন্য এই রেস্টুরেন্টটি বিখ্যাত। এছাড়াও রয়েছে বিভিন্নরকম শুটকির আইটেম। ফোন- ০১৮১৯৮২১৯৮৭
হান্ডি রেস্টুরেন্ট 
লাইভ ফিস রেস্টুরেন্ট
কক্সবাজারের শৈবাল হোটেলের পাশে অবস্থিত লাইভ ফিস রেস্টুরেন্টের ফিস বারবিকিউ এখানে ঘুরতে আসা অতিথিদের মধ্যে বেশ জনপ্রিয়। ফোন-০১৭৪৭৩৯৪৮০২
তরঙ্গ রেস্টুরেন্ট
বিখ্যাত প্রসাদ প্যারাডাইস হোটেলের পাশে এই তরঙ্গ রেস্টুরেন্টের বসনিয়ান রুটি সহযোগে কোরাল মাছের কাবাব হতে পারে রসনাবিলাসের অন্যতম সঙ্গী।
কয়লা রেস্টুরেন্ট
সিগ্যাল হোটেলের কাছে অবস্থিত কয়লা রেস্টুরেন্টের আচারি চিকেন আইটেমগুলা পর্যটকদের কাছে বেশ সাড়া জাগানো। ফোন- ০৩৪১-৫১৯৯৮
আরও পড়ুন : ছাদের রেস্তোরাঁয় প্রকৃতির সাথে চলুক উদরপূর্তিও
মারমেইড ক্যাফে

খাওয়ার আগে খাবারের দাম না দেখে নিলে বাজেট ফুরিয়ে যাবার আশঙ্কাও অমূলক নয়। তবে বর্তমানে সরকার বিভিন্ন খাবারের দাম নির্ধারণ করে দেয়ায় পর্যটকদের কিছুটা স্বস্তিও হয়েছে। এর বাইরেও সামুদ্রিক মাছের বিভিন্ন আইটেম বাছাইয়ের ক্ষেত্রে দরদাম করে নিলে ভাল। বিভিন্ন উৎস থেকে পাওয়া খাবারের দামের মোটামুটি হিসেব অনুযায়ী কক্সবাজারে ভাত ২০-৫০টাকা, ভর্তা আইটেম প্লেট(৮/১০ রকম)- ৭০-৩০০ টাকা, লইট্টা ফ্রাই ১০০-১২০ টাকা, বড় রূপচাঁদা ফ্রাই/রান্না ৩০০-৪০০টাকা, কোরাল মাছ ১৫০ টাকা, বিফ ১৫০-২৫০ টাকা, ডাল ৩০-৫০ টাকা। তবে পর্যটনের সিজনভেদে খাবারের দাম কম-বেশি হতে পারে।
বি:দ্র: যেকনো জায়গায় গেলে সেখানকার পরিবেশ দূষিত হয় এমন কাজ থেকে বিরত থাকা এবং স্থানীয়দের প্রতি সদয় হওয়া আমাদের দায়িত্ব।
জোহরা মহসীন এস এম
তথ্যসূত্র: ১। http://www.poriborton.news/tour/102553 ২। http://traveltalk.online ৩। https://adarbepari.com/coxsbazar-sea-beach
Click Here To See More