ট্রাভেল বিডি হোটেল উইকলি : ঈদ শেষ হলেও শেষ হয়নি দেশের হোটেলগুলোর বিশেষ অফার!

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল: ঈদ উল আযহায় বিভিন্ন হোটেল রিসোর্টে চলছে আকর্ষণীয় অফার ও মূল্যছাড়


ঈদ উল আযহা উপলক্ষে বেশ কয়েকটি হোটেল দিয়েছে নানা অফার। কিছু হোটেলে রয়েছে বাফেটে ডিনারের সুযোগ। আজকের ট্রাভেল বিডি ধারাবাহিকে রইলো সেরকমই কিছু হোটেলের তথ্য:

দ্য ওয়েস্টিন ঢাকায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাফেট

The Westine দ্য ওয়েস্টিন

ওয়েস্টিনে শুরু হয়েছে আকর্ষণীয় বাফেট অফার; ছবি : দ্য ওয়েস্টিন


৬ আগস্ট থেকে রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকা’য় শুরু হয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি নিউ নরমাল বাফেট অফার। বাফেটের মধ্যে আছে, লাইভ কুকিং স্টেশন, কন্টাক্ট লেস বাফেট, সামাজিক দূরত্ব মেনে বসার সুযোগ। প্রতি ব্যক্তির জন্য বাফেটে খরচ পড়বে ৪৯৯৯ টাকা। ডিনার করা যাবে শুধু বৃহস্পতিবার ও শুক্রবার রাতে। বিস্তারিত জানতে দ্য ওয়েস্টিন ঢাকার ফেসবুক পেজ https://www.facebook.com/The.Westin.Dhaka এ অথবা 01730374871 নম্বরে যোগাযোগ করা যাবে।

দুসাই রিসোর্ট এন্ড স্পা তে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার

Dusai Resort & Spa দুসাই রিসোর্ট এন্ড স্পা

প্রকৃতির সান্নিধ্যে দুসাই রিসোর্টে বাই ওয়ান গেট ওয়ান অফার; ছবি : দুসাই রিসোর্ট এন্ড স্পা


প্রকৃতির সাথে একাত্ম হয়ে কিছুটা সময় কাটাতে দুসাই রিসোর্ট এন্ড স্পা নিয়ে এসেছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার। সিলেক্টিভ রুম ক্যাটাগরিতে এক রাত থাকার সুযোগ, সুইমিং পুল এবং ফিটনেস সেন্টারে আনলিমিটেড সময় কাটানোর সুযোগ, ইনডোর এবং আউটডোর গেমিং, বোটিং, ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুযোগ রয়েছে অফারের মধ্যে। বিস্তারিত জানতে দুসাই রিসোর্ট এন্ড স্পা’র ফেসবুক পেজ https://www.facebook.com/dusairesortnspa এ অথবা 01617 005511, 01617 005512 নম্বরে যোগাযোগ করা যাবে।

হোটেল পূর্বানীতে ডিসকাউন্ট প্যাকেজ

Hotel Purbani হোটেল পূর্বানী

হোটেল পূর্বানীতে চলছে বিশেষ মূল্যছাড়; ছবি : হোটেল পূর্বানী


ঈদ উল আযহা উপলক্ষে রাজধানীর দিলকুশার হোটেল পূর্বানী ইন্টারন্যাশনাল লিমিটেড দিচ্ছে ডিসকাউন্ট অফার। স্ট্যান্ডার্ড রুম ৫০০০ টাকা, প্রিমিয়ার রুম ৬০০০ টাকা এবং ডিলাক্স রুম ৭০০০ টাকা। প্যাকেজের মধ্যে আছে ওয়েলকাম ড্রিংকস, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ফ্রি ওয়াইফাই, ফ্রি জিম, পানি এবং লন্ড্রি। অফারটি চলবে ১৫ আগস্ট পর্যন্ত। বিস্তারিত জানতে হোটেল পূর্বানী ইন্টারন্যাশনাল লিমিটেডের ফেইসবুক পেজ https://www.facebook.com/hotel.purbani.ltd এ অথবা 02-9552229 এ যোগাযোগ করা যাবে।

ফার্স হোটেল এন্ড রিসোর্টে ঈদ গেটওয়ে প্যাকেজ

Fars Hotel ফার্স হোটেল এন্ড রিসোর্ট

ঈদ উল আযহায় ফার্স হোটেল দিচ্ছে আকর্ষণীয় প্যাকেজ; ছবি : ফার্স হোটেল এন্ড রিসোর্ট


ঈদ উল আযহা উপলক্ষে রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল এন্ড রিসোর্ট দিচ্ছে ৫৫০০ এবং ৪৫০০ টাকায় দুই ধরনের প্যাকেজ। এই প্যাকেজটি ২ জনের জন্য প্রযোজ্য। সাথে লাঞ্চ এবং ব্রেকফাস্টের সুযোগও রয়েছে। অফারটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। বিস্তারিত জানতে ফার্স হোটেল এন্ড রিসোর্টের ফেসবুক পেজ https://www.facebook.com/FARSHotel এ অথবা 01768622036, 01768622037 নম্বরে যোগাযোগ করা যাবে।

বি:দ্র: আপনার হোটেল-রিসোর্ট/রেস্টুরেন্ট-এর যেকোনো অফার, ইভেন্ট, উদ্যোগ বা যেকোনো তথ্য ট্রাভেল বাংলাদেশের কাছে পাঠাতে পারেন hi.travelbd@gmail.com-এই ঠিকানায়।

নাবিলা বুশরা  


Click Here To See More