ইন্টেরিয়র ডিজাইনে স্নানাগার ডিজাইন বেশ গুরুত্বের একটি বিষয়। পৃথিবীর সব দামী হোটেল তাদের স্নানাগারগুলো চোখধাঁধানো ডিজাইনে করে থাকে। এটি যেন এক প্রকার ট্রেন্ড।
তবে, এর মাঝে কিছু হোটেল সুন্দর ডিজাইনের পাশাপাশি প্রাকৃতিক দৃশ্যের সংমিশ্রণও ঘটিয়ে থাকে। এই ব্যতিক্রমী সুন্দর ডিজাইনের স্নানাগার এই হোটেলগুলোকে দিয়েছে অনন্য এক মাত্রা। চলুন জেনে নেয়া যাক বিখ্যাত সেই হোটেলগুলো সম্পর্কে।
টুয়েলভ এপোসলস হোটেল এবং স্পা :
টুয়েলভ এপোসলস হোটেল এর বাথ টব থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এপোসলস পাহাড়ের দৃশ্য। ছবি : দ্যা ট্র্যাভেল ম্যাগাজিন
এই টুয়েলভ এপোসলস হোটেলের মূল আকর্ষণীয় দিক হচ্ছে এখানের বাথ টাব থেকে এপোসলস পাহাড়ের দৃশ্য দেখা যায়। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এই রাজকীয় পাহাড়গুলো দেখা এবং স্নান করা অনেক পর্যটকের কাছেই বেশ লোভনীয়।
আলোয় ঝলমলে হংকং শহরের জাদুকরি দৃশ্য দেখতে পারেন এই হোটেলের বাথটব থেকে। ছবি : দ্যা ট্র্যাভেল ম্যাগাজিন
চারপাশের পাহাড় দিয়ে ঘেরা হংকং সুবিখ্যাত তার আকাশচুম্বী স্থাপনা, ভিক্টোরিয়া হার্বার ইত্যাদির জন্য। আলোয় ঝলময় এই শহরটি সন্ধ্যা বেলায় যেন জেগে ওঠে। আলোর সমারোহে এই সুবিশাল দালানগুলো নজরকাড়ে সবার।
এই সৌন্দর্য উপভোগের জন্য হংকং এর ইন্টারকন্টিনেন্টাল বেশ ভালো একটি জায়গা হতে পারে আপনার জন্য । বাথ টাবের পাশাপাশি এর চমৎকার দৃশ্য পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতায় নতুন এক মাত্রা যোগ করবে।
চালেট গ্রেস, জারমেট :
পাহাড়ের চূড়া থেকে চারপাশের নান্দনিক প্রতিচ্ছবি। ছবি : দ্যা ট্র্যাভেল ম্যাগাজিন
পাহাড়ের চূড়া থেকে নীচের পৃথিবী দেখা যেকোনো পাহাড় প্রেমীর কাছেই লোভনীয়। আর সেক্ষেত্রে জারমেটে অবস্থিত এই চালেট গ্রেস ভ্রমণপিয়াসুদের নিকট বেশ আকর্ষণীয়।
ডিলাক্স বাথ টাব ভিউ কিংবা রুম থেকে পাহাড়ের উপত্যকার নয়নাভিরাম দৃশ্যের জন্য পর্যটকদের জন্য ভালো এক অভিজ্ঞতা হতে পারে এই হোটেলটি।
র্যাফল প্রাসলিন, সেয়চেল :
র্যাফল প্রাসলিন হোটেলের বাথটব থেকে আনসে লাজিও সৈকতের মুগ্ধকর রূপ; ছবি : দ্যা ট্র্যাভেল ম্যাগাজিন
পৃথিবীর সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকতের তালিকায় আনসে লাজিও অন্যতম একটি সৈকত। এখানে অবস্থিত র্যাফল প্রাসলিন হোটেল যে কোন পর্যটককেই মুগ্ধ করার জন্য যথেষ্ট।
নয়নাভিরাম দৃশ্যের সাথে রাতের বেলায় বাথ টাবে স্নানের সময় এখানে আপনি আকাশে অগণিত তারার দেখা পাবেন। এছাড়াও দিনের বেলায় সমুদ্র এবং পাহাড়ের সংমিশ্রণে সুন্দর দৃশ্য দেখতে পাবেন।
হোটেলের বাথটব থেকে লেক ও পাহাড়ের মুগ্ধকর দৃশ্য; ছবি : দ্যা ট্র্যাভেল ম্যাগাজিন
নিউজিল্যান্ডের ওয়েলসে অবস্থিত লেক ভিরিন্বী হোটেল এবং স্পা ভ্রমণপিয়াসুদের একই সাথে অবাক এবং আনন্দিত করে।
এখানকার বাথ টাবে স্নানের সময় লেক এবং লেকের সাথে পাহাড় অতুলনীয় এক সুন্দর দৃশ্যের সৃষ্টি করে। পুরো ইউকে জুড়ে অন্য কোথাও এমন দৃশ্যের দেখা মেলে কিনা তা বেশ সন্দেহের।
পিয়ের ওয়ান সিডনী হার্বার :
পিয়ের ওয়ান সিডনি হার্বার হোটেলের বাথটব থেকে দৃশ্য; ছবি : ভ্যানু ডট নেট
এটি এক প্রকার বুটিক হোটেল। এর বাথ টাব থেকে স্নানের সময় বেশ ভালো ভাবেই সিডনী হার্বার ব্রিজ দেখা যায়। তবে এজন্য অবশ্যই আপনাকে হার্বার ভিউ বেলকনি সুইট বুকড করতে হবে। সিডনী ভ্রমণে বেশ উপভোগ্য কিছু সময় কাটাতে পারেন এখানে।
প্রকৃতিঘেরা এই লজ এর বাথটব থেকে দেখতে পাবেন বিভিন্ন বণ্যপ্রাণীর আনাগোনা; ছবি : জার্নি নাই ডিজাইন
হাতি দেখতে দেখতে স্নান বেশ এডভেঞ্চারমূলক অভিজ্ঞতা হতে পারে আপনার জন্য। ১২ বেডরুমের সমন্বয়ে গঠিত এই লজটি থেকে খুব কাছে থেকেই বন্যপ্রাণী দেখার এক সুন্দর অভিজ্ঞতা পেতে পারেন।
এছাড়াও এর বাথ টাব থেকে স্যান্ড রিভারে বিভিন্ন বন্য প্রাণীর আনাগোনা দেখতে পাবেন।
হাইড এ্যাওয়ে রিসোর্ট এবং স্পা, মালদ্বীপ :
বাথটব থেকে নীলাভ সমুদ্রের মুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন মালদ্বীপের এই হোটেল থেকে; ছবি : দ্যা ট্র্যাভেল ম্যাগাজিন
সমুদ্র সৈকত ভিউয়ের জন্য মালদ্বীপ পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার মাঝে অন্যতম। পপুলার হানিমুন ডেসটিনেশনের জন্য এই রিসোর্টটি বেশ আকর্ষণীয়। প্রায় ৫০ মিলিয়ন ডলারের রেনোভেশনে এই রিসোর্ট বেশ আধুনিক এবং জনপ্রিয় পর্যটকদের কাছে। এখানকার বাথ টাব থেকে স্নানের সময় নীলাভ সমুদ্রের মাঝে সহজেই নিজেকে হারিয়ে ফেলবেন ।