জাবির হোটেল ইন্টারন্যাশনাল, যশোর

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : যশোরে আন্তর্জাতিক মানের চার তারকা জাবির হোটেল ইন্টারন্যাশনাল


জাবির হোটেল ইন্টারন্যাশনাল (Zabeer Hotel International

যশোরের আধুনিক ও উন্নতমানের জাবির হোটেল ইন্টারন্যাশনাল; ছবি : জাবির হোটেল


 ধরণ : চার তারকা হোটেল

স্থান : ১২৫৬ এম এম আলি সড়ক, যশোর বাংলাদেশের খুলনা বিভাগের গুরুত্বপূর্ণ একটি জেলা শহর যশোর। দেশের অন্যতম প্রাচীন জনপদের যশোর মুক্তিযুদ্ধে প্রথম স্বাধীন হওয়া জেলা। যশোরের সাথে দেশের মধ্যকার এবং প্রতিবেশী দেশের কোলকাতার সাথেও শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা রয়েছে অনেক পূর্ব হতেই। বিমানবন্দর, রেলওয়ে ষ্টেশন, আন্তর্জাতিক মহাসড়ক যশোরের যোগযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে। যশোরের নানান পুরাতাত্ত্বিক ও দর্শনীয় স্থান ও রয়েছে।

এখানে ব্যবসায়ীক ও পর্যটকদের জন্য গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের চার তারকা জাবির হোটেল ইন্টারন্যাশনাল (Zabeer Hotel International)। যশোরের এম এম আলী সড়কে অবস্থিত জাবির হোটেল ইন্টারন্যাশনাল চার তারকা মানের আধুনিক সু-সজ্জিত হোটেল। সুইমিং পুল, বার, ফিটনেস সেন্টারসহ জাবির হোটেলে রয়েছে বিজনেস ফ্যাসিলিটিজ, ক্লিনিং সার্ভিস, সেইফটি এন্ড সিকিউরিটি, ওয়েলনেস ফ্যাসিলিটিজসহ উন্নতমানের আবাসন সুবিধা।

আরও পড়ুনযশোর বিমানবন্দর : তথ্য ও উপাত্ত


জাবির হোটেল ইন্টারন্যাশনাল (Zabeer Hotel International)

সুইমিং পুল, ফিটনেস সেন্টার, স্পা সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে হোটেলটিতে; ছবি : জাবির হোটেল


 

জেনে নেয়া যাক জাবির হোটেল ইন্টারন্যাশনাল এর অন্যান্য পরিসেবা গুলো নিয়েও

  • সুইমিং পুল
  • বার
  • ফিটনেস সেন্টার
  • রেস্টুরেন্ট
  • কিডস ক্লাব
  • বিলিয়ার্ড
  • পার্কিং
  • এয়ারপোর্ট ড্রপ অফ এন্ড পিক আপ
  • আয়রনিং সার্ভিস
  • ড্রাই ক্লিনিং
  • লন্ড্রি
  • ফ্যাক্স/ফটোকপি
  • বিজনেস সেন্টার
  • মিটিং/বাংকুয়েট হল
  • ফায়ার এক্সটিংগুইশার
  • সিসিটিভি
  • স্মোক এলার্ম
  • সিকুরিটি এলার্ম
  • স্মোকিং এরিয়া
  • ফ্যামিলি রুম
  • বার্বার/বিউটি শপ
  • রুম সার্ভিস
  • হুইলচেয়ার এক্সেসিবল
  • হট টাব
  • স্পা
আরও পড়ুনটাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেল, খুলনা



জাবির হোটেল ইন্টারন্যাশনাল (Zabeer Hotel International

জাবির হোটেলের লাক্সারিয়াস আবাসন ব্যবস্থা; ছবি : জাবির হোটেল


 

রুম টাইপ ও মূল্যমান

জাবির হোটেল ইন্টারন্যাশনাল-এ ডিলাক্স, প্রিমিয়াম ও স্যুইট রুম রয়েছে। রুমের মূল্যমান ৫ হাজার থেকে প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত।

রুমের মূল্যমান যাচাই এবং অনলাইনে বুকিং করতে www.tripadvisor.com www.booking.com https://www.agoda.com https://www.zabeerhotel.com

যোগাযোগ মোবাইল : 0421-69099, 01714-040043, 01880-004044 ইমেইল : reservation@zabeerhotel.com ওয়েবসাইট : https://www.zabeerhotel.com ফেইসবুক : https://www.facebook.com/zabeerhotel

কীভাবে যাবেন হোটেল জাবির ইন্টারন্যাশনাল যশোর এয়ারপোর্ট হতে ৬ কিলোমিটার, যশোর রেলওয়ে ষ্টেশন হতে ৮ দশমিক ৪ কিলোমিটার, যশোর নিউ মার্কেট বাস স্ট্যান্ড হতে ১ দশমিক ৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত। স্থানীয় বাহনে অথবা হোটেলের সাথে যোগাযোগ করে পিক আপ ড্রপ অফ সেবা নিতে পারেন।

গুগল ম্যাপে খুঁজে পেতে : ক্লিক করুন  

সাখাওয়াত হোসেন   এস এম