স্ট্রিট আর্ট ও বিশ্বজুড়ে করোনার বিরুদ্ধে সচেতনতা

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : করোনার সময়ে বিভিন্ন দেশের জনপ্রিয় সব স্ট্রিট আর্ট বা পথচিত্র





অস্ট্রেলিয়ার মেডিকদের প্রতি সম্মান জানানো মেলবোর্নের একটি পথচিত্র। ছবি : গেটি ইমেজ


 করোনার জন্যে পুরো বিশ্ব যেন থমকে গিয়েছে। সবাই এক অধীর আশায় অপেক্ষা করছে কবে পৃথিবী আবার আগের মতো করে সজীব হয়ে উঠবে। করোনা পুরো পৃথিবীতে হানা দিয়েছে। সুস্থ থাকতে মানুষ আবদ্ধ হয়েছে ঘরে আর শূন্য হয়ে পড়েছে রাস্তাঘাট। জীবিকার তাগিদে যারা রাস্তায় নেমেছে তাদের মধ্যে যেমন রয়েছে আশংকা, ঘরে যারা রয়েছে তাদের মধ্যেও ছড়িয়ে পড়ছে নির্জীবতার ছোঁয়া। এই ক্রান্তিকাল দূর করতে ও সুস্থ থাকতে এখন ঘরে থাকাই সবচেয়ে উপযোগী। আর তাই মানুষকে করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী করতে সবাই যার যার জায়গা থেকে লড়াই করে চলেছে। ডাক্তার, নার্স, সাংবাদিকদের পাশাপাশি করোনার বিরুদ্ধে সচেতনতা তৈরিতে কাজ করতে রাঙানো হচ্ছে রাস্তার দেয়াল, তৈরি হচ্ছে বিভিন্ন স্ট্রিট আর্ট বা পথচিত্র।




আমস্টারডাম, নেদারল্যান্ডস। ছবি : সংগৃহীত



আমস্টারডাম, নেদারল্যান্ডস:

করোনা যুদ্ধে প্রথম সারির সৈনিক, বিশ্বের সকল নার্সদের প্রতি সম্মান জানাতে আমস্টারডামে এই পথচিত্রটি তৈরি করা হয়। মাস্ক পরিহিতা এক নার্সের ছবি তুলে ধরা হয়েছে এই পথ চিত্রে। আজকের সময়ের সুপারম্যান যে তারাই সেটিই এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। পথচিত্রটির নাম দেয়া হয়েছে ' সুপার নার্স'।


কোপেনহেগেন, ডেনমার্ক :



ডেনমার্কে পথচিত্র। ছবি : টুইটার


কোপেনহেগেনের রাস্তায় ট্রাম্পের মুখের আদলে করোনা ভাইরাসের ছবি এঁকেছে উইলিনউ। করোনা দুর্যোগ এড়াতে ট্রাম্পের বিভিন্ন অবিবেচক সিদ্ধান্তের সমালোচনাস্বরূপ এই পথচিত্র তৈরি করেন তিনি। যদিও অনেকের মতে এখানে ট্রাম্পের চেয়ে শি জিন পিং এর ছবি ভালো মানাতো।


বার্সেলোনা, স্পেন :



বার্সেলোনার পথচিত্র। ছবি : গেটি ইমেজ


বার্সেলোনায় এই পথচিত্রটি তৈরি করেছেন 'টিভি বয়'। করোনা মহামারীর এই সময়ে আমাদের রক্ষাকারী হিসেবে যেন স্বর্গলোক থেকে দেবদূত হিসেবে আবির্ভূত হয়েছেন সকল ডাক্তার, নার্স, গবেষকেরা। তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্যই এই পথচিত্রটি তৈরি করা হয়েছে।


স্ট্রিট আর্ট বা পথচিত্র

ছবি : কেক ডট কো


জনমনে করোনার সচেতনতা তৈরি করতে বার্সেলোনায় এই পথচিত্র তৈরি করে ' টিভি বয়'। পথ-চিত্রটির মূলকথা হলো ' ডিভাইডেড উই স্ট্যান্ড, ইউনাইটেড উই ফল'। করোনার সময়ে ঘরে থাকার বিষয়টিকেই পথচিত্রটিতে জোর দিয়ে বোঝানো হয়েছে।


লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র:

স্ট্রিট আর্ট বা পথচিত্র

ছবি : স্ট্রিটআর্টএনওয়াইসিডটওআরজি


[/caption] করোনার দিনে ভালোবাসার প্রতিচ্ছবিকে ফুটিয়ে তুলেছেন পনিওয়েভ এই পথচিত্রের মধ্যদিয়ে। তিনি তার ইন্সটাগ্রামে লিখেন, " আমরা একসাথে এই দুর্যোগের পথ পাড়ি দেব। যুদ্ধশেষে দেখার মতো এখনো অনেক কিছু আছে। এই সময়টা নাহয় আমরা নিজেদের আরও ভালো করে জানি। নজর দিই এই পৃথিবীর দিকে ও আমাদের ভবিষ্যৎ লক্ষের দিকেও। হতে পারে আমাদের ভবিষ্যৎ লক্ষ্য পরিবর্তিত হবে আরেকবার। আমরা একটু থেমে নিজেদের ও নিজেদের পরিবেশের উন্নয়নে কাজ করি'।


মুম্বাই, ভারত:

স্ট্রিট আর্ট বা পথচিত্র

ছবি : টায়লার স্ট্রিট আর্ট[


 বিপদের সময় শান্ত থাকাকে তুলে ধরতে এই পথচিত্র তৈরি করেছেন রটায়লার স্ট্রিট আর্ট'। বুদ্ধের আসনে বসার ছবির মাধ্যমে শান্ত থাকার এই ব্যাখ্যা দেয়া হয়েছে। আধ্যাত্মিকতার জায়গা থেকে ধর্মে জাগতিক লোভ- লালসা থেকে দূরে থেকে শান্ত মনে নির্লোভ থাকার কথা বলা হয়। মন শান্ত হলেই সকল বিপদ থেকে পরিত্রাণ পাওয়া যায়।


নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র :

স্ট্রিট আর্ট বা পথচিত্র

ছবি : পনি ওয়েভ


করোনাকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘৃণ্য কাজের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। একে অপরকে যেন ভয়, ঘৃণার নজরে দেখা শুরু করেছে। তাই এসময় সমাজের সর্বত্র ভালোবাসা ছড়িয়ে দেয়াকে মূল প্রাধান্য হিসেবে দেখিয়েছেন জেসন নায়লর৷  

ইন্দিরা বিশ্বাস   এস এম