স্কাই ডাইভিং-এর জন্য বিখ্যাত কিছু জায়গা

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : অ্যাডভেঞ্চার ট্রাভেল ও রোমাঞ্চের স্বাদ পেতে স্কাই ডাইভিং



স্কাই ডাইভিং sky diving

বিশ্বের সেরা স্কাই ডাইভিং স্পটের একটি সুইজারল্যান্ডের ইন্টারলাকেন; ছবি : ইন্টারলাকেন ট্রাভেল ডট কম


এক্সট্রিম অ্যাডভেঞ্চার স্পোর্টের মাঝে স্কাই ডাইভিং বিশ্বজুড়েই তুমুল জনপ্রিয়। মুক্ত পাখির ওড়ার স্বাদ নিতে স্কাই ডাইভিংয়ের কোন বিকল্প হয় না। যখন উঁচু কোন স্থান অথবা বিমান থেকে ফ্রিফল জাম্প দেয়া হয়, সেই অনুভূতির সাথে পৃথিবীর অন্য কিছুর কোন তুলনা নেই। যদিও এই অ্যাডভেঞ্চারের রিস্ক অনেক বেশি তবে যে এক্সপেরিয়েন্স এটি থেকে পাবেন সেটি অনন্য। অনেকেরই স্বপ্ন থাকে জীবনে একবার হলেও স্কাই ডাইভিংয়ে অংশ নেয়ার। সেজন্য চলুন জেনে নিই পৃথিবীর সবচেয়ে ভালো স্কাই ডাইভিংয়ের স্থানগুলো সম্পর্কে।

আরও পড়ুন : স্কুবা ডাইভিং এর জন্য সেরা কিছু জায়গা

সুইস আল্পস, ইন্টারলাকেন, সুইজারল্যান্ড

স্কাইডাইভিং স্পটগুলোর মাঝে সবচেয়ে এক্সট্রাঅর্ডিনারি স্পটটি এই ইন্টারলাকেন। ১৪,০০০ ফুট উপর দিয়ে ওড়ার সময় আপনি থুন লেক এবং লেক ব্রিঞ্জের সাথে বরফাচ্ছাদিত আল্পস পর্বতমালা দেখতে পাবেন। এছাড়াও আইগার, মঞ্চ এবং জাংফ্রাও চুড়াও দেখতে পাবেন প্যারাসুট ডেপ্লয়ের পূর্বেই। প্যারাসুট ডেপ্লয়ের পর ধীরে ধীরে চারপাশের দৃশ্য আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এই স্থানে সারা বছরই স্কাই ডাইভিং করা যায়। প্যাকেজ ভেদে এখানে খরচ একেক রকম। তবে ৪৭০ ইউএস ডলার থেকে খরচ শুরু হয় প্রতিজনের জন্য।

ইকো ফ্রেন্ডলি স্কাই ডাইভ, হাওয়াই


স্কাই ডাইভিং sky diving

ইকো ফ্রেন্ডলি স্কাই ডাইভিংয়ের অভিজ্ঞতা পেতে হাওয়াই; ছবি : ট্রিপ এডভাইজর ডট কম


হাওয়াইতে স্কাই ডাইভিং বেশ মনোমুগ্ধকর এক অভিজ্ঞতা হতে পারে আপনার। এখানে আপনি নিজের ইচ্ছেমত ৮,০০০ ফুট থেকে ২্‌০০০ ফুট উচ্চতা থেকে জাম্প করতে পারবেন। এখানে জাম্প দেয়ার পর উচ্চতাভেদে হাওয়াই এর বিভিন্ন দ্বীপ, রেইনফরেস্ট, পাহাড়, সৈকতসহ বিভিন্ন কিছু দেখতে পাবেন। হাওয়াই-এর এরিয়াল ভিউ অনেক সুন্দর। হাওয়াই-এর ডাইভিং স্পটকে ইকো ফ্রেন্ডলি বলা হয় কারণ যে বিমানগুলো ডাইভিং-এ ব্যবহার করা হয় সেগুলোর কার্বন নিঃসরণ লেভেল সর্বোচ্চ ৪০ শতাংশ। আবহাওয়ার ওপর নির্ভর করে এখানে সারা বছরই স্কাই ডাইভিং করা হয়। খরচ ১৩৯ ইউএস ডলার থেকে শুরু প্রতিজনের জন্য এবং প্যাকেজ অনুযায়ী খরচ বিভিন্ন রকমের।

আরও পড়ুন : রোমাঞ্চকর সোলো ট্রিপ : এশিয়ার সেরা কয়েকটি স্থান

নামিব ডেজার্ট, নামিবিয়া

ডেজার্টে স্কাই ডাইভিং অভিজ্ঞতা একটু ভিন্ন ধরনের। বলা যায়, অন্যসব স্কাই ডাইভিং থেকে বেশ আলাদা। উপর থেকে জাম্প দেয়ার পর অসীম মরুভূমি এবং স্তরে স্তরে বালুকণা চোখে পড়বে। ১০,০০০ ফুট উপর থেকে জাম্প দেয়ার ব্যবস্থা রয়েছে এবং মরুভূমির ঠিক মাঝে আপনি ল্যান্ড করবেন। এটি বেশ উপভোগ্য এবং ইউনিক এক স্কাই ডাইভিং অভিজ্ঞতা পর্যটকদের জন্য। মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত এখানে স্কাই ডাইভ করা যায়। খরচ ১৭৮ ইউএস ডলার থেকে শুরু।

মাউন্ট এভারেস্ট, নেপাল


স্কাই ডাইভিং sky diving

সুউচ্চ মাউন্ট এভারেস্ট অঞ্চলে স্কাই ডাইভিংয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা; ছবি : এভারেস্ট স্কাইডাইভ ডট কম


আপনার সাহস যদি কানায় কানায় পরিপূর্ণ থাকে তবে এই ডাইভিং স্পটটি আপনার জন্যই। পৃথিবীর সবথেকে উঁচু ড্রপ জোন এটিই। ২৯,৫০০ ফুট থেকে জাম্প দিতে হবে আপনাকে। সবচেয়ে সুন্দর দৃশ্যের দেখা পাবেন আপনি এখানেই। এটি বেশ থ্রিলিং এক অভিজ্ঞতা। হিমালয়ের পাশ দিয়ে আপনি নিচের দিকে উড়ে নামতে থাকবেন। তবে বছরে মাত্র চারজন এই সুযোগটি পেয়ে থাকেন। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তবে চেষ্টা করুন ৬ মাস আগে থেকে বুক করে রাখার। এটি বেশ ব্যয়বহুল। ৩০,০০০ ইউএস ডলার থেকে শুরু এর জনপ্রতি খরচ।

আরও পড়ুন : পৃথিবী জুড়ে ভৌতিক কিন্তু বিখ্যাত সব জায়গাগুলো

পাম জুমিরাহ, দুবাই

এটি ক্রমাগত জনপ্রিয় হয়ে উঠছে পর্যটকদের নিকট। প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ এখানে স্কাই ডাইভিং করতে আসেন। এটি সিটি জাম্প ধরনের। এটিতেও বেশ ইউনিক এক অভিজ্ঞতা পাবেন। এখানে জাম্প দেয়ার পর কৃত্রিম দ্বীপ পাম জুমিরাহ (পাম গাছের আদলে বানানো হয়েছে), দুবাই শহর এবং পার্সিয়ান উপসাগর দেখতে পাবেন। এখানের জনপ্রতি খরচ ৬০০ ইউএস ডলার থেকে শুরু। এসব স্পট ছাড়াও পুরো পৃথিবী জুড়ে আরও বেশ কিছু জায়গায় স্কাই ডাইভিং স্পট রয়েছে। স্কাই ডাইভিং সব ধরনের বন্ধন থেকে যেন এক মুক্তির এক অভিজ্ঞতা দেয়। তাই স্কাই ডাইভিংয়ের সুযোগ পেলে অবশ্যই এর অভিজ্ঞতা নিতে ভুলবেন না।  

মোঃ খালিদ বিন জামান   এস এম


তথ্যসূত্র https://www.makemytrip.com/blog/skydiving-adventure