ইউরোপের শীর্ষস্থানীয় নয়নাভিরাম ট্রেকিং স্টেশনসমূহ

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : বিশ্বব্যাপী ট্রেকারদের কাছে স্বপ্নের গন্তব্যগুলো

ফ্রান্স, ইতালি ও সুইজারল্যান্ডের ট্যুর ডু মন্ট ব্ল্যাংক।

ফ্রান্স, ইতালি ও সুইজারল্যান্ডের ট্যুর ডু মন্ট ব্ল্যাংক। ছবি : অ্যাডভেঞ্চার কনসাল্ট্যান্টস
হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যমণ্ডিত নয়নাভিরাম স্থাপত্যশৈলী, বিশ্বের নামকরা ঐতিহাসিক জাদুঘর সেইসাথে সাগর, পাহাড়, নদী সমন্বয়ে মনজুড়ানো প্রাকৃতিক পরিবেশ কে না উপভোগ করতে চায়। আর সব যদি পেয়ে যান একসাথে তাহলে তো কথাই নেই। ঐতিহাসিক শহর, খাদ্য এবং শিল্প সংস্কৃতি সমৃদ্ধ ইউরোপ তাই ভ্রমণকারীদের কাছে এক স্বর্গরাজ্য।

আর যারা পাহাড় পছন্দ করেন তাদের কাছে দেশের বাইরে ঘুরতে যাওয়ার তালিকায় ইউরোপের দেশগুলো থাকে সবার আগে। যদি আপনি সেই লোকগুলোর মধ্যে কেউ হন যাঁদের লম্বা ছুটির দিনগুলোতে দেশের বাইরে রোমাঞ্চকর ভ্রমণ প্রয়োজন, তবে ইউরোপে ছয়টি দীর্ঘ দূরত্বের ট্রেইল আপনার ভ্রমণকে সার্থক করে তুলবে।

স্লোভেনিয়া মাউনটেন ট্রেইল, স্লোভেনিয়া :

 সাগরের তীরবর্তী নয়নাভিরাম ট্রেইল, স্লোভেনিয়া মাউনটেন ট্রেইল,।

সাগরের তীরবর্তী নয়নাভিরাম ট্রেইল, স্লোভেনিয়া মাউনটেন ট্রেইল,। ছবি : স্লোভেনিয়া আউটডোর
এই ৫০০ কিলোমিটারের হাইকিং রৌদ্র্যজ্জ্বল আবহাওয়ায় অ্যাড্রিয়াটিক সাগরের তীরবর্তী স্লোভেনিয়া-পোহোর, জুলিয়ান আল্পস, কাম্নিক-সাভিঞ্জা আল্পস এবং ক্যারাভাঙ্ক পর্বতসীমা একইসাথে উপভোগ করার সুযোগ দিবে আপনাকে। দেশটির সর্বোচ্চ পর্বত এটি। আপনাকে যাত্রা শুরু করতে হবে আল্পসের একটি ছোট্ট শহর মেরিবর থেকে। পথে চোখে পড়বে সোভেনিয়নের বেশ কিছু পাহাড়, উপত্যকা, মালভূমি, কৃষিক্ষেত।

ট্রেইলটি শেষ হবে অ্যাড্রিয়াটিক সাগর উপকূলে অবস্থিত আঙ্কারায়। ট্রেইলে নিরাপত্তা দূর্ঘটনার তেমন ভয় নেই। প্রায় ৫০টিরও বেশি ঝুপড়ি এবং প্রায় ৮০টি চেকপয়েন্ট রয়েছে। আপনি সেখানে বিশ্রাম, পোশাক বদল কিংবা খাওয়াদাওয়া করতে পারবেন নিদ্বির্ধায়। মুলারথাল ট্রেইল, লুক্সেমবার্গ : পাহাড়ি ঝর্নার সৌন্দর্য, মুলারথাল ট্রেইল। ছবি : পাহাড়ি ঝর্নার সৌন্দর্য, মুলারথাল ট্রেইল। ছবি : সংগৃহীত

খুব বেশি মানুষ এই হাইকিং-ট্রেইলকে না চিনলেও, আপনি একবার ঘুরে আসলেই বুঝতে পারবেন কেন এটি ইউরোপের সেরা হাইকিং ট্রেইলের তালিকায় রয়েছে। লুক্সেমবার্গের ১১২ কিলোমিটার জুড়ে মুলারথাল ট্রেইল আপনাকে পাহাড়ি ঝরনার প্রকৃত সৌন্দর্য দেখিয়ে দিবে।

যদি আপনার পাহাড়ি পথ পাড়ি দেয়ার অভিজ্ঞতা থাকে তবে ট্রেইলটি সম্পন্ন করতে আপনার সময় লাগবে ছয় দিন। পথে পড়বে লুক্সেমবার্গের সুন্দর লিটল সুইজারল্যান্ড অঞ্চলের বৈশিষ্ট্যযুক্ত অত্যাশ্চর্য শিলা ফরমেশন, দুর্গ। যা আপনাকে ছোট পরিসরে সুইজারল্যান্ড দর্শন করিয়ে দিবে ।

লগাভেগুর ট্রেক, আইসল্যান্ড : ইউরোপের সবচেয়ে দূর্গম ট্রেইল, লগাভেগুরিন। ছবি :

লগাভেগুর, অনেকে যাকে চিনে হট স্প্রিং রুট নামে। আইসল্যান্ডে অবস্থিত লগাভেগুর ট্রেইলের দৈর্ঘ্য মাত্র ৫৪ কিলোমিটার। তবুও ট্রেইলটি সম্পন্ন করতে বেশ কয়েকদিন লেগে যাবে। এটি ইউরোপের সবচেয়ে দূর্গম ট্রেইল। আপনাকে এখানে আগ্নেয়গিরি, হিমবাহ, উপত্যকা এবং বহু রঙের পাহাড়কে অতিক্রম করবে। যার জন্য চলার গতি হতে হবে ধীর এবং চোখ কান খোলা রেখে সতর্ক থাকতে হবে সবসময়। ট্রেইলটিতে হয়তো আপনাকে শারীরিক কসরত করতে হবে। কিন্তু লাগাভেগুরের প্রাকৃতিক বৈচিত্র্য আপনার স্বত্তাকে দিবে একস্বর্গীয় সুখের অনুভূতি।

আল্টা ভিয়া-, ইতালি : ১৫০ কিলোমিটার দীর্ঘ আল্টা ভিয়া-১, ইতালির উত্তরের দুর্দান্ত ডোলোমাইটগুলো পেরিয়ে যার অবস্থান। আল্পসের এই পর্বতমালা ইউরোপের সবচেয়ে আকর্ষণীয় ট্রেইল হিসেবে পরিচিত। পাহাড়গুলোকে দূর থেকে দেখলে মনে হবে যেন মেঘের সাথে আলিঙ্গন করে দাঁড়িয়ে আছে। তীক্ষ্ণ সব চূড়া, রূপান্তরিত শিলা, ছবির মত সুন্দর আল্পাইন লেইক আর বিস্তৃত আলপাইন তৃণভূমিতে গড়ে উঠেছে পুরো অঞ্চল।

কিংস ট্রেইল, সুইডেন

কিংস ট্রেইল, সুইডেন। ছবি : সংগৃহীত
কিংস ট্রেইল, সুইডেন : সুইডেনের কুংসলেডেন বা কিং'স ট্রেইল, সুইডিশ ল্যাপল্যান্ডের এক বিশাল সমভূমি। যার বিস্তৃতি প্রায় ৪৪০ কিলোমিটার। ইউরোপের বৃহত্তম বনভূমি হিসাবে পরিচিত এই কিংস ট্রেইলে আপনি দেখতে পাবেন বিরানভূমি, বার্চ উডস, হিমবাহ এবং পাহাড়ের বিশাল অঞ্চল । দূর্গম এই ট্রেইলটি একটি সুবিধা হচ্ছে আপনি তিন দিনের মধ্যেই জায়গাটি ঘুরতে পারবেন। শীতকালে ট্রেইলটিও খোলা হয়, যখন এটি ক্রস-কান্ট্রি স্কি ট্রেইল নামে বেশ পরিচিত হয়।

ট্যুর ডু মন্ট ব্ল্যাঙ্ক ট্রেইল, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড : [caption id="attachment_26366" align="alignnone" width="1900"]
মন্ট ব্লাঙ্ক, পশ্চিম ইউরোপের সর্বোচ্চ পর্বত।

মন্ট ব্লাঙ্ক, পশ্চিম ইউরোপের সর্বোচ্চ পর্বত। ছবি : ন্যাশনাল জিওগ্রাফি
মন্ট ব্লাঙ্ক পশ্চিম ইউরোপের সর্বোচ্চ পর্বত,সমতল থেকে যা ৪ হাজার ৮১০ মিটার উপরে উঠছে। ট্যুর ডু মন্ট ব্ল্যাঙ্ক ট্রেইলটি পর্বতটির মধ্যবর্তী অংশজুড়ে বিস্তৃত। ট্রেইলটি ১৬৯ কিলোমিটার দীর্ঘ। পথে আপনি পাবেন প্রাকৃতিক উপত্যকা এবং ঘাটভূমি। এই ট্রেইলটি পাড়ি দিতে আপনাকে পেরোতে হবে ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড এই তিনটি দেশের সীমানা। হাইকাররা সাধারণত ফ্রান্সের চ্যামোনিক্স থেকে যাত্রা শুরু করে। পথে অনেকগুলো ঝুপড়ি পাওয়া যাবে। হাইকাররা সাধারণত সেখানেই রাত্রিযাপন করেন।

ওয়েস্ট হাইল্যান্ড ওয়ে, স্কটল্যান্ড :

স্কটল্যান্ডের বিস্তৃত ট্রেইল, ওয়েস্ট হাইল্যান্ড ওয়ে। ছবি :

স্কটল্যান্ডের বিস্তৃত ট্রেইল, ওয়েস্ট হাইল্যান্ড ওয়ে। ছবি : টাটোংকা
নয়নাভিরাম ওয়েস্ট হাইল্যান্ড ওয়ে স্কটল্যান্ডের বৃহত্তম দূরত্বের হাইকিং ট্রেইল। ১৫৪ কিলোমিটার বিস্তৃত ট্রেইলটি গ্লাসগোয়ের ঠিক উত্তর দিকে শুরু হয়েছে। পথে পরবে অনেকগুলো পার্বত্যাঞ্চল এবং রহস্যময় সরোবর। বনের মধ্য দিয়ে ১৭০০ সালে তৈরি সামরিক রাস্তা অনুসরণ করে পৌঁছে যাবেন ব্রিটেনের দীর্ঘতম পাহাড় বেন নেভিসের পাদদেশে। আর এখানেই ট্রেইলের সমাপ্তি। পশ্চিমা ইউরোপের কিছু বন্যপ্রাণী, পাহাড়ি ভূদর্শনের মাধ্যমে এই ট্রেইলটি শেষ হতে প্রায় এক সপ্তাহ লাগবে।