সোহাগ পরিবহন : কাউন্টার ও ভাড়াসহ বিস্তারিত

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : দেশসেরা সোহাগ পরিবহনের বিস্তারিত


সোহাগ পরিবহন

দেশের পরিবহন সেক্টরের অন্যতম প্রতিষ্ঠান সোহাগ পরিবহন; ছবি: সোহাগ পরিবহন


দেশের যাত্রী পরিবহন সেক্টরের অন্যতম জনপ্রিয় এক পরিবহন হচ্ছে সোহাগ পরিবহন। উদ্যোক্তা মাহমুদ ইউনুস তালুকদারের হাত ধরে ১৯৭৩ সালে সোহাগ পরিবহন সংস্থা নামে দেশখ্যাত এই সোহাগ পরিবহন তার যাত্রা শুরু করে। মূলত তিনিই একে আন্তঃজেলা বাস পরিবহনে সুপ্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে তার মৃত্যুর পর তার ছেলেরা এই পরিবহনকে অন্য আরেক উচ্চতায় নিয়ে যান। দেশের সীমানা পেড়িয়ে বর্তমানে আন্তর্জাতিক রুটেও এই পরিবহনটি যাত্রী পরিবহন সুবিধা দিয়ে আসছে। বর্তমানে পরিবহন ব্যবসার পাশাপাশি আরও নানাবিধ ব্যবসায় সংযুক্ত এই প্রতিষ্ঠানটি।

পরিবহন কার্যক্রম

যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য বিভিন্ন ব্রান্ডের এসি ও নন-এসি বাস সংযুক্ত করেছে সোহাগ পরিবহন। দেশের অভ্যন্তরে খুলনা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে এই পরিবহন যাত্রী সুবিধা দেয়। আর আন্তর্জাতিকভাবে ঢাকা-কোলকাতা রুটে এই পরিবহনের বাস যাতায়াত করে। উল্লেখ্য, ঢাকা-কোলকাতা রুটের বাসসমূহ মালিবাগ ও আরামবাগ হতে ছেড়ে যায়। প্রতিটি বাসেই টিভি এবং ডিভিডি প্লেয়ার রয়েছে। ফলে যাত্রাপথে নাটক, গান কিংবা মুভি উপভোগ করতে পারবেন। এছাড়াও টিকিটসমূহ কম্পিউটারাইজড। দূরপাল্লার যাত্রায় নামাজ ও খাবারের বিরতি দেয়া হয়ে থাকে। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়েই এই পরিবহনের প্রতিটি বাস গন্তব্য অভিমুখে যাত্রা শুরু করে।

বাড়তি সুবিধা

  • এসি বাসে পানি ও কম্বল সরবরাহ।
  • ট্রাভেল, ইমিগ্রেশন ইত্যাদি কাজে যাত্রীদের সহায়তা প্রদান।
  • রিটার্ন টিকিট আগেই কেটে রাখার সুবিধা।
  • ফার্স্ট এইড বক্সের সু-ব্যবস্থা।
  • এসি বাসে এয়ার ফ্রেশনার ব্যবহার।
  • দক্ষ এবং অভিজ্ঞ গাইড।
সোহাগ পরিবহনের কাউন্টারসমূহ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সোহাগ পরিবহনের কাউন্টার রয়েছে। ফোন, অনলাইন কিংবা সরাসরি উপস্থিত হয়ে টিকেট কাটতে পারবেন। বেশিরভাগ কাউন্টার বেশ সুন্দর ভাবেই গোছানো। উল্লেখ্য, কল সেন্টারে ফোন দেয়ার মাধ্যমে আপনি আপনার সুবিধামত যেকোনো কাউন্টারে যোগাযোগ করতে পারবেন। সোহাগ পরিবহনের কল সেন্টার- ০৯৬০৬৪৪৪৭৭৭, ০১৭১১-৬১২৪৩৩।

আরও পড়ুন : হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর : ইতিহাস ও তথ্য-উপাত্ত


সোহাগ পরিবহন

আন্তঃজেলা ছাড়িয়ে দেশের বাহিরেও নিজেদের সেবা বিস্তৃত করেছে প্রতিষ্ঠানটি; ছবি: সোহাগ পরিবহন



ঢাকা বিভাগ

ঢাকা শহরের বেশ কিছু স্থানে সোহাগ পরিবহনের কাউন্টার ও অফিস রয়েছে। এসব স্থান থেকে নির্দিষ্ট সময়ে বাসসমূহ তাদের গন্তব্যে ছুটে চলা শুরু করে। ঢাকা এবং তার আশেপাশে সোহাগ পরিবহনের শাখাগুলো হচ্ছে : মালিবাগ শাখা, ১১৪, মালিবাগ ডিআইটি রোড, ঢাকা। ফোন/ মোবাইল- ৯৩৪৪৪৭৭, ০১৭১১-৬১২৪৩৩। জনসন রোড শাখা, ৫৩/১০, জনসন রোড, ঢাকা। ফোন/ মোবাইল- ৭১৬৬৬৪৩, ০১৯২৬৬৯৯৩৬৮ । পান্থপথ শাখা, ৬৩/সি পান্থপথ, ঢাকা। ফোন/ মোবাইল- ৯১৩২৩৬০। কল্যাণপুর শাখা। ফোন/ মোবাইল- ৮০৫৫৯০২। কলাবাগান শাখা, ৬৪/৩ লেক সার্কাস, মিরপুর রোড, ঢাকা। ফোন/ মোবাইল- ৮১২৬২৯৩। মধ্যবাড্ডা শাখা, ১৯০/এ, মধ্যবাড্ডা, ঢাকা। ফোন: ৯৮৮২৫৭৬। ফকিরাপুল শাখা, ২ ইনার সার্কুলার রোড, ফকিরাপুল, ঢাকা। কমলাপুর শাখা, হোটেল আল ফারুক, ৬৪/১-এ, কমলাপুর, ঢাকা। ফোন: ৯১৩২৩৬০, ০১৯২৬৬৯৬২৬২ আরামবাগ শাখা, ১৬৭/৩, ইডেন গার্ডেন কমপ্লেক্স, আরামবাগ, ঢাকা। ফোন: ৭১০০৪২২ সায়েদাবাদ শাখা, ৬১/১/বি, ব্রাম্মন চিরন, সায়েদাবাদ, ঢাকা। মোবাইল- ০১৯২৬৬৯৯৩৬৭ মহাখালি শাখা, এইচ ১/৬, মহাখালি রেল গেট, ঢাকা। ফোন: ৯৮৮৪৩৪৪ গুলশান শাখা, বাড়ি নং ৫, সড়ক নং ৩, গুলশান ১, ঢাকা। ফোন: ৮৮৫৭৯৩২ গুলশান শাখা, ১৪/১ নর্থ সাউথ রোড, ফুলবাড়িয়া, ঢাকা। ফোন: ৭১৭১০৭৮ উত্তরা শাখা, এইচ ২০, ৭/ডি, সেক্টর ৯, উত্তরা, ঢাকা। ফোন/ মোবাইল- ০২৮৯৫৬৩৪৫, ০১৭১১৬২৪৩৯০ চিটাগং রোড শাখা । ফোনঃ ০১৯২৬৬৯৯৩৪৫ জনপথ শাখা। ফোনঃ ০১৯২৬৬৯৯৩৬৪ সাইনবোর্ড শাখা । ফোনঃ ০১৯২৬৬৯৯৩৫১ সাভার শাখা, সাভার বাস স্ট্যান্ড, ফোন: ০১৭১১-৮১৮৮৭৪ নারায়ণগঞ্জ শাখা, ১১১, বঙ্গবন্ধু এভিনিউ রোড, নারায়ণগঞ্জ। ফোন: ৭৬৩৪৭০৮, ০১৯২৬৬৯৯৩৬৮ মানিকগঞ্জ শাখা, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, ফোন: ০১৭১১-৫১১৪৭২

চট্টগ্রাম বিভাগ

দামপাড়া শাখা, ৩৪ জাকির হোসেন রোড, দামপাড়া। ফোন: ৬১৮৯৩০, ৬১৬৫২০০, ০১৭১১৭৯৮৩৪৪ মিরেরসরাই শাখা, ফোন: ০১৭১১-৩৫১২৬২ একে খান গেট শাখা, একে খান গেট, চট্টগ্রাম। ফোন: ০১৭১১-৪৩৮৪৯৪ শীতাকুন্ড শাখা, ফোন: ০১৮১৯-৩২৩১৮৩

কক্সবাজার 

কলাতলী শাখা, কলাতলী রোড, হোটেল সী প্যালেস, কক্সবাজার। ফোন: ৬৪৭২৬ ঝাউতলা শাখা, ঝাউতলা প্রধান সড়ক, কক্সবাজার। ফোন: ৬৪৩৬১, ০১৭১১-৪০০২২২।

যশোর জেলা  মনিহার শাখা, সিটি কলেজ মার্কেট, যশোর। ফোন: ৬৫০৬১ খাজুরা বাস স্ট্যান্ড শাখা, ফোন: ৬৭৬৫৫ গাড়িখানা শাখা, গাড়িখানা রোড, চিত্রা। ফোন: ৬৫৪০৭ বেনাপোল শাখা, ফোন: ০১৭১১-২৫০৫৭৮ কালীগঞ্জ শাখা, ফোন: ০১৭১১-৩৮৭২৩৭ সেন্ট্রাল বাস স্ট্যান্ড শাখা, ফোন: ৬৬৯১৩ ঝিকরগাছা শাখা, ফোন: ০১৭১১৩৯৬৮৬৭ নবারন শাখা, ফোন: ০১৭১২২৩৮৭৮৯

আরও পড়ুন : যশোর বিমানবন্দর : তথ্য ও উপাত্ত

খুলনা বিভাগ  কেডিএ শাখা, কেডিএ ভবন। ফোন: ৭২৫৩৯৭ বাগেরহাট শাখা, বাগেরহাট রেলগেট। ফোন: ৬৩২৩৬ সোনাকান্দা বাস টার্মিনাল শাখা, সোনাকান্দা বাস টার্মিনাল। ফুলবাড়ি গেট শাখা, ফুলবাড়ি গেট। রয়েল শাখা, রয়েল মোড়। ফোন: ৭৩১৮০৫ ফুলতলা শাখা, ফোন: ৭৮৫১৯৫, ০১৭১২২২৭৩৭০ নতুন রাস্তা শাখা, নতুন রাস্তা। নোয়াপাড়া শাখা, ফোন: ০১৭১২—০৭৪০৪৬। মাগুরা শাখা, মাগুড়া বাস স্ট্যান্ড। ফোন: ০১৭১১৯৩৩৫৬২ সাতক্ষীরা শাখা, ১১৯৮ কালীগঞ্জ রোড। ফোন: ০১৭১১৪২০৫৫৩।

রুট এবং বাস ভাড়া ঢাকা – চট্টগ্রাম – ঢাকা। ভলবো এক্সক্লুসিভ ভাড়া ৯৫০ টাকা। ঢাকা – কক্সবাজার – ঢাকা। ভলবো এক্সক্লুসিভ ভাড়া ১,৫২৫ টাকা। ঢাকা- বেনাপোল- ঢাকা । ভাড়া ১২৭০ টাকা। নন-এসি ভাড়া ৪৫০ টাকা। ঢাকা – সিলেট – ঢাকা। এক্সিকিউটিভ ভাড়া ১১০০ টাকা এবং রেগুলার ভাড়া ৯০০ টাকা। ঢাকা – যশোর – ঢাকা। এক্সিকিউটিভ ভাড়া ১১০০ টাকা এবং রেগুলার ভাড়া ৯০০ টাকা। নন-এসি ভাড়া ৪৫০ টাকা। ঢাকা – খুলনা – ঢাকা। এক্সিকিউটিভ ভাড়া ১২০০ টাকা এবং রেগুলার ভাড়া ১০০০ টাকা। নন-এসি ভাড়া ৫০০ টাকা। ঢাকা-কোলকাতা। বিজনেস ক্লাস ভাড়া ১,৫২০ টাকা, রেগুলার ক্লাস ভাড়া ১,৩২০ টাকা, নন-এসি ৬৭০ টাকা। ঢাকা – সাতক্ষীরা – ঢাকা। নন-এসি ভাড়া ৪০০ টাকা।

অনলাইন টিকেট ব্যবস্থা গ্রাহকদের সুবিধার জন্য সোহাগ পরিবহন অনলাইনে টিকেট কাটার ব্যবস্থা রেখেছে। সোহাগ পরিবহনের অফিশিয়াল ওয়েবসাইট https://shohagh.com/ বা Shohoz.com থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন।  

মোঃ খালিদ বিন জামান   এস এম


তথ্যসূত্র: http://www.online-dhaka.com/63_708_13226_0-shohagh-paribahan-dhaka-city-guide-en.html