দ্যা আটলান্টিক ক্রুজ : বুকিং ও ভাড়া বিস্তারিত
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : টেকনাফ-সেন্টমার্টিন রুটের সবচেয়ে বড় জাহাজ দ্যা আটলান্টিক ক্রুজ

জাহাজের সময়সূচী শীতের প্রারম্ভে অর্থাৎ অক্টোবর-নভেম্বর থেকে জাহাজটি সেন্টমার্টিনের যাত্রী পরিবহন করে। মার্চ পর্যন্ত এটি চালু থাকে। শীতের সময় ব্যতীত জাহাজটি যাত্রী পরিবহন করে না। আবহাওয়ার জন্য কিছুটা সময় এদিক সেদিক হতে পারে। টেকনাফের দুমদুমিয়া ঘাঁট থেকে জাহাজটি ছেড়ে যায় সকাল সাড়ে ৯টায়। আবার সেন্টমার্টিন থেকে বিকেল ৩টায় টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
সুবিধা এসি এবং নন এসি দু-ধরনের ব্যবস্থায় রয়েছে আরামদায়ক আসন ব্যবস্থা জরুরী প্রয়োজনে লাইফ জ্যাকেট ও নৌকার সুব্যবস্থা দক্ষ ও অভিজ্ঞ সেবা ও নিরাপত্তা কর্মী প্রয়োজনে ফার্স্ট এইড কীটের সুব্যবস্থা
আরও পড়ুন : সেন্টমার্টিন ভ্রমণের ক্ষেত্রে কিছু সতর্কতা
টিকিট মূল্য ভাড়া যেকোনো সময়েই পরিবর্তন হতে পারে। শ্রেণীভেদে এই জাহাজের আপ ডাউন ভাড়া সমূহ : ইকোনমি ডেক-৭৫০ টাকা ওপেন ডেক-৮৫০ টাকা রয়েল লাউঞ্জ-১০৫০ টাকা লাক্সারি লাউঞ্জ-১৩৫০ টাকা
টিকিট বুক করার স্থান টেকনাফের জাহাজ ঘাঁট কিংবা ঢাকা থেকে জাহাজটির টিকিট সংগ্রহ করতে পারবেন।
ঢাকা অফিস চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ৫৫/বি নোয়াখালী টাওয়ার, লেভেল ১৪, পুরনো পল্টন, ঢাকা। ফোন- ০১৭১৪৬৩৪৭৬২
টেকনাফ দুমদুমিয়া ঘাট। ফোন- ০১৮১৮৮৩৬৮৮৭, ০১৬৭৭৫৭৭৮৯৯
আরও পড়ুন : এম ভি ফারহান : বুকিং ও ভাড়া বিস্তারিত
জাহাজঘাটে কিভাবে যাবেন ঢাকা থেকে হানিফ, শ্যামলী, ইউনিক, সৌদিয়া সহ বেশ কিছু জনপ্রিয় পরিবহন সংস্থার বাস টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে যায়। নন এসি ভাড়া ৯০০ টাকা ও এসি ভাড়া ১,৮০০-২,০০০ টাকা।
জাহাজ মিস করলে জাহাজটি ঘাট থেকে ঠিক সাড়ে ৯টায় যাত্রা শুরু করে। তাই যেকোনো কারণবশত জাহাজ মিস করলে আপনি ট্রলার বা স্পীড বোটে সেদিনই সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেন। তবে এগুলি বেশ বিপদজনক। তাই পরের দিনের জাহাজে সেন্টমার্টিনে যেতে পারেন।
অনলাইন বুকিং www.bdstall.com থেকে অনলাইনে দ্যা আটলান্টিক ক্রুজ এর টিকিট কাটতে পারবেন। এছাড়াও কাউন্টারে ফোন দিয়েও টিকিট বুক করতে পারেন।
মোঃ খালিদ বিন জামান এস এম