সুবর্ণভূমি রিসোর্ট, মুন্সীগঞ্জ : ঢাকার অদূরে জনপ্রিয় রিসোর্ট
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল সুবর্ণভূমি রিসোর্ট, মুন্সীগঞ্জ : প্রাকৃতিক পরিবেশে সাজানো রিসোর্ট
অনিন্দ্য রুপে সুবর্ণভূমি রিসোর্ট। ছবি : সুবর্ণভূমি রিসোর্ট ওয়েবসাইট
সুবর্ণভূমি রিসোর্টের অবস্থান মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায়। ঢাকা থেকে দূরত্ব প্রায় ৪৩ কিলোমিটার, যেতে সময় লাগে আনুমানিক দেড় ঘণ্টা। মেঘনা নদীবিধৌত ও খালের জলরাশি দিয়ে ঘেরা সুন্দর প্রাকৃতিক পরিবেশে ১৫ একর জমির ওপর এই রিসোর্ট নির্মাণ করা হয়েছে।
রিসোর্টের ভেতরে প্রবেশ করলে প্রাকৃতিক পরিবেশের সাথে আধুনিক স্থাপনার মেলবন্ধন সহজেই আপনাকে আকর্ষণ করবে। একদিকে যেমন সাজানো গোছানো চারপাশের পরিবেশ, তেমনই আছে আধুনিকতার ছোঁয়া। অসংখ্য গাছ, বিশাল জলরাশি, কটেজ, শিশুদের খেলার মাঠ, ইকো-পার্ক সবই আছে এই রিসোর্টে।
যা যা আছে বিনোদনের জন্য : সুইমিংপুল : রিসোর্টটিতে আছে ২টি সুইমিংপুল। প্রাপ্তবয়স্ক দের জন্য একটি এবং শিশুদের জন্য আলাদা সুইমিংপুল। আছে জ্যাকুজি হাইড্রো ম্যাসাজ নেয়ার ব্যবস্থা। পাম গাছের ছায়ায়, পরিমিত সূর্যের আলোতে রাখা হয়েছে এই ম্যাসাজ নেয়ার ব্যবস্থা। আবার চাইলে এই সুইমিংপুল পাড়েই ব্যবস্থা করা হয়ে থাকে বারবিকিউ-এর।
পিকনিক স্পট : পরিবেশবান্ধব পিকনিক স্পট আছে এই রিসোর্টে, যেখানে আছে আলাদা করে খেলার মাঠ। স্পটের এক পাশেই এর অবস্থান, যেখানে ক্রিকেট, ফুটবল ভলিবল, ব্যাডমিন্টন ইত্যাদি খেলা যায়। পুরুষ ও মহিলাদের জন্য আছে আধুনিক ফিটনেসে নির্মিত টয়লেট।
জিম : ঘুরতে যেয়ে আর করতে হবে না ফিটনেস নিয়ে চিন্তা। কেননা সুবর্ণভূমি রিসোর্টে আছে জিম। যেখানে রিসোর্টে ঘুরতে যাওয়া অতিথিরা শরীরচর্চা করতে পারবেন।
শিশুদের খেলার মাঠ : শিশুদের জন্য আছে খেলার মাঠ। মুক্ত বাতাসে, প্রাকৃতিক পরিবেশে শিশুরা মনের আনন্দে খেলাধুলা করতে পারবে এই মাঠে।
রেস্টুরেন্ট : পর্যটক এবং অতিথিদের জন্য রয়েছে দুইটি রেস্তোরাঁর ব্যবস্থা। একটির নাম অরুন্ধতি, অপরটির নাম ধ্রুবতারা। ২০০ জন অতিথির বসার জায়গা আছে এই রেস্তোরাঁতে। দ্বিতল বিশিষ্ট এই রেস্তোরাঁতে বাংলা, মোঘলাই, চাইনিজ, থাই খাবারের ব্যবস্থা করা আছে।
- চেক-ইন : দুপুর ১২টা থেকে বিকাল ৬.৩০ পর্যন্ত।
- চেক-আউট : সকাল ৯টা থেকে ১১.৩০টা পর্যন্ত।
- শোভন রুম : ভাড়া প্রতি রাতের জন্য ১২,০০০ টাকা।
- বিলাশ রুম : ভাড়া প্রতি রাতের জন্য ১৩,০ ০০ টাকা।
- সম্পূর্ণ কটেজ : ভাড়া পরবে ২২,০০০ টাকা।
- ২ জনের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, নাস্তার ব্যবস্থা।
- কমপ্লিমেন্টারি সুইমিংপুলের সুবিধা।
- শিশুদের খেলার মাঠ।
- ইনডোর-আউটডোর খেলাধুলার সুবিধা।
- পুরো রিসোর্ট জুড়ে ইন্টারনেট সুবিধা।
- ২-৯ বছরের শিশুরা পিতামাতার সাথেই থাকতে পারবে।
- ৪ বছরের পর্যন্ত শিশুরা কমপ্লিমেন্টারি খাবারের জন্য গণ্য হবে।
- ৫-৯ বছরের শিশুদের খাবার জন্য ৫০ শতাংশ ডিস্কাউন্টের ব্যবস্থা।
- বুকিং এর সময় শিশুদের বয়স উল্লেখ করতে হবে, নয়তো জরিমানা স্বরূপ ১,৫০০ টাকা দিতে হবে।

- ১ জনের জন্য ওয়েলকাম ড্রিংকস, লাঞ্চ (সেট মেনু), নাস্তা, চা/কফি
- কমপ্লিমেন্টারি সুইমিংপুলের সুবিধা।
- শিশুদের খেলার মাঠ।
- ইনডোর-আউটডোর খেলাধুলার সুবিধা।
- রিসোর্টজুড়ে ইন্টারনেট সুবিধা।
কীভাবে যাবেন : ঢাকা থেকে চট্টগ্রাম গামী বাসে মেঘনা ব্রিজের পরেই নেমে যেতে হবে। তারপর সেখান থেকে স্থানীয় যানবাহনে করে পৌঁছে যেতে পারবেন এই রিসোর্টে। আবার চাইলে নিজস্ব পরিহনেও যেতে পারেন রিসোর্টে পার্কিং এর ব্যবস্থা আছে। যোগাযোগ : সুবর্ণভূমি রিসোর্ট গজারিয়া, মুন্সিগঞ্জ
মোবাইল : +৮৮০১৯৯৯-৯২১০৬৬ (রিসোর্ট) +৮৮০১৯৯৯-৯২১০৬৭ (রিসোর্ট) +৮৮০১৫১৭-১০৮৩৩৬ (কর্পোরেট অফিস) ই-মেইল : reservation@subarnabhumi.com
ফেইসবুক পেইজ : https://www.facebook.com/subarnabhumiresort/
মেসেঞ্জার : https://m.me/subarnabhumiresort?fbclid=IwAR1tWRLIbhTzhtT7Q2MZIUgBUoqKAeb0A-wG17dUzAkQAIou41b0UOB-N_w
তথ্যসূত্র : http://www.subarnabhumiresort.com/?fbclid=IwAR0SRdcOZrwwTq3y_S9zlECDByGgg0xqD2FpLgN_cf3er9SWFWJ4RTs9XtQ https://samakal.com/todays-print-edition/tp-shoili/article/191214631/%E0%A6%AE%E0%A7%87%E0%A6%98%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A7%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A6%AD%E0%A7%82%E0%A6%AE%E0%A6%B