হোটেল নূর ইন্টারন্যাশনাল, কুষ্টিয়া

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ার হোটেল নূর ইন্টারন্যাশনাল


হোটেল নূর ইন্টারন্যাশনাল (Hotel Noor International) 2

কুষ্টিয়ায় সুবিধাজনক রাত্রী যাপনে হোটেল নূর ইন্টারন্যাশনাল; ছবি : হোটেল নূর ইন্টারন্যাশনাল


 স্থান : উপজেলা মোড়, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত কুষ্টিয়া। ব্রিটিশ আমলের পূর্ব হতেই ব্যবসা বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত ছিল। বাউল ও মরমী গানের স্রষ্টা লালন শাহ্‌, মীর মোশাররফ হোসেনসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি জন্মগ্রহণ করেন এই জেলায়। এখানে বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থানের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, ফকির লালন সাঁইজির মাজার, টেগর লজ, গোপীনাথ জিউর মন্দির, পাকশী রেল সেতু, লালন শাহ সেতু। দর্শনীয় স্থানের পাশাপাশি ব্যবসায় কেন্দ্র হওয়াও এখানে বিভিন্ন পর্যটকদের জন্য গড়ে উঠেছে কয়েকটি আবাসন প্রতিষ্ঠা। হোটেল নূর ইন্টারন্যাশনাল (Hotel Noor International)-এর মধ্যে একটি। কুষ্টিয়া সদরে অবস্থিত হোটেল নূর ইন্টারন্যাশনাল হোটেলটি। ফ্রি ওয়াইফাই, পার্কিং ফ্যাসিলিটিজ, রুম সার্ভিস, লন্ড্রি সুবিধা রয়েছে হোটেলটিতে। এছাড়া আছে এটিএম ফ্যাসিলিটিজ, রেস্টুরেন্ট সহ, বিজনেস ফ্যাসিলিটিজ থাকার ব্যবস্থা।

আরও পড়ুন : শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি জাদুঘর, কুষ্টিয়া

জেনে নেয়া যাক হোটেল নূর ইন্টারন্যাশনালের অন্যান্য পরিসেবা গুলো নিয়েও

  • রেস্টুরেন্ট
  • ওয়াইফাই
  • পার্কিং
  • কনফারেন্স রুম
  • রুম সার্ভিস
  • এয়ারপোর্ট ট্রান্সপোর্টেশন
  • লন্ড্রি
  • এয়ার কন্ডিশনিং
  • হুইলচেয়ার এক্সেসিবল
  • ফ্রন্ট ডেস্ক
  • স্মোক ফ্রি প্রপার্টি


হোটেল নূর ইন্টারন্যাশনাল (Hotel Noor International) 2

বিভিন্ন মানের রুমসহ রেস্টুরেন্ট, কনফারেন্স রুম সুবিধা রয়েছে হোটেলটিতে; ছবি : হোটেল নূর ইন্টারন্যাশনাল



রুম টাইপ ও মূল্যমান

হোটেল নূর ইন্টারন্যাশনালে রেগুলার সিঙ্গেল রুম, ডিলাক্স ডাবল রুম, ডিলাক্স কাপল রুম, এক্সিকিউটিভ স্যুইট, রয়াল স্যুইট রুম রয়েছে। রুমের মূল্যমান ১,২০০ থেকে ৪,৫০০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন : পুরোধা ব্যক্তিত্ব ফকির লালন সাঁই-এর মাজার, কুষ্টিয়া

রুমের মূল্যমান যাচাই এবং অনলাইনে বুকিং করতে

https://hotel-noor-international.business.site/

যোগাযোগ মোবাইল : 01778-897792, 01722-605459, 01844-907090 ইমেইল : sakiislam@gmail.com ওয়েবসাইট : https://hotel-noor-international.business.site/ ফেইসবুক : https://www.facebook.com/HotelNoorInternationalKushtia/about/

কীভাবে যাবেন

বিভিন্ন শহর থেকে কুষ্টিয়া বাসে বা ট্রেনে যাতায়াত করা যায়। হোটেলটি কুষ্টিয়া বাস টার্মিনাল হতে ১ দশমিক ৯ কিলোমিটার, কুষ্টিয়া জেলা স্টেডিয়াম হতে ৫৫০ মিটার, রেল স্টেশন হতে ৪ দশমিক ৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত। শহরে পৌঁছে স্থানীয় বাহনেই হোটেলে পৌঁছতে পারবেন।

গুগল ম্যাপে খুঁজে পেতে : ক্লিক করুন

 সাখাওয়াত হোসেন   এস এম