অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনী

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : অস্ট্রেলিয়ার অপার রুপের শহর সিডনী

মনোমুগ্ধকর সিডনী শহর। ছবি : ফর ইউ এন্ড ইউর কাস্টমার

ঝলমলে ঢেউ, সুনীল তটরেখা, অসংখ্য জাতীয় উদ্যান–এ সবই অস্ট্রেলিয়ার প্রাকৃতিক, ভূ-প্রাকৃতিক দৃশ্যকে আরও আকর্ষণীয় করে তোলে। সৌভাগ্যবশত সিডনীতে বাস করে এমন কোনো রোমাঞ্চপ্রেমীর কাছে হাজার হাজার মাইল দূরের পথ নয়-নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী থেকে যে কোনো সময়েই এই রোমাঞ্চকর ভ্রমণের ব্যবস্থা করা সম্ভব।

প্রশান্তির খোঁজে সিডনী বিচে। ছবি : প্লানেট ওয়ার[

সিডনী বিচ এবং কু-রিং-গাই জাতীয় উদ্যান ভ্রমণ : সিডনীর উত্তরের সমুদ্র তটের শহরতলী তে এই ভ্রমণ হবে শীতাতপ নিয়ন্ত্রিত মিনি ভ্যানে। যাত্রাপথে সঙ্গী হবে ছবির মতো পথ আর সেখানে পৌঁছে দেখা মিলবে চিত্তাকর্ষক আদিবাসী ঐতিহ্যের। টিভির বিখ্যাত সোপ অপেরার সেই পাম বিচে পৌঁছানোর আগেই লাঞ্চ পরিবেশন করা হবে। এখানে নারাবিন হ্রদে দেখা মিলবে পেলিক্যানের। দেখা মিলতে পারে হাম্পবাক তিমির। মানলি ফেরি বৃত্তাকার পথে ঘুরার সময় দেখা মিলবে সিডনী হার্বার ব্রিজ আর অপেরা হাউজের। ভ্রমণ মূল্য-১৪৫ মার্কিন ডলার, সময়-৭ ঘন্টা

সবুজে ঘেরা হান্টার ভ্যালি উদ্যান। ছবি : এবাউট অস্ট্রেলিয়া

হান্টার ভ্যালী ট্যুর সাথে পান- ভোজন : সিডনীর হান্টার ভ্যালী পরিচিত তার সূক্ষ্ম ওয়াইন ও স্থানীয় বিশেষত্বর কারণে। একজন শেফের নেতৃত্বে এই শহরের ট্যুরে কিছু দারুণ খাবার হোটেল, বাজার ও ছোট ওয়াইন কারখানা পরিদর্শন করা হবে। এখানকার বাজারে আপনি পাবেন সেরা তাজা মাছ যা আপনি বাড়ির জন্যও কিনে নিতে পারেন। এরপর স্থানীয় ওয়াইন কারখানায় ক্যাঙ্গারুর স্টেকের সাথে পরিবেশন করা হবে যেটি সেরা মানের ওয়াইন, বারমুন্ডি। শহরের কেন্দ্রে ফিরে আসার আগে বাজার পরিদর্শন, পান-ভোজনের জন্য যথেষ্ট সময় হাটে থাকবে। ভ্রমণ মূল্য-১৫৪ মার্কিন ডলার, সময়- ১১ ঘন্টা

রয়্যাল জাতীয় উদ্যান ডে- ট্যুর : সিডনী ভ্রমণে এলে রয়্যাল জাতীয় উদ্যান ডে-ট্যুর একটি অবশ্য পালনীয় ভ্রমণ। এই উদ্যানে বিভিন্ন ধরণের উদ্ভিদ আর জীবজন্তুর সমাহার এর পাশাপাশি রয়েছে দারুণ পাথরের সমাবেশ ও সমুদ্র দেখার সুযোগ। পুরো যাত্রাপথেই এসব দৃশ্য আপনাকে সঙ্গ দেবে। সিম্বিও বন্যপ্রাণীর উদ্যানে যেয়ে কোয়ালা আর ওয়ালাবি পরিদর্শনের আগেই লাঞ্চ পরিবেশন করা হবে। এরপর বাড়তি দেখা মিলবে উদ্যানের অসংখ্য মনোরম জলপ্রপাতগুলোর। ভ্রমণ মূল্য-১৭৮ মার্কিন ডলার, সময়- ০৯ ঘন্টা

উম্বাট ডে- ট্যুর (হাঁটা) :


উমব্যটস প্রাণী। ছবি : ওয়াক মাই ওয়ার্ল্ড

 এই ভ্রমণকালে আপনি দেখতে পাবেন অস্ট্রেলিয়ার কিছু স্থানীয় প্রজাতির প্রাণীর যার জন্য তারা সারা দেশে বিখ্যাত। মনোরম দৃশ্যাবলীর যাত্রাপথে এক দিকে উলংগং সমুদ্রতট আপনাকে সঙ্গ দেবে অন্যপাশে পাহাড় । মিনামুরা রেইন ফরেস্টে আপনি নদীতে জল ড্রাগন এর দেখাও পেতে পারেন। ভ্রমণের শেষ স্থানটি হবে ফিটজরই জলপ্রপাত যার আগে দেখা মিলবে বনের ক্যংগারু ও অস্ট্রেলিয়ার বিখ্যাত উমব্যটস (Wombats) এর। ভ্রমণ মূল্য- ১৪০ মার্কিন ডলার, সময়- ১১ ঘন্টা