সারাদেশ থেকে যেভাবে যাবেন তিস্তাতীরের লালমনিরহাটে ?

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ঐতিহাসিক তিনবিঘা করিডোরের অবস্থান এই জেলায়

lalmonirhat-map ছবি : পিবিএ এজোন্সি

রংপুর বিভাগের একটি জেলা হচ্ছে লালমনিরহাট। জেলাটির উত্তরে ধরলা নদী ও দক্ষিনে তিস্তা নদী। বিখ্যাত কবি শেখ ফজলুল করিমের জন্মস্থান লালমনিরহাট জেলায়। ঐতিহাসিক তিনবিঘা করিডোর, ছিটমহলসহ লালমনিরহাটের বিখ্যাত তিস্তা ব্যারেজ, ঐতিহ্যবাহী পেলকা খাবার, হারানো মসজিদ, তুষভান্ডার জমিদার বাড়ি। চলুন জেনে নিই সারাদেশের ৮টি বিভাগ থেকে কীভাবে লালমনিরহাট যাবেন সে সম্পর্কে।

রংপুর থেকে লালমনিরহাট :

স্থলপথ : রংপুর থেকে লালমনিরহাটে যাওয়ার জন্য বাস সার্ভিস পাবেন।

ঢাকা থেকে লালমনিরহাট :

আকাশপথ : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে বিমানে রংপুরের সৈয়দপুর বিমানবন্দর বিমানে যেতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। রংপুর থেকে এরপর আপনাকে লালমনিরহাটে যেতে হবে।

  স্থলপথ : এস আর ট্রাভেলস, কর্নফুলী পরিবহন ইত্যাদি পরিবহন সংস্থার এসি বা নন-এসি বাস পাবেন লালমনিরহাটে আসার জন্য। সহজবিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়াও লালমনি এক্সপ্রেস ট্রেনেও ঢাকা থেকে লালমনিরহাট যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

চট্টগ্রাম থেকে লালমনিরহাট :

আকাশপথ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমে বিমানে করে আপনাকে ঢাকায় আসতে হবে। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন। রংপুর থেকে এরপর আপনাকে লালমনিরহাট যেতে হবে। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। স্থলপথ : চট্টগ্রাম থেকে বাস বা ট্রেনে আপনাকে ঢাকায় আসতে হবে। এরপর ঢাকা থেকে যেকোন মাধ্যমে লালমনিরহাট যেতে পারবেন। এছাড়াও টি আর ট্রাভেলস চট্টগ্রাম থেকে রংপুরে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। রংপুর পৌঁছে এরপর সেখান থেকে লালমনিরহাট যেতে হবে।  সহজবিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

বরিশাল থেকে লালমনিরহাট :

আকাশপথ : বরিশাল বিমানবন্দর থেকে বিমানে করে প্রথমে ঢাকায় আসতে হবে আপনাকে। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন। রংপুর থেকে এরপর লালমনিরহাট যেতে হবে আপনাকে।  বরিশাল বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।

স্থলপথ : তুহিন পরিবহনসহ বিভিন্ন পরিবহন কোম্পানির বাসে সরাসরি বরিশাল থেকে রংপুর হয়ে লালমনিরহাট যেতে পারবেন।

রাজশাহী থেকে লালমনিরহাট :

আকাশপথ : রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে বিমানে ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন। বিমান বাংলাদেশ এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। রংপুর পৌঁছে এরপর সেখান থেকে লালমনিরহাট যেতে হবে।

স্থলপথ : রাজশাহী থেকে রংপুরের বাস পাবেন। এসব বাসে রাজশাহী থেকে রংপুর হয়ে লালমনিরহাট যেতে পারবেন।

খুলনা থেকে লালমনিরহাট :

আকাশপথ : যেহেতু খুলনায় কোন বিমানবন্দর নেই, তাই বিমানে যেতে চাইলে আপনাকে যশোরে আসতে হবে। যশোর বিমানবন্দর থেকে বিমানে ঢাকা আসতে পারবেন। যশোর থেকে তিনটি এয়ারলাইন্স কোম্পানি তথা বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন। রংপুর থেকে এরপর লালমনিরহাট যেতে হবে আপনাকে।

স্থলপথ : চিলাহাটি খুলনা রুটের রুপসা এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস ইত্যাদি ট্রেনে খুলনা থেকে রংপুর যেতে পারবেন। চাইলে বাসেও রংপুর যেতে পারেন। রংপুর থেকে লালমনিরহাট যেতে হবে আপনাকে।  রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

সিলেট থেকে লালমনিরহাট :

আকাশপথ : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলাসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে আপনি ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে বিমানে রংপুর যেতে পারবেন। রংপুর থেকে এরপর লালমনিরহাট যেতে হবে আপনাকে।

স্থলপথ : সিলেট থেকে বাস বা ট্রেনে প্রথমে ঢাকায় আসতে হবে আপনাকে। এরপর ঢাকা থেকে লালমনিরহাট যেতে পারবেন। সহজবিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। সোহাগ, গ্রিন লাইন, এনাসহ বিভিন্ন পরিবহনের বাস পাবেন ঢাকায় আসার জন্য। সহজ ও বিডিটিকিটসে অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

ময়মনসিংহ থেকে লালমনিরহাট :

স্থলপথ : ময়মনসিংহ থেকে রংপুরগামী বেশ কিছু বাস পাবেন। যশোদা পরিবহন, বাহন পরিবহনসহ ইত্যাদি বাস এই রুটে চলাচল করে। রংপুর থেকে এরপর লালমনিরহাট যেতে পারবেন।