সারাদেশ থেকে কীভাবে যাবেন নীলফামারী জেলায়?

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : অতীত ইতিহাসের হাজারো সাক্ষী এই জেলা

 

Nilphamari District Map
ছবি : সংগৃহীত
 

রংপুর বিভাগের একটি জেলা হচ্ছে নীলফামারী। ইংরেজ শাসনামলে এই এলাকায় প্রচুর নীল চাষ হত। নীলফামারীর যা বিখ্যাত : শ্যামগঞ্জ জমিদার বাড়ি, রাজা হরিশচন্দ্র পাঠ, ধর্মপালের গড়, রেলওয়ে কারখানা ও রেল স্টেশন, নীলসাগর। চলুন জেনে নিই সারাদেশের ৮টি বিভাগ থেকে নীলফামারী যাবেন যেভাবে।

রংপুর থেকে নীলফামারী :

স্থলপথ : রংপুর থেকে নন স্টপ বাস সার্ভিস রয়েছে নীলফামারী যাওয়ার জন্য।

ঢাকা থেকে নীলফামারী :

আকাশপথ : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে বিমানে নীলফামারীতে অবস্থিত সৈয়দপুর বিমানবন্দর নীলফামারী বিমানে আসতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে।

স্থলপথ : নাবিল পরিবহনসহ বিভিন্ন জনপ্রিয় পরিবহন সংস্থার এসি বা নন-এসি বাস পাবেন ঢাকা থেকে নীলফামারী যাওয়ার জন্য। সহজ  ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়াও নীলসাগর এক্সপ্রেস ট্রেনেও ঢাকা থেকে নীলফামারী যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

চট্টগ্রাম থেকে নীলফামারী :

আকাশপথ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমে বিমানে করে আপনাকে ঢাকায় আসতে হবে। এরপর ঢাকা থেকে বিমানে নীলফামারী যেতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।

স্থলপথ : চট্টগ্রাম থেকে বাস বা ট্রেনে আপনাকে ঢাকায় আসতে হবে। এরপর ঢাকা থেকে যেকোন মাধ্যমে নীলফামারী যেতে পারবেন। এছাড়াও টিআর ট্রাভেলস চট্টগ্রাম থেকে রংপুরে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। রংপুর এসে নীলফামারী যেতে পারবেন। সহজবিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

বরিশাল থেকে নীলফামারী :

আকাশপথ : বরিশাল বিমানবন্দর থেকে বিমানে করে প্রথমে ঢাকায় আসতে হবে আপনাকে। এরপর ঢাকা থেকে বিমানে নীলফামারী যেতে পারবেন। বরিশাল বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।

স্থলপথ : তুহিন পরিবহনসহ বিভিন্ন পরিবহন কোম্পানির বাসে সরাসরি বরিশাল থেকে রংপুরে যেতে পারবেন। এরপর রংপুর থেকে নীলফামারী যেতে পারবেন।

রাজশাহী থেকে নীলফামারী :

আকাশপথ : রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে বিমানে ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে বিমানে নীলফামারী যেতে পারবেন। বিমান বাংলাদেশ এবং ইউ এস বাংলা এই রুটে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে।

স্থলপথ : রাজশাহী থেকে রংপুরের বাস পাবেন। এসব বাসে রাজশাহী থেকে রংপুর হয়ে নীলফামারী যেতে পারবেন। এছাড়াও বরেন্দ্র এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস ইত্যাদি ট্রেনে রাজশাহী থেকে সরাসরি নীলফামারী যেতে পারবেন।

খুলনা থেকে নীলফামারী :

আকাশপথ : যেহেতু খুলনায় কোনো বিমানবন্দর নেই, তাই বিমানে যেতে চাইলে আপনাকে যশোরে আসতে হবে। যশোর বিমানবন্দর থেকে বিমানে ঢাকা আসতে পারবেন। যশোর থেকে তিনটি এয়ারলাইন্স কোম্পানি তথা বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। এরপর ঢাকা থেকে বিমানে নীলফামারী যেতে পারবেন।

স্থলপথ : চিলাহাটি খুলনা রুটের রুপসা এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস ইত্যাদি ট্রেনে খুলনা থেকে নীলফামারী যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

সিলেট থেকে নীলফামারী :

আকাশপথ : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলাসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে আপনি ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে বিমানে নীলফামারী যেতে পারবেন।

স্থলপথ : সিলেট থেকে বাস বা ট্রেনে প্রথমে ঢাকায় আসতে হবে আপনাকে। এরপর ঢাকা থেকে রংপুর যেতে পারবেন। সহজবিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। সোহাগ, গ্রিন লাইন, এনাসহ বিভিন্ন পরিবহনের বাস পাবেন ঢাকায় আসার জন্য। সহজ ও বিডিটিকিটস এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। চাইলে সিলেট থেকে সরাসরি বাসে রংপুর এসে এরপর নীলফামারী যেতে পারেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

ময়মনসিংহ থেকে নীলফামারী :

আকাশপথ : ময়মনসিংহ থেকে ঢাকায় বাস বা ট্রেনে আসতে পারেন। এরপর ঢাকা থেকে বিমানে নীলফামারী যেতে পারবেন।

স্থলপথ : ময়মনসিংহ থেকে রংপুরগামী বেশ কিছু বাস পাবেন। রংপুরগামী বাসে রংপুর হয়ে নীলফামারী যেতে পারবেন। যশোদা পরিবহন, বাহন পরিবহন সহ ইত্যাদি বাস এই রুটে চলাচল করে।