সারাদেশ থেকে কীভাবে যাবেন বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জে?

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল রেলপথের সাথে সংযুক্ত থাকলেও গোপালগঞ্জে যোগাযোগের প্রধান উপায় সড়ক পথ

Gopalganj District Map
ছবি : সংগৃহীত
 


ঢাকা বিভাগের একটি জেলা হচ্ছে গোপালগঞ্জ। মধুমতির কোল ঘেঁষে এই শহরটি গড়ে ওঠেছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির বাড়ি ছাড়াও জেলাটির দত্তের মিষ্টি, পদ্মবিল, গিরীষ চন্দ্র সেনের বাড়ি, সখীচরন রায়ের বাড়ি বিখ্যাত। চলুন জেনে নেয়া যাক সারাদেশের ৮টি বিভাগ থেকে কীভাবে গোপাল্গঞ্জ যেতে পারবেন সে সম্পর্কে।

ঢাকা থেকে গোপালগঞ্জ :

স্থলপথ : পলাশ, কমফোর্ট, টুংগীপাড়া এক্সপ্রেস ইত্যাদি বাসে ঢাকা থেকে গোপালগঞ্জে যেতে পারবেন। গাবতলী বা সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে এসব বাস গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

চট্টগ্রাম থেকে গোপালগঞ্জ :

আকাশপথ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এয়ারলাইন্স এই রুটে সার্ভিস দিয়ে থাকে। ঢাকা থেকে এরপর বাস বা গাড়িতে গোপালগঞ্জ যেতে পারবেন।

স্থলপথ : চট্টগ্রাম থেকে গোপালগঞ্জের সরাসরি বাস পাবেন। রোহান, এহসান, সৌদিয়াসহ বেশ কিছু পরিবহন সংস্থার বাস পাবেন। অথবা চট্টগ্রাম থেকে বাস বা ট্রেনে ঢাকায় এসে এরপর গোপালগঞ্জ যেতে পারেবন। সোহাগ হানিফসহ জনপ্রিয় বিভিন্ন পরিবহন সংস্থার এসি বা নন-এসি বাস পাবেন চট্টগ্রাম থেকে ঢাকায় আসার জন্য। বাসের কাউন্টার ছাড়াও সহজ বিডিটিকিটস-এ অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

বরিশাল থেকে গোপালগঞ্জ :

স্থলপথ : রাজিব পরিবহনের বাসে সরাসরি বরিশাল থেকে গোপালগঞ্জে আসতে পারবেন। বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে বাস গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়।

খুলনা থেকে গোপালগঞ্জ : স্থলপথ : সেতু ডিলাক্স, রুপসী বাংলা পরিবহন ইত্যাদি পরিবহন কোম্পানির বাসে সরাসরি খুলনা থেকে গোপালগঞ্জ আসতে পারবেন। ভাড়া আনুমানিক ১০০ টাকা।

রাজশাহী থেকে গোপালগঞ্জ :

আকাশপথ : রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এবং ইউ এস বাংলা ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। এই এয়ারলাইন্সগুলোর বিমানে ঢাকায় আসতে পারেন। এরপর ঢাকা থেকে বাস বা গাড়ীতে গোপালগঞ্জ যেতে পারবেন।

স্থলপথ : রাজশাহী থেকে বাসে প্রথমে আপনাকে ঢাকায় আসতে হবে। ঢাকায় এসে এরপর গোপালগঞ্জ যেতে পারবেন। হানিফ, দেশ ট্রাভেলসসহ বিভিন্ন জনপ্রিয় পরিবহনের বাস রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে যাতায়াত করে। এসব বাসে ঢাকায় পৌঁছাতে পারবেন। এরপর বাস বা গাড়িতে করে গোপালগঞ্জ যেতে পারবেন। সহজ বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। চাইলে রাজশাহী থেকে ট্রেনে খুলনায় এসে এরপর খুলনা থেকে গোপাল্গঞ্জ যেতে পারবেন। সাগরদাঁড়ি এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন এই রুটে চলাচল করে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

সিলেট থেকে গোপালগঞ্জ :

আকাশপথ : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলাসহ বিভিন্ন সংস্থা একাধিক ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে আপনি ঢাকায় আসতে পারবেন। ঢাকায় এসে এরপর আপনাকে গোপালগঞ্জ যেতে হবে।

স্থলপথ : সিলেট থেকে গ্রীনলাইনসহ জনপ্রিয় বিভিন্ন পরিবহন সংস্থার এসি বা নন এসি বাসে আপনাকে ঢাকায় আসতে হবে। চাইলে ট্রেনেও ঢাকায় আসতে পারেন। ঢাকায় পৌঁছে এরপর আপনাকে গোপালগঞ্জ যেতে হবে। সহজ বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। রেল সেবা এপের মাধ্যমে এসব ট্রেনের টিকিট কাটতে পারবেন।

রংপুর থেকে গোপালগঞ্জ :

আকাশপথ : রংপুরে সৈয়দপুর বিমানবন্দর অবস্থিত। রংপুর বিভাগের জেলা শহরগুলো থেকে আপনাকে এই বিমানবন্দরে আসতে হবে। এরপর সেখান থেকে ঢাকা থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা'র যেকোনো বিমানে করে ঢাকায় আসতে পারবেন। ঢাকায় এসে এরপর বাস বা গাড়িতে গোপালগঞ্জ যেতে পারবেন।

স্থলপথ : বিআরটিসি পরিবহনের বাসে সরাসরি রংপুর থেকে গোপালগঞ্জ যেতে পারবেন। অথবা বাস বা ট্রেনে ঢাকায় এসে এরপর গোপালগঞ্জ যেতে পারবেন। নাবিল পরিবহনসহ বিভিন্ন জনপ্রিয় পরিবহন সংস্থার এসি বা নন-এসি বাস পাবেন রংপুর থেকে ঢাকায় আসার জন্য। সহজ বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়াও দোলনচাঁপা ও রংপুর এক্সপ্রেস রংপুর ঢাকা  রুটে রেল সার্ভিস দিয়ে থাকে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

ময়মনসিংহ থেকে গোপালগঞ্জ :

স্থলপথ : ময়মনসিংহ থেকে প্রথমে আপনাকে ঢাকায় আসতে হবে। এনা পরিবহনসহ বেশ কিছু পরিবহন সংস্থার বাসে ময়মনসিংহ থেকে ঢাকায় আসতে পারবেন। এরপর ঢাকা থেকে আপনাকে গোপালগঞ্জ যেতে হবে। এছাড়াও ময়মনসিংহ থেকে ট্রেনে করে ঢাকায় আসতে পারেন। রেল সেবা এপের মাধ্যমে এসব ট্রেনের টিকিট কাটতে পারবেন।  

মোঃ খালিদ বিন জামান     এস এম


Click Here To See More