সবজির শুক্তা : নানান রকমের সবজি মিশিয়ে একটি পূর্ণাঙ্গ রেসিপি
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : সব সবজির ভিটামিন পেয়ে যাবেন একটি খাবারে
ছবি : এই সময়
আমরা সবাই কম-বেশি সবজি খেয়ে থাকি। গুণাবলীর প্রশ্ন উঠলে হয়তো তা বলে বা লিখে শেষ করা যাবে না। ষড়ঋতুর এই দেশে বছর ঘুরে আসে বিভিন্ন মৌসুম। আর একেক মৌসুমে প্রকৃতি যেমন নিজের আপন রূপে সাজে ঠিক তেমনি শাক-সবজির বৈচিত্র্যতায় ভরে উঠে গ্রাম বাংলার ফসলী জমি, মাঠ।
সময়ের সাথে সাথে সদা পরিবর্তন হয় প্রকৃতির আর সেই সাথে নতুন নতুন ফসলী সবজির আগমন ঘটে। আমাদের সব ধরনের পুষ্টির গুরুত্বপূর্ণ উৎস হতে পারে এই শাকসবজি। আজকের এই রন্ধনপ্রণালীতে আমরা এমনই কিছু উপকারি সবজির সমন্বয় করেছি যা আমাদের শরীরের নানা রকম পুষ্টির চাহিদা পূরণ করে থাকে।
- কাঁচা পেঁপের উপকারিতা :
- কাঁচা কলার উপকারিতা :
- করলা বা তিতা করলার উপকারিতা :
- উপকরণ :
- রন্ধনপ্রণালী :
ছবি : দেবজানীর রান্নাঘর
সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে নিতে হবে। একটি কড়াইয়ে পরিমাণমত তেল ঢেলে গরম করে নিতে হবে। গরম তেলে তেজপাতা, রাধুনী সস, সরিষা দিয়ে দিতে হবে। অল্প পরিমাণে ভাজা হয়ে এলে প্রথমে করলাগুলো দিয়ে দিতে হবে। করলাগুলো ভাজা হয়ে এলে বাকি সকল সবজি গুলো তেলে দিয়ে দিতে হবে।
সবজিগুলো অল্প পরিমানে ভাজা হয়ে এলে এতে আদা বাটা, লবন, হলুদ দিয়ে দিতে হবে। মিশ্রনটি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে অল্প পরিমানে পানি যোগ করে দিতে হবে যেন সবজিগুলো ভালো ভাবে সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে আসে। ১ টেবিল চামচ পরিমান ঘি ঢেলে দিয়ে নামিয়ে পরিবেশন করুন গরম গরম সবজির শুক্তো।
তথ্যসূত্র : http://journalbd24.com/health/2019/07/04/1809 https://www.bd-pratidin.com/health-tips/2016/10/24/179264 https://www.prothomalo.com/life/%E0%A6%AA%E0%A7%87%E0%A6%81%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7-%E0%A7%AB-%E0%A6%97%E0%A7%81%E0%A6%A3