ম্যাডভেঞ্চার রিসোর্ট : মেঘের দেশ সাজেকের খেলাঘরে
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ম্যাডভেঞ্চার রিসোর্টে টেন্টের সুবিধা মিলবে

ম্যাডভেঞ্চার রিসোর্ট নিয়ে কিছু কথা :
ম্যাডভেঞ্চার রিসোর্টটি সাজেকের রুইলুই পাড়ার মাহমুয়ামে অবস্থিত। এটি দ্বিতল বিশিষ্ট একটি রিসোর্ট যা সেনাবাহিনী গার্ড পোস্টের সামনের একটি কটেজ। এখান থেকে মনে হবে আপনি মেঘের উপর বাস করছেন। কারণ রিসোর্টের অবস্থান থেকে নিচে পাহাড় দেখা যায়, আর ঠিক পাহাড়ের উপর মেঘ জমে আছে। তাই রিসোর্টের বারান্দা থেকে দেখলে মনে হয় মেঘের সাথে আপনিও ভেসে যাচ্ছেন। সাদা তুলোর মতো ভেসে বেড়ানো মেঘ দেখে আপনারও মনে হবে মেঘে চড়ে ঐ দূর আকাশে ঘুরে বেড়াতে।

ম্যাডভেঞ্চার রিসোর্টের কিছু সুযোগ-সুবিধা :
- সু-সজ্জিত রুম
- দ্বিতল বিশিষ্ট অন্যতম সর্বোচ্চ বারান্দা
- ব্যক্তিগত পার্কিং ব্যবস্থার সুযোগ
- নির্ভরযোগ্য নিরাপত্তা ব্যবস্থা
- মেঘাসন (মেঘ দেখার জন্য আছে বিশেষ আসন ব্যবস্থা)
- অতিথিদের জন্য আছে দোলনা
- তাবু সার্ভিস
- ২৪ ঘন্টা বৈদ্যুতিক লাইট-ফ্যানের ব্যবস্থা , ১৮ ঘন্টা মোবাইল চার্জিং ক্যাপাসিটি, আছে মোবাইল চার্জিং এর জন্য ৩ ঘন্টা জেনারেটরের ব্যবস্থা
- আছে সর্বোচ্চ পানি ধারণ করার ব্যবস্থা
- সাজেকের একমাত্র লাইব্রেরি পাবেন এই রিসোর্টে
- আছে দৈনিক পত্রিকা পড়ার ব্যবস্থা
রুম ভাড়া :

কাপল রুম : কাপল রুম সিঙ্গেল বেডের জন্য ভাড়া- ২,৫০০ টাকা
ডাবল বেড : ডাবল বেডের ভাড়া- ৩,০০০ টাকা
কোথায় খাবেন, কি খাবেন : রিসোর্টে খাবারের ব্যবস্থা করা হয় অতিথিদের জন্য। মেনু থেকে পছন্দ মতো খাবার বেছে নিয়ে তাদের জানালেই খাবারের ব্যবস্থা হয়ে যায়। চাইলে বারবিকিউ করা যায়, যদি অনুমতি থাকে। এছাড়া সাজেকে হোটেল কিংবা আদিবাসী ঘরেও আহারের ব্যবস্থা আছে। আগে থেকে বলা রাখলে পেয়ে যাবেন আপনার পছন্দ করা খাবারও। তবে কিছু ঐতিহ্যবাহী খাবার আছে যা আপনার খাবারের স্বাদের পরিবর্তন আনতে পারে। যা খাবেন :
- ব্যাম্বু চিকেন/বাশেঁর কোড়লে রান্না করা মুরগি
- বাশঁ কোড়লের ভাজি
- থানকুনি পাতার সালাদ
- ব্যাম্বু চা
- কলা, আনারস, তেঁতুল, পেঁপে জাতীয় ফল
ফকিরাপুল : এস আলম, শ্যামলী পরিবহন
গাবতলী : ঈগল পরিবহন, সৌদিয়া পরিবহন, শান্তি পরিবহন, হানিফ পরিবহন, ইকোনো পরিবহন, হিমাচল পরিবহন ঢাকা থেকে এই বাসগুলো খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়। সাজেক পর্যন্ত সরাসরি কোনো বাস সার্ভিস চালু নেই, তাই খাগড়াছড়িগামী বাসে আগে সেখানে পৌঁছতে হবে। তারপর খাগড়াছড়ি থেকে লোকাল বাস, চাঁদের গাড়িতে করে দীঘিনালা আর দীঘিনালা থেকে সাজেক। তবে শান্তি পরিবহন দীঘিনালা পর্যন্ত যায়। এরপর দীঘিনালা থেকে আপনাকে চাঁদের গাড়ি করে যেতে হবে সাজেক ভ্যালীতে।
ঠিকানা ও যোগাযোগ : ম্যাডভেঞ্চার রিসোর্ট রুইলুইপাড়া, সাজেক, রাঙ্গামাটি
মোবাইল : +৮৮০১৮৮৫-৪২৪২৪২
মেসেঞ্জার : https://static.xx.fbcdn.net/rsrc.php/v3/y5/r/SSEf0jMMMxV.png
ফেইসবুক পেইজ : https://www.facebook.com/MadventureResort.sajek/
তথ্যসূত্র : https://www.facebook.com/MadventureResort.sajek/ https://sufiabd.blogspot.com/2019/08/madventure-report.html