মাদ্রিদ ভ্রমণে যে কাজ গুলি করবেন

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল: ইতিহাস ও শিল্প সংস্কৃতির অপূর্ব মিশ্রণে স্পেনের রাজধানী মাদ্রিদ


মাদ্রিদ ভ্রমণে যে কাজ গুলি করবেন

ঐতিহ্যবাহী মাদ্রিদ, ইউরোপে পর্যটকদের অন্যতম আকর্ষণ; ছবি : ট্রাভেল ম্যাসিভ


স্পেনের রাজধানী মাদ্রিদে ইতিহাস এবং শিল্পের বেশ অপূর্ব এক সংমিশ্রণ ঘটেছে। সুন্দর স্থাপত্যের বেশ বড় শহর এই মাদ্রিদ। তারুন্যময় এই শহরটি সারা রাতব্যাপীই বেশ জমজমাট থাকে। অনেক রেস্তোরাঁ এবং বার রাতের বেলা চালু হয়ে সকালে বন্ধ হয়। পর্যটকদের জন্য এখানে দেখার মতো অনেক নিদর্শন রয়েছে। চলুন জেনে নেই সে কাজগুলো সম্পর্কে যা আপনার মাদ্রিদ ভ্রমণকে সুন্দর এক অভিজ্ঞতা দেবে।

হেটে চারপাশ ঘুরে দেখা

মাদ্রিদ ভ্রমণে যে কাজ গুলি করবেন

সাজানো গোছানো এবং ইতিহাস সমৃদ্ধ হওয়ায় মাদ্রিদে হেঁটে বেড়িয়েও বেশ উপভোগ করতে পারবেন; ছবি : এয়ারফ্রান্স


ভ্রমণে কোন শহর সম্পর্কে জানার বেশ ভালো একটি উপায় হেটে বেড়ানো এবং চারপাশ অবলোকন করা। স্থানীয় মানুষদের নিকট থেকেও আপনি ভ্রমণের জন্য বেশ সুন্দর স্পটের সন্ধান পেয়ে যেতে পারেন। এছাড়াও মাদ্রিদ ভ্রমণে এটি বেশ বাজেট ফ্রেন্ডলি কাজ।

আরও পড়ুন : ওয়ার্ল্ড হেরিটেজ সাইট (ইউরোপ মহাদেশ) : স্পেনের অনিন্দ্য সাত

মাদ্রিদের রাজকীয় প্রাসাদ ভ্রমণ

মাদ্রিদ ভ্রমণে যে কাজ গুলি করবেন

আঠারো শতকে নির্মিত মাদ্রিদের ঐতিহাসিক রয়াল প্যালেস; ছবি : উইকিপিডিয়া


১৭৩৫ সালে এর নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে প্রদেশের সরকারী কাজের ভবন হিসেবেই এটি ব্যবহৃত হয়ে আসছে। পর্যটকদের জন্য ঐতিহাসিক স্থান সম্বলিত একাংশ সংরক্ষণ করে রাখা রয়েছে। ৩,৪০০ টিরও অধিক রুম বিশিষ্ট প্রাসাদটি ১৪ লক্ষ বর্গফুটব্যাপী বিস্তৃত। প্রাসাদটির অভ্যন্তর অংশ বিভিন্ন ছবি, মুরাল এবং কাঠের কারুকাজ দিয়ে অত্যন্ত সুন্দরভাবে সাজানো যা পর্যটকদের মুগ্ধ করে।

মারকেডো ডে সান মিগুয়েলে খাবার গ্রহণ 



সুস্বাদু খাবার উপভোগ করতে আসতে পারেন এখানে; ছবি : পিন্টারেস্ট


এখানে অনেক রেস্তোরাঁ এবং ফুড স্টল রয়েছে। মূলত কাজের শেষে এখানে বেশ ভালো রকমের গনজমায়েত হয়। এখানের বেশ সু-স্বাদু খাবার পাওয়া যায়।

ক্যাথিড্রাল অব মাদ্রিদ দেখা



মাদ্রিদের আরেকটি উল্লেখযোগ্য নিদর্শন ক্যাথিড্রাল অব মাদ্রিদ; ছবি : উইকিপিডিয়া


 প্রায় ১০০ বছরের বেশি সময় ধরে এটি নির্মিত হয়েছে। ১৯৯৩ সালে একে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এখান থেকে পুরো শহরের বেশ সুন্দর কিছু ভিউ পাওয়া যায়।

আরও পড়ুন : স্পেনের বার্সিলোনার ঐতিহাসিক পিকাসো

প্লাজা মেয়র ঘুরে দেখা

মাদ্রিদ ভ্রমণে যে কাজ গুলি করবেন

কেনাকাটা ও খাবারের জন্য বিখ্যাত মাদ্রিদের কেন্দ্রে অবস্থিত প্লাজা মেয়র; ছবি : উইকিপিডিয়া


১৫ শতকে নির্মিত এই প্লাজা মাদ্রিদ শহরের কেন্দ্র। এটি বেশ জনপ্রিয় এক স্থান; স্থানীয় এবং পর্যটক উভয়ের জন্যই। মূলত কেনাকাটা এবং খাবারের জন্যই এখানে বেশি লোক সমাগম হয়ে থাকে। এখানে মাঝে মাঝেই বিভিন্ন রকমের ইভেন্ট এবং কনসার্টের আয়োজন হয়ে থাকে। মাদ্রিদের সংস্কৃতি এবং মানুষদের চেনার জন্য এখানে ভ্রমণ করতে পারেন।

ফুটবল ম্যাচ দেখা

মাদ্রিদ ভ্রমণে যে কাজ গুলি করবেন

রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড সান্টিয়াগো বার্নাবু; ছবি : উইকিপিডিয়া


মাদ্রিদ শহরটি বিখ্যাত ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড। এখানের মানুষদের নিকট ফুটবল অন্য যে কোন কিছুর চেয়েই মূল্যবান। সান্টিয়াগো বার্নাবু স্টেডিয়ামে অবশ্যই এক ম্যাচ ফুটবল দেখবেন। মাদ্রিদ ভ্রমণে আপনার অন্যতম এক সুন্দর অভিজ্ঞতা হয়ে থাকবে এটি।

মাদ্রিদের খাবারের স্বাদ নেয়া



মাদ্রিদের রয়েছে স্থানীয় ঐতিহ্যবাহী খাবার; ছবি : স্প্যানিশ স্যাভোরস ডট কম


মাদ্রিদ ভ্রমণে অবশ্যই এখানের স্থানীয় খাবারের স্বাদ নিতে ভুলবেন না। এখানে আপনি বেশ মজাদার এবং বিখ্যাত স্প্যানিশ খাবারের দেখা পাবেন। সেগুলো অবশ্যই টেস্ট করবেন। স্থানীয় কিংবা লোকাল গাইড থেকে কোথায় এবং কি খাবেন সে সম্পর্কে ধারণা নিতে পারেন।

আরও পড়ুন : সেরা ৫: স্পেনের পাঁচটি আকর্ষণীয় স্থান

এল রেটিরো পার্কে রিলাক্স করা

মাদ্রিদ ভ্রমণে যে কাজ গুলি করবেন

উদ্যান, এল্ক, ভাস্কর্যে সাজানো এল রেটিরো পার্ক; ছবি : উইকিপিডিয়া


প্রায় ৩৫০ একর বিশিষ্ট এটি মাদ্রিদের প্রধান পার্ক। এখানে আপনি বেশ কিছু সময় রিলাক্স করতে পারেন। এছাড়াও এখানে লেক রয়েছে যেখানে আপনি নৌকা চালিয়ে সুন্দর কিছু সময় কাটাতে পারেন। সম্পূর্ণ গ্লাস দ্বারা নির্মিত ক্রিস্টাল প্রাসাদের দেখা পাবেন এখানেই। এখানে কিছু ভাস্কর্য, সবুজ উদ্যান রয়েছে পিকনিক কিংবা হেটে উপভোগ করার জন্য। ভোজনরসিক কিংবা ইতিহাসপ্রেমী অথবা নাইটলাইফপ্রেমী যে ধরনের পর্যটকই আপনি হয়ে থাকেন না কেন মাদ্রিদে আপনি সব কিছুর দেখা পাবেন। এটি আপনাকে একদমই হতাশ করবে না। তাই ভ্রমণ করে আসুন মাদ্রিদ থেকে এবং আপনার ভ্রমণ জীবনের উপভোগ্য এক অভিজ্ঞতা হয়ে থাকুক এটি।

মোঃ খালিদ বিন জামান   এস এম 

তথ্যসূত্র: https://www.nomadicmatt.com/travel-blogs/best-things-to-see-madrid/    


Click Here To See More