ওয়ার্ল্ড হেরিটেজ সাইট (ইউরোপ মহাদেশ) : স্পেনের অনিন্দ্য সাত
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : আজও টিকে আছে প্রায় ৩৫,৫০০ বছরর প্রস্তরযুগে গুহাবাসিদের আঁকা চিত্রকর্মও


অ্যানটোনি গুডির যত কীর্তি, বার্সেলোনা
স্পেনের কাতালুনিয়া রাজ্য। যেখানে প্রবেশ করলেই আপনার মনে হবে এ যেন স্পেনের মাঝেই আরেক দেশ। কাতালুনিয়ার ভাষা, রীতিনীতি সবই আলাদা। এই অঞ্চলটি স্পেন থেকে স্বাধীন হতে চাইছে বেশ অনেকটা সময় ধরেই। কাতালুনিয়ার রাজধানী বার্সেলোনা থেকে এখন পর্যন্ত স্পেনকে প্রতিনিধিত্ব করা যেসব গুণী ব্যক্তি উঠে এসেছেন তাদের মাঝে অন্যতম অ্যান্টোনি গুডি। অসাধারণ এই স্থাপত্যবিদের কীর্তি বার্সেলোনার সৌন্দর্য বাড়িয়েছে অনেকগুণে। গুডির নকশায় করা বেশিরভাগ স্থাপনাই উনবিংশ শতকের শেষ কিংবা বিংশ শতকের একেবারেই শুরুর দিকে করা।
আলহামবারা এবং জেনারালাইফ, গ্রানাডা
ইসলামী স্বর্ণযুগের কথা বলতেই সবসময় যে শহরটির কথা উঠে আসে সেটি গ্রানাডা। গ্রানাডায় ইসলামি শাসনের অন্যতম সাক্ষী এই আলহামবারা। গ্রানাডার মরিশ পর্বতের চূড়ায় অবস্থিত এই দুর্গের যাত্রা হয় খুবই ছোট আকারের কেল্লা হিসেবে, কিন্তু ত্রয়োদশ শতক নাগাদ, ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে এই দূর্গের ব্যাপক আকারে সংস্কার এবং আয়তন বৃদ্ধি করা হয়। শহরের আমির বা শাসকদের সরাসরি নির্দেশে এই দূর্গের শোভাবর্ধন করা হয়। এবং ধারণা করা হয়, ইউরোপে ইসলামী শাসনের যত নিদর্শন আছে, এই আলহামবারা তার মাঝে সবচেয়ে বেশি মহিমান্বিত।
রোমান ধ্বংসাবশেষ, টারাগোনা
রোমানদের ভাষায় টারাকো, স্প্যানিশ ভাষায় টারাগোনা। স্পেনের উত্তর-পূর্বের শহর টারাগোনায় আসলে খানিক ভ্রম হতে পারে। স্পেনের মাঝে এখানে আপনি পাবেন এক টুকরো ইতালির স্বাদ।

সেগভিয়ার কৃত্রিম জলপ্রপাত, সেগোভিয়া, মাদ্রিদ
আরেকটি রোমান কীর্তি। এবারের কীর্তির অবস্থান স্পেনের রাজধানী মাদ্রিদে। সেগভিয়ার এই কৃত্রিম এই জলপ্রপাত উত্তর মাদ্রিদের শহর সেগোভিয়ার পোস্টার বলা যেতে পারে। এটি পৃথিবীর সবচেয়ে বড় কৃত্রিম পানি নির্গমন পথ। ফ্রিও নদী থেকে এইখানে প্রায় ১৬৬টি পথ দিয়ে পানি প্রবাহিত হত। ফ্রিও নদীর দূরত্ব এই জলপ্রপাত থেকে প্রায় ১৭ কিলোমিটার।
আলটামিরার প্রস্তরযুগীয় গুহাচিত্র
উত্তর স্পেনের ক্যান্টাব্রিয়ার আলটামিরায় আপনি দেখা পাবেন পৃথিবীর আদিমতম চিত্রকর্মের। প্রায় ৩৫ হাজার ৫০০ বছর আগে প্রস্তরযুগে গুহাবাসি মানুষের আঁকা এইসব চিত্রকর্ম আজও টিকে আছে। মুগ্ধ করে বিভিন্ন দেশের পর্যটকদের। কাঠকয়লায় আঁকা এসব ছবি আজ টিকে থাকাত পিছনে অবশ্য প্রকৃতিকে আলাদা করে ধন্যবাদ জানাতেই হয়। গুহার গভীরতা এইসব ছবিকে এখন পর্যন্ত আলোর খুব কাছে আনতে দেয়নি। যার কারণে এত বছর পরেই ভালভাবেই অক্ষত আছে সব ছবি।
ঐতিহাসিক শহর তুলিদো
স্পেনের অন্যতম এক ঐতিহাসিক শহর তুলিদো। রাজধানী মাদ্রিদ থেকে দক্ষিণে গেলে দেখা মিলবে এই শহরের। এই শহরে এসে বুঝতে পারবেন স্পেনের বিবর্তন আর সামাজিক জীবনের অনেকটুকুই। এই শহরে আছে স্পেনের ইহুদি সম্প্রদায়ের কলোনি, আছে ঐতিহাসিক ক্রিস্টো দে লা লুজ মসজিদ এবং খ্রিস্টানদের লুমিং গথিক ক্যাথেড্রাল।
জুবায়ের আহম্মেদ এস এম