বিশ্বরঙ : বাংলাদেশের পোশাক এখন বিশ্বরঙে রঙিন
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : তরুণদের রুচির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বিশ্বরঙ
বর্ণিল সাঁজে বিশ্বরঙের পোশাক। ছবি : প্রথম আলো
বাংলাদেশের শীর্ষে থাকা ফ্যাশন ব্র্যান্ডের মধ্যে উল্লেখযোগ্য 'বিশ্বরঙ'। বিশ্বকবি রবীন্দ্রনাথের উক্তি আঁকড়ে ধরে সারা বিশ্বে রঙের ছটা ছড়াচ্ছে বাংলাদেশের এই ফ্যাশন ব্র্যান্ড। ১৯৯৪ সালে চার বন্ধু মিলে যে বীজ বুনেছিলেন সেই গাছেরই আলাদা একটি ভাগ এই বিশ্বরঙ। 'রঙ'-এর বৈশ্বিক রূপ আজকের 'বিশ্বরঙ'। 'রঙ'-এর অন্যতম প্রতিষ্ঠাতা বাংলাদেশের ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার হাত ধরে পথ চলতে শুরু করে 'বিশ্বরঙ'।
২০১৫ সাল থেকে শুরু হওয়া পথের সঙ্গী হয়েছে এদেশের অসংখ্য ফ্যাশন ও পোশাকপ্রিয় মানুষ। বিশ্বরঙের পোশাকের রঙ মানুষের মনকেও করেছে রঙিন ও সতেজ। রঙের পাশাপাশি আকর্ষণীয় নকশার এসব পোশাক মানুষের চোখ জুড়াতে বাধ্য। একদিকে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি কিংবা যুগের চাহিদা অনুযায়ী নতুন নকশা, ক্রেতার মন যোগানোর কোন চেষ্টার যেন কমতি। নিজেদের হাতে তৈরি পোশাকে অন্যকে রাঙাতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বিশ্বরঙের প্রায় ছয়শ কর্মী।
বিশ্ব রঙের একটি উপশাখা ব্র্যান্ড 'ফেইস রঙ' যা কাজ করে যাচ্ছে এদেশের তরুণদের রুচির সাথে তাল মিলিয়ে তাদেরকে চমৎকার পোশাক উপহার দেয়ার জন্য। এছাড়া, গুরুজনদের শ্রদ্ধা জানাতে বিশ্বরঙের রয়েছে নতুন থিম 'শ্রদ্ধা'।
ছবি : প্রথম আলো
বিশ্বরঙের পোশাকের আয়োজনের মধ্যে রয়েছে বৈচিত্র্য। মেয়েদের জন্য রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তা, পালাজ্জো, স্কার্ট ইত্যাদি। ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, কুর্তা, কোটি ইত্যাদি। বাচ্চাদের জন্য রয়েছে পাঞ্জাবি, ড্রেস, শাড়ি, শার্ট ইত্যাদি। বিভিন্ন উৎসব ও উপলক্ষ্যকে কেন্দ্র করে বিভিন্ন পোশাকের ডিজাইন করে বিশ্বরঙ।
নারী দিবস, বিজয় দিবস, ভ্যালেন্টাইন্স ডে, পহেলা বৈশাখে বিভিন্ন পোশাক আনে বিশ্বরঙ। এছাড়া বাংলাদেশের ঐতিহ্য জামদানি শাড়িতে টিকিয়ে রাখতে কাজ করে যাচ্ছে বিশ্বরঙ। বিশ্বরঙ বাংলাদেশের বিভিন্ন ইতিহাস, ঐতিহ্যের প্রতীকগুলোকে পোশাকে বসানোর চেষ্টা করে যাচ্ছে অবিরাম।
বিভিন্ন অনুষ্ঠানে থাকে জমকালো সব আকর্ষণ। ছবি : সংগৃহীত
বিশ্বরঙের বিশেষত্ব এর চমৎকার নকশা, উজ্জ্বল রঙ আর প্রাকৃতিক উপাদানে কারিগরদের নিজেদের হাতে তৈরি কাপড়। বিশ্বব্যাপী রঙ ছড়ানোর যে প্রয়াস শুরু হয়েছিল, তা এখনও চলমান। বাংলাদেশের রঙিন পোশাক আমেরিকা, ভারত, মালয়েশিয়া, কানাডার মানুষের সামনে তুলে ধরেছে বিশ্বরঙ। এছাড়া দেশের মাটিতে বিভিন্ন ফ্যাশন শো, প্রদর্শনী ও প্রতিযোগিতার সাথে বিশ্বরঙের সম্পৃক্ততা তো আছেই।
বাংলাদেশের বিভিন্ন বিভাগে বিশ্বরঙের শাখা রয়েছে। বিশ্বরঙের শাখাসমূহ হল :
১। সানরাইজ প্লাজা, ৩য় তলা, ব্লক-এ, লালমাটিয়া, ঢাকা। মোবাইল নং- ০১৭৩০০৬৮০১২ সময় : সকাল ১০ টা– রাত ৮ টা (রবিবারে বন্ধ থাকে) ২। অর্চাড পয়েন্ট, ৩য় তলা, রোড-৭, ধানমন্ডি, ঢাকা। মোবাইল নং- ০২৯৬৭৪৮৫৯, ০১৭৩০০৬৮০৭৩ সময় : সকাল ১০ টা- রাত ৮ টা (মঙ্গলবার বন্ধ থাকে) ৩। বনানী হাউজ-২৬, ৩য় তলা, রোড-১১, বনানী, ঢাকা। মোবাইল নং- ০২৮৮২১৮৭১, ০১৭৩০০৬৮০১৬ সময় : সকাল ১০ টা- রাত ৮ টা (রবিবার বন্ধ থাকে) ৪। উত্তরা হাউজ-৯৬, লেক ড্রাইভ রোড, সেক্টর-৭, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ মোবাইল নং-০২৪৮৯৫৪৪৬৩, ০১৭৩০০৬৮০৪০ সময়ঃ সকাল ১০ টা- রাত ৮ টা ( বুধবার বন্ধ থাকে) ৫। মিরপুর প্লট-সি, রোড-১, ব্লক-ক এবং খ, সেকশন-৬ মিরপুর-২, ঢাকা-১২১৬ মোবাইল নং- ০১৭৩০০৬৮০২৪ সময় : সকাল ১০ টা- রাত ৮ টা (রবিবার বন্ধ থাকে) ৬। বেইলী রোড বেইলী ফিয়েস্টা, ৩য় তলা, বেইলী রোড, ঢাকা। মোবাইল নং- ০২৯৩৫৩৭২৪, ০১৭৩০০৬৮০৯৮ সময়ঃ সকাল ১০ টা- রাত ৮ টা (বৃহস্পতিবার বন্ধ থাকে) ৭। ওয়ারী ৪১, র্যাঙ্কিন স্ট্রীট, ওয়ারী, ঢাকা মোবাইল নং- ০১৭৩০০৬৮০২৩ সময় : সকাল ১০ টা- রাত ৮ টা (রবিবার বন্ধ থাকে) ৮। যমুনা ফিউচার পার্ক জি-সি-০১৪ এ, নিচ তলা, জোন-সি, প্রগতি সরণি কুড়িল, বারিধারা, ঢাকা মোবাইল নং- ০২৯৮২৩২৫২, ০১৭৩০০৬৮০৪৮ সময় : সকাল ১০ টা- রাত ৮ টা ( বুধবার বন্ধ থাকে) ৯। বসুন্ধরা সিটি বসুন্ধরা সিটি শপিং মল, লেভেল-৩, ব্লক-ডি (টাওয়ার পার্ট), পান্থপথ, ঢাকা মোবাইল নং- ০১৭৩০০৬৮০২৬ সময় : সকাল ১০ টা- রাত ৮ টা (মঙ্গলবার বন্ধ থাকে) ১০। বনশ্রী হাউজ নং-সি, ব্লক-সি, ২য় তলা, বনশ্রী মেইন রোড, রামপুরা, ঢাকা মোবাইল নং- ০১৭৩০০৬৮০৩২ ১১। দোহার আহমেদ শপিং কমপ্লেক্স,জয়পাড়া, দোহার। ১২। চাষাড়া সান্তনা মার্কেট, একতলা ও দুই তলা, চাষাড়া, নারায়ণগঞ্জ। মোবাইল নং- ০২৭৬৪৪৪৩৩, ০১৭৩০০৬৮০১১ সময় : সকাল ১০ টা- রাত ৮ টা। (শুক্রবারে বন্ধ থাকে) ১৩। ফতুল্লাহ পশ্চিম লামাপাড়া, ফতুল্লাহ, নারায়ণগঞ্জ মোবাইল নং- ০১৭৩০০৬৮০১০ সময় : সকাল ১০ টা- রাত ৮ টা। (শুক্রবারে বন্ধ থাকে) ১৪। পাঁচলাইশ এ এফ এম আই প্লাজা (৪র্থ তলা), ১/এ বায়েজীদ বোস্তামী রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম মোবাইল নং- ০১৭৩০০৬৮০২৫ সময় : সকাল ১০ টা- রাত ৮ টা। ( রবিবারে বন্ধ থাকে) ১৫। কান্দিরপাড়, নজরুল ইসলাম এভিনিউ ( ট্রমা হাসপাতালের কাছে), কুমিল্লা। মোবাইল নং- ০১৭৮৭১১২২৯৯ সময় : সকাল ১০ টা- রাত ৮ টা। ১৬। পূর্ব জিন্দাবাজার আসগর স্কয়ার (২য় তলা), বারুতখানা পয়েন্ট পূর্ব জিন্দাবাজার, সিলেট। মোবাইল নং- ০১৭৩০০৬৮০১৮, ০৮২১৭২২৩৭১ সময় : সকাল ১০ টা- রাত ৮ টা। (শুক্রবারে বন্ধ থাকে) ১৭। মুক্তাপাড়া লন্ডন ম্যানশন, ট্রাফিক পয়েন্ট, মুক্তাপাড়া, সুনামগঞ্জ। মোবাইল নং- ০১৭৯৭৪১৬৪৪২ সময় : সকাল ১০ টা- রাত ৮ টা। (শুক্রবারে বন্ধ থাকে) ১৮। রাজশাহী শহীদুল্লাহ টাওয়ার, ৩য় তলা, হোল্ডিং- ৭৫০০ রাণীবাজার, ঘোড়ামারা, রাজশাহী মোবাইল নং- ০১৮৪১০৬৮০৩৩ সময় : সকাল ১০ টা- রাত ৮ টা। (শুক্রবারে বন্ধ থাকে) ১৯। ময়মনসিংহ কবির কমপ্লেক্স ৯০, সি কে ঘোষ রোড, ময়মনসিংহ মোবাইল নং- ০১৭৩৩৯৪৪৯৩৪ সময় : সকাল ১০ টা- রাত ৮ টা। শো-রুম ছাড়া অনলাইনে পণ্য কিনতে যোগাযোগ করতে পারেন তাদের ওয়েবসাইট, ফেইসবুক পেজের মাধ্যমে।
ওয়েবসাইট : www.bishworang.com
ফেইসবুক : https://www.facebook.com/bishworangfanclub/
টুইটার : https://twitter.com/bishworangbd
পিন্টারেস্ট : https://www.pinterest.com/bishworang/
ইন্সটাগ্রাম : https://www.instagram.com/bishworangfanclub/
ইউটিউব : https://www.youtube.com/channel/UCzl1XNy0CLBba9nB-U7YGNw
তথ্যসূত্র : https://bishworang.com/ https://m.daily-bangladesh.com/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%99-%E0%A6%8F-%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80-%E0%A6%90%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%95%E0%A6%B6%E0%A6%A8/75369 https://www.canvasmagazine.com.bd/2019/12/03/15993