সারাদেশ থেকে টাঙ্গাইল কীভাবে যাবেন?
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই যাওয়া যায় এই জেলায়
ছবি : সংগৃহীত
ঢাকা বিভাগের একটি জেলা হচ্ছে টাঙ্গাইল। মধুপুরের আনারস বা টাঙ্গাইলের চমচম বিভিন্ন কারণেই এই জেলাটি প্রসিদ্ধ। টাঙ্গাইলের যা বিখ্যাত : জলছত্রের আনারস বাজার, তাঁত শিল্প, উপেন্দ্র সরোবর দিঘি, হেমনগর জমিদার বাড়ি, পীরগাছা রাবার বাগান,পাকুটিয়া জমিদার বাড়ি, যমুনা বা বঙ্গবন্ধু সেতু রিসোর্ট, ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ, মধুপুর জাতীয় উদ্যান, নবাব মঞ্জিল, এলেঙ্গা রিসোর্ট, করটিয়া জমিদার বাড়ি, বাসুলিয়া, ধলাপাড়া জামে মসজিদ, মহেড়া জমিদার বাড়ি, আতিয়া মসজিদ। চলুন জেনে নেই সারাদেশের ৮টি বিভাগ থেকে কীভাবে টাঙ্গাইল যেতে পারবেন সে সম্পর্কে।
ঢাকা থেকে টাঙ্গাইল :
স্থলপথ : ঢাকা মহাখালী থেকে নিরালা সুপার সার্ভিস, দ্রুতগামী, হাই চয়েজ এবং কল্যাণপুর বাস টার্মিনাল থেকে সকাল সন্ধ্যা পরিবহন, সোনিয়া পরিবহন ইত্যাদি পরিবহন কোম্পানির এসি বা নন এসি বাস পাবেন। বাসের কাউন্টার ছাড়াও সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়াও ট্রেনেও ঢাকা থেকে টাঙ্গাইল যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
চট্টগ্রাম থেকে টাঙ্গাইল :
আকাশপথ : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা এয়ারলাইন্স এই রুটে সার্ভিস দিয়ে থাকে। ঢাকায় এসে এরপর যেকোনো মাধ্যমে টাঙ্গাইল যেতে পারবেন।
স্থলপথ : চট্টগ্রাম থেকে বিপুল, সোনিয়া ইত্যাদি পরিবহনের সরাসরি বাস পাবেন। চাইলে চট্টগ্রাম থেকে বাস বা ট্রেনে ঢাকায় এসে এরপর টাঙ্গাইল যেতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
বরিশাল থেকে টাঙ্গাইল :
আকাশপথ : বরিশাল বিমানবন্দর থেকে বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারবেন। বিমান বাংলাদেশ, নভো এয়ার, এবং ইউ এস বাংলা এই রুটে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। ঢাকায় এসে এরপর টাঙ্গাইল যেতে পারবেন।
জলপথ : বরিশাল লঞ্চঘাট থেকে সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৯টার মাঝে অনেক লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও পটুয়াখালীর লঞ্চ গুলিতেও আপনি চাইলে ঢাকায় আসতে পারবেন। ঢাকা থেকে এরপর টাঙ্গাইল যেতে হবে। লঞ্চের খবরাখবর জানতে বরিশাল, পটুয়াখালী বা দক্ষিণাঞ্চলের লঞ্চের সুযোগ-সুবিধা, ভাড়া, সময়সূচী ক্লিক করুন। বিডিটিকিটস-এ আপনি অনলাইনে এসব লঞ্চের টিকিট কাটতে পারবেন।
স্থলপথ : বরিশাল শহর বা এর আশেপাশের অন্যান্য জেলা থেকে ঢাকায় বাসে আসতে পারেন। বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে আপনি ঢাকা গামী বাস পাবেন। ঢাকায় এসে এরপর টাঙ্গাইল যেতে হবে আপনাকে। গ্রিন লাইন, সাকুরা পরিবহনসহ বিভিন্ন জনপ্রিয় পরিবহন সংস্থার এসি ও নন-এসি বাস পাবেন। বাসের কাউন্টার ছাড়াও সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন।
রংপুর থেকে টাঙ্গাইল :
আকাশপথ : রংপুরে সৈয়দপুর বিমানবন্দর অবস্থিত। রংপুর বিভাগের জেলা শহরগুলো থেকে আপনাকে এই বিমানবন্দরে আসতে হবে। এরপর সেখান থেকে ঢাকা, ঢাকা থেকে বিমান বাংলাদেশ, নভো এয়ার, রিজেন্ট এবং ইউ এস বাংলা'র যেকোনো বিমানে করে ঢাকায় যেতে পারবেন। ঢাকা থেকে এরপর টাঙ্গাইল যেতে হবে আপনাকে।
স্থলপথ : ঢাকাগামী বাসে আপনি টাঙ্গাইল আসতে পারেন। এসব বাসে আপনাকে রাবনা বাইপাস নামতে হবে। এছাড়াও ট্রেনেও রংপুর থেকে টাঙ্গাইল আসতে পারেন। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
রাজশাহী থেকে টাঙ্গাইল :
স্থলপথ : রাজশাহী থেকে ঢাকাগামী বাস বা ট্রেনে টাঙ্গাইল পৌছাতে পারবেন। রাজশাহী বিভাগ থেকে হানিফ, দেশ ট্রাভেলসসহ বিভিন্ন জনপ্রিয় পরিবহনের বাস ঢাকার উদ্দেশ্যে যাতায়াত করে। এসব বাসে ঢাকায় পৌছাতে পারবেন। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও সিল্কসিটি, ধুমকেতু, পদ্মা ও বনলতা এক্সপ্রেস ট্রেনসমূহ এই রুটে নিয়মিত চলাচল করে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
খুলনা থেকে টাঙ্গাইল :
আকাশপথ : যেহেতু খুলনায় কোন বিমানবন্দর নেই, তাই বিমানে যেতে চাইলে আপনাকে যশোরে আসতে হবে। যশোর বিমানবন্দর থেকে বিমানে ঢাকা আসতে পারবেন। যশোর থেকে তিনটি এয়ারলাইন্স কোম্পানি তথা বিমান বাংলাদেশ, নভো এয়ার, এবং ইউ এস বাংলা' ফ্লাইট কার্যক্রম পরিচালনা করে। এরপর ঢাকা থেকে আপনাকে টাঙ্গাইল আসতে হবে।
স্থলপথ : খুলনা থেকে প্রথমে ঢাকায় আসতে হবে আপনাকে। এরপর ঢাকা থেকে টাঙ্গাইল যেতে পারবেন। খুলনা বিভাগের শহর গুলি থেকে হানিফসোহাগ পরিবহনসহ, বিভিন্ন পরিবহনের বাস যাতায়াত করে। সহজ ও বিডিটিকিটস-এ অনলাইনে বাসের টিকিট পাবেন। এছাড়াও রেলপথে খুলনা বিভাগের যশোর জেলা থেকে ঢাকায় আসতে পারেন। সীমান্ত, সুন্দরবন ও রুপসা এক্সপ্রেস এই রুটে যাতায়াত করে। রেল সেবা এপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
সিলেট থেকে টাঙ্গাইল :
আকাশপথ : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, রিজেন্ট এবং ইউ এস বাংলা'র ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইটে আপনি ঢাকায় আসতে পারবেন। ঢাকা থেকে এরপর টাঙ্গাইল যেতে হবে আপনাকে।
স্থলপথ : সিলেট থেকে টাঙ্গাইলে সরাসরি বাস সার্ভিস পাবেন। বিপুল পরিবহন সংস্থা এই রুটে যাত্রী সুবিধা দিয়ে থাকে।
ময়মনসিংহ থেকে টাঙ্গাইল :
স্থলপথ : ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী বেশ কিছু বাস পাবেন। এসব বাসে টাঙ্গাইল আসতে পারবেন।