জেনে নিন ডালহৌসি ভ্রমণের জন্য সেরা পাঁচ জায়গা

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : হিমাচল প্রদেশে অবস্থিত ডালহৌসি সৈনিকদের মানসিক প্রশান্তি ও মনোরঞ্জনের জন্য গড়ে তোলা হয়




অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের ডালহৌসি। ছবি : টাইমস অব ইন্ডিয়া

 ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত ডালহৌসি (Dalhousie) ভারতের মনোরম জায়গাগুলোর মধ্যে একটি। ব্যস্ত শহর থেকে দূরে প্রশান্তির ছোঁয়া পেতে চাইলে আপনার ভ্রমণ তালিকায় প্রথমদিকেই রাখুন ডালহৌসির নাম। ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি তার সৈনিকদের মানসিক প্রশান্তি ও মনোরঞ্জনের জন্য এই জায়গাটি গড়ে তোলেন, তার নামকরণেই এর নাম দেয়া হয় ডালহৌসি। শহরজুড়ে ভিক্টোরিয়া ও স্কটিশ স্থাপত্যের বিভিন্ন নিদর্শন দেখা যায়। একইসাথে প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন যেন ঘটেছে এখানে। প্রাচীন মন্দির, সমৃদ্ধ কলা ও শিল্পের পাশাপাশি বিভিন্ন হস্তশিল্পের নমুনা দেখা যায় এখানে। তাই হিমাচলে ভ্রমণের জন্য আপনার লিস্টে প্রথমেই রাখবেন ডালহৌসিকে। ডালহৌসিতে দেখার মত যা যা রয়েছে :


খাজিয়ার :

খাজিয়ার লেক Khajjiar Lake ডালহৌসি (Dalhousie) ডালহৌসি (Dalhousie)

মিনি সুইজার ল্যান্ড হিসেবে খ্যাত ডালহৌসির খাজিয়ার লেক। ছবি : টাইমস ট্রাভেল


 ভারতের মিনি সুইজারল্যান্ড হিসেবে পরিচিত খাজিয়ার পর্যটক আকর্ষণের অন্যতম কেন্দ্র। এর প্রাকৃতিক সৌন্দর্য এতই মনোমুগ্ধকর যে মুঘল বা রাজপুতদের মতো বিভিন্ন রাজবংশকে আকৃষ্ট করত। একটি বেশ সুদৃশ্য লেক রয়েছে খাজিয়ারে যা পর্যটক ও স্থানীয়দের কাছে খুব প্রিয়। আপনি যদি এডভেঞ্চার প্রিয় হন তবে খাজিয়ারে রয়েছে এডভেঞ্চারের জন্য বিশাল ভাণ্ডার। ট্র্যাকিং, জোর্বিং ছাড়াও খাজিয়ারে রয়েছে বিশালাকারের নয়টি গলফ কোর্স।


সাতধারা জলপ্রপাত :

ডালহৌসি (Dalhousie)

সাতধারা জলপ্রপাত স্থানীয়ভাবে 'গান্ডাক' নামে পরিচিত। ছবি : রিয়েল ইন্ডিয়া ট্যুর


 দেবদারু ও পাইন গাছের পাশাপাশি তুষারে ঢাকা বিভিন্ন পাহাড়ের মধ্যদিয়ে নেমে এসেছে সাতধারা ঝর্ণা। নাম থেকেই বোঝা যায়, ঝর্ণাটিতে সাতটি ঝর্ণার মিলন ঘটেছে। সাতধারা ঝর্ণায় সাতটি ঝর্ণার জল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,০৩৬ মিটার উঁচু স্থানে মিলিত হয়ে নিচে নেমে আসে। বলা হয় এর জলে মিকা নামক এক পদার্থ রয়েছে যার ফলে ত্বকজাতীয় বিভিন্ন রোগের নিরাময় ঘটে। স্থানীয়দের ভাষায় এটি 'গান্ডাক' নামে পরিচিত। তাই ডালহৌসি গেলে এই ঝর্ণার জলে ডুব দিতে ভুলবেন না যেন।


পঞ্চপুলা :

পঞ্চপুলা ডালহৌসি (Dalhousie)

পাঁচটি ঝর্না ধারার মিলনে পঞ্চপুলা। ছবি : ট্রাভেল ইন্ডিয়া ট্রাভেল


একই সাথে পিকনিক স্পট ও ঝর্ণার মিলনে পঞ্চপুলা এক অন্যতম পর্যটনকেন্দ্র। দেবদারু ও পাইন গাছে ঢাকা পঞ্চপুলায় পাঁচটি ঝর্ণার মিলন ঘটেছে। স্থানীয়দের কাছে পঞ্চপুলা জলের অন্যতম উৎসও বটে। ভগত সিং-এর কাকা সরদার অজিত সিং-এর মরদেহ এখানে কবর দেয়া হয়েছে। পঞ্চপুলায় যাওয়ার জন্য উত্তম সময় হলো বর্ষাকাল কারণ তখন পানি বেড়ে গিয়ে নিচের দিকে নামতে থাকে যা অতিসুন্দর পরিবেশ সৃষ্টি করে।

আরও  জানতে :শীতকালে ভ্রমণে ভারতের সেরা তিন স্থান ও এদের বৈশিষ্ট্য


দৈনকুন্ড চূড়া :

দৈনকুন্ড চূড়া ডালহৌসি (Dalhousie)

'সিংগিং হিল' দৈনকুন্ড চূড়া। ছবি : সংগৃহীত


ডালহৌসির সবচেয়ে উঁচু জায়গা হলো দৈনকুন্ড চূড়া। ডালহৌসি থেকে ১০ কিলোমিটার দূরে ও সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুইহাজার সাতশ পঞ্চান্ন মিটার উঁচুতে থাকা এই শৃঙ্গ থেকে পুরো এলাকাটির সুন্দর একটি ছবি পাওয়া যায়। দৈনকুন্ড চূড়াকে 'সিংগিং হিল' বলা হয় কারণ গাছের ওপর দিয়ে বাতাস বয়ে যাবার সময় একধরণের সুরের সৃষ্টি করে। ক্যাম্প ও ট্র্যাকিং এর জন্য এটি উপযুক্ত জায়গা। শৃঙ্গের ওপর থেকে নদী, পাহাড় ও গাছের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়।

ছাম্বা :

ডালহৌসির আধুনিক আভিজাত্য থেকে দূরে ছাম্বা হলো মধ্যযুগীয় এক শহর। সবুজ পাহাড় ও স্রোতস্বিনী নদীর বেষ্টনীতে অপরূপ ভাবে আবদ্ধ এ শহর। স্থানীয় রূপকথা ও মন্দিরের রহস্যময়তা শহরটিকে দিয়েছে মুগ্ধতা। শহরটির অন্যতম আকর্ষণ হলো ভুরি সিং জাদুঘর যেখানে পাওয়া যায় ইতিহাস কেন্দ্রিক বিভিন্ন নিদর্শন পাওয়া যায়।  

ইন্দিরা বিশ্বাস