টেবিল ফর ওয়ান : যে রেস্টুরেন্টে যেতে ও খেতে পারবে শুধু একজন
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল: নিজেকে সময় দেয়ার অভিনব এক কৌশল

এরই পরিক্রমায় নতুন এক পদ্ধতি নিয়ে চালু হয়েছে একটি রেস্টুরেন্ট।
তিন ধরনের খাবারসহ ১০ মে সুইডেনে একটি রেস্টুরেন্ট চালু করা হয়। এই রেস্টুরেন্টের বিশেষত্ব হচ্ছে, এখানে আপনাকে যেতে হবে একা।
কাউকে সাথে নিয়ে বা দলবেঁধে সেখানে যাবার অনুমতি নেই। তাই রেস্টুরেন্টটির নামও রাখা হয়েছে 'Bord För En'-সুইডিশ, যার ইংরেজিতে 'টেবিল ফর ওয়ান' বা ‘ডিনার, সিঙ্গুলার’ ও বলে।

রেস্টুরেন্টের নির্মাতা
অভিনব এই আইডিয়াটি তৈরির পেছনে যে দুইজন মানুষ আছেন তারা হলেন- র্যাসমাস পারসন এবং লিন্ডা কার্লসন। রেস্টুরেন্টটি সুইডেনের স্টকহোম থেকে ৩৫০ কিলোমিটার দূরে ভার্মল্যান্ডে। যদিও এটিকে ঠিক সাজানো গোছানো রেস্টুরেন্ট বললে ভুল হবে। এটি অভিনব এর উপস্থাপনার জন্যই। এই রেস্টুরেন্টটি রয়েছে বিশাল এক তৃণভূমির মাঝখানে।সেখানে একজনের জন্য রাখা শুধু একটি টেবিল এবং চেয়ার। রেস্টুরেন্টটি বানানো হয়েছে করোনাকে ভাবনায় রেখে। যেহেতু আইসোলেশনের সময় কারও সঙ্গে মেলামেশা করতে বারণ করা হচ্ছে তাই এখানেও মানা হচ্ছে সে নিয়ম। এখানে একা সময় কাটানো মানে সম্পূর্ণ আইসোলেশনের উপলব্ধি। এখানে খাবার পরিবেশনের জন্য আলাদা কোনো স্টাফও নেই।


খাবার এখন, মূল্য যে কোনো সময়
পারসন এবং কার্লসনের ভাবনায় এই ‘একজনের জন্য টেবিল’ কনসেপ্টটি এসেছিল একদম হুট করেই। যদিও তারা নিজেরাও জানতেন না এমন কিছু তারা করতে চলেছেন। কয়েক সপ্তাহ আগে করোনা ভাইরাস যখন বিশ্বজুড়ে ত্রাস ছড়িয়েছে ঠিক সে সময় এক সন্ধ্যায় কার্লসনের বাবা-মা তাদের বাড়িতে এলেন। সুইডেনে যেহেতু লকডাউন ছিল না, তাই যাতায়াতেও কোনো বাঁধা ছিল না। শুধু নিষেধাজ্ঞা ছিল সামাজিক দূরত্বে।

সামাজিকভাবে মেনে নেয়া
বিদেশে অনেক জায়গাতেই একা খাবার খাওয়া যায়। কোন একটি রেস্টুরেন্টের এক কোণায় অথবা বারের একটি চেয়ারে বসলে কেউ কোনো প্রশ্ন তোলে না। তবে সব জায়গায় এমন সুবিধা যদিও নেই। কার্লসন বিশ্বাস করেন তাদের এই রেস্টুরেন্টের কারণে এমন সিদ্ধান্ত নিতে এগিয়ে আসবেন। এর জন্য সামাজিকভাবে সবার মেনে নেয়ার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ।
একজন অতিথি, তিন খাবার
রেটুরেন্টের খাবারের মেন্যু পারসন তৈরি করেছেন তার ভ্রমণ এবং স্মৃতির খাতা থেকে। তিন ধরনের খাবারের মধ্যে আছে, সুইডিশ হ্যাশ ব্রাউন, স্মেটানা (এক ধরনের টক ক্রিম), স্টার্টারে আছে সামুদ্রিক মাছের ডিম আর উড প্লাকড সরেল। খাবার শেষে আছে পানীয়ও। তবে সেটা অ্যালকোহলিক নয়। স্ট্রবেরি দিয়ে বানানো এক ধরনের পানীয়। আর এই ফল আসে সরাসরি কৃষকের খামার থেকে।
নাবিলা বুশরা এস এম
সূত্র : https://www.bbc.com/news/business-28292651 https://edition.cnn.com/travel/article/sweden-one-person-restaurant/index.html https://www.euronews.com/2020/05/12/table-for-one-restaurant-serving-one-guest-in-a-field-opens-in-sweden
Click Here To See More