টেক্সমার্ট : পুরনো দেশী ব্র্যান্ডের পোশাকে আধুনিকতার ছোঁয়া

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : পোশাকে নতুনত্ব, বৈচিত্র্য বজায় রেখে এগিয়ে যাচ্ছে টেক্সমার্ট

texmart ছবি : পিন্টারেস্ট

 আজ থেকে ২২ বছর আগে ১৯৯৮ সালে দেশী পোশাক ব্র্যান্ডের জগতে আবির্ভাব ঘটে টেক্সমার্টের। দেশের মানুষের কাছে মানসম্মত ও রুচিশীল পোশাক পৌঁছে দেয়ার প্রয়াসে অবিরাম কাজ করে যাচ্ছে এই দেশীয় ফ্যাশন ব্র্যান্ড। পোশাকে নতুনত্ব, বৈচিত্র্য থাকায় দেশের মানুষের নজর কেড়েছে এই ব্র্যান্ড। টেক্সমার্টে পুরুষ ও নারীদের পাশাপাশি রয়েছে বাচ্চাদের নানা রকম পোশাকের সম্ভার। পুরুষদের বিভিন্ন পোশাক যেমন : শার্ট, পোলো, টি-শার্ট, ডেনিম, পায়জামা, পাঞ্জাবির দেখা মিলবে এখানে। এছাড়া রয়েছে লোফার এবং পুরুষদের ব্যাগ। নারীদের পোশাকেও রয়েছে ভিন্নতা। কর্মক্ষেত্রের আরামদায়ক ও রুচিশীল পোশাকের পাশাপাশি রয়েছে পার্টিতে পরার পোশাক, সালোয়ার, কামিজ, টপস, ট্রাউজার। বাচ্চাদের জন্য রয়েছে ফ্রক, প্যান্ট, টপস, পাঞ্জাবি, টি-শার্ট, পোলো ইত্যাদি। অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে স্থানভেদে ডেলিভারির সময় আলাদা হতে পারে। ঢাকার ভেতরে ২-৩ দিনের মধ্যে পণ্য হাতে পেয়ে যাবেন। এক্ষেত্রে পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করার সুযোগ রয়েছে। ডেলিভারিতে খরচ হবে মাত্র ৭০ টাকা।

টেক্সমার্ট ছবি : পিন্টারেস্ট

ঢাকার বাহিরে ডেলিভারির ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে খরচ পড়বে ১৩০ টাকা এবং এসএ পরিবহনে ১৫০ টাকা। দুই ধরনের কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই ঢাকার বাহিরে ২-৩ দিনের মধ্যে পণ্য হাতে পেতে পারবেন। সময়ের সাথে কুরিয়ার সার্ভিসের খরচের তারতম্য হতে পারে। পণ্যে কোনো সমস্যা থাকলে পাল্টে নেয়া যাবে। তবে সেক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য। এগুলো হচ্ছে :

১। ক্রেতাকে অবশ্য পণ্যটি হাতে পেয়ে দাম পরিশোধ করতে হবে।

২। পণ্য অবশ্যই অব্যবহৃত হতে হবে।

৩। পণ্যে কোনো দাগ লাগানো যাবে না।

৪। পণ্যের মোড়ক নষ্ট করা যাবে না। এসব শর্ত মানার পাশাপাশি পণ্য হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে। ঢাকার ভেতরে পণ্য বদলানোর জন্য কোন আলাদা ডেলিভারি চার্জের দরকার নেই। তবে ঢাকার বাহিরে হলে, সুন্দরবন কিংবা এসএ পরিবহনে পণ্যটি ফেরত পাঠানোর জন্য ডেলিভারি চার্জ পরিশোধ করতে হবে।

টেক্সমার্ট শাখাসমূহ :

১। যমুনা ফিউচার পার্ক, মেগা স্টোর, ২য় তলা। মোবাইল নং- ০১৯৯১১৩৮৪০০

২। যমুনা ফিউচার পার্ক (কিডস), নিচ তলা। মোবাইল নং- ০১৯৯১১৩৮৪০১

৩। হাউজ-৩৬২/১, রোড-২৭ (পুরাতন), ধানমন্ডি-২৭, ঢাকা। মোবাইল নং- ০১৯৯১১৩৮৪০২

৪। এ আর প্লাজা, হাউজ-২, রোড-১৪৯ ( নতুন), মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা। মোবাইল নং- ০১৯৯১১৩৮৪০৫

৫। আনাম র‍্যাংগস প্লাজা, হাউজ-৬১, রোড- ৬/এ, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা। মোবাইল নং- ০১৯৯১১৩৮৪০৬

৬। নাভানা বেইলী স্টার, ৯, বেইলী রোড, ঢাকা। মোবাইল নং- ০১৯৯১১৩৮৪০৩

৭। আর এ কে টাওয়ার, ৩য় তলা, জসীমউদ্দীন এভিনিউ, সেক্টর-৩, উত্তরা, ঢাকা। মোবাইল নং- ০১৯৯১১৩৮৪০৪ ৮। সাভার নিউ মার্কেট, ৩য় তলা, দোকান নং- ১০, সাভার, ঢাকা। মোবাইল নং- ০১৯৯১১৩৮৪২১

৯। মিজান রোড, গ্র্যান্ড হক টাওয়ার, দোকান নং- ০১১-১২ (৩য় তলা), ট্রাঙ্ক রোড, ফেনী। মোবাইল নং- ০১৯৯১১৩৮৪১৬ অনলাইনে পণ্য অর্ডার করা এবং পণ্য দেখতে ওয়েবসাইট ও অন্যান্য যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

বিভিন্ন লিংক নিচে দেয়া হচ্ছে :

ওয়েবসাইট : https://www.texmartonline.com/

ফেইসবুক : https://www.facebook.com/texmartonline/

ইন্সটাগ্রাম : https://www.instagram.com/texmartonline/  



তথ্যসূত্র : https://www.texmartonline.com/