চাল কুমড়োর সরষে পোস্ত
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : আবহমান বাংলার সাথে জড়িয়ে আছে চাল কুমড়োর সরষে পোস্ত
ছবি : কুকপ্যাড ডট কম
বাংলায় সাঁচি কুমড়ো, চুনা কুমড়া, সাদা কুমড়ো, গিমি কুমড়ো, ডিমি কুমড়ো প্রভৃতি নামে পরিচিত হলেও বাংলাদেশে চাল কুমড়ো বা জালি কুমড়ো হিসেবে জনপ্রিয়। উদ্ভিদতত্ত্বিক নাম Benincasa cerifera। এটি মূলত বর্ষজীবী লতানো উদ্ভিদ। বাংলাদেশের আবহাওয়াতে সাধারনত দুই ধরণের কুমড়ো দেখা যায়। যথা : ডিম্বাকার জাত, লম্বাটে জাত। বাড়ির আঙ্গিনা হোক বা ফসলী জমি যেকোনো জায়গায় এই চাল কুমড়োর চাষ করা সম্ভব। কথায় বলে, চাল কুমড়ো খান বয়স কমান। পুষ্টিকর সবজি হিসেবে চাল কুমড়োয় রয়েছে ভিটামিন, মিনারেল, শর্করা, আঁশ জাতীয় উপাদান যা আমাদের দেহের জন্যে বেশ উপকারি। পুষ্টিবিদরা এই চালকুমড়োকে 'ব্রেইন ফুড' নামেও আখ্যায়িত করেছেন।
- চাল কুমড়োর উপকারিতা :
ছবি : সময় নিউজচাল কুমড়োর বীজ কৃমিনাশক হিসেবে কাজ করে। চাল কুমড়ো রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। সাধারনত যেসকল রোগীদের কাশির সঙ্গে রক্ত বের হয় তাদের ক্ষেত্রে চাল কুমড়োর রস খেলে ভাল হয়ে যায়। বাড়তি ওজন ও মেদ কমাতে চাল কুমড়ো বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মুখের ত্বক ও চুলের যত্নে ব্যবহার করা হয় এই চাল কুমড়ো। চাল কুমড়োর রস মুখে দিলে মুখের ত্বক চকচকে হয়। পেট ফাপা, পেট ফোলা, কোষ্ঠকাঠিন্য দূরীকরনে চালকুমড়ো বিশেষ ভূমিকা পালন করে থাকে। মানবদেহের পাকস্থলির অতিরিক্ত অম্ল জনিত সমস্যার সমাধান হতে পারে এই চাল কুমড়ো। চাল কুমড়োর টুকরো রোদে শুকিয়ে গুঁড়া করে খেলে বা টাটকা চাল কুমড়োর তরকারি রান্না করে খেলে জন্ডিস রোগ উপসমে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। সাধারনত হাসপাতালে রোগীদের নিয়মিত খাদ্যে চালকুমড়ো দিয়ে মাছ রান্না করে দেওয়া হয়ে থাকে। এতে করে তাদের স্বাস্থ্যের বেশ উপকার হয়।
- চাল কুমড়োর পুষ্টিগুণাগুণ :
- উপকরণ :
- রন্ধনপ্রণালী :
ছবি : সংগৃহীতচাল কুমড়োকে ছুলে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে। একটি কড়াইয়ে পরিমানমত সয়াবিন তেল ঢেলে গরম করে নিতে হবে। গরম তেলে কালোজিরা দিয়ে দিতে হবে। এরপর চাল কুমড়ো কুচিগুলো দিয়ে দিতে হবে। স্বাদমতো লবন দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিতে হবে। চাল কুমড়োর পানি শুকিয়ে এলে কাচা মরিচ গুলো মাঝ বরাবর অল্প কেটে দিয়ে দিতে হবে। সরিষা বাটা, পোস্তবাটা, হলুদের গুড়ো, চিনি দিয়ে দিতে হবে। ভাল করে নেড়ে দিতে হবে যেন সম্পূর্ণ মশলার মিশ্রনটি চালকুমড়োর সাথে মিশে যায়। পানি শুকিয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন চাল কুমড়োর সরষে পোস্ত।
তথ্যসূত্র : https://greeniculture.com/lets-garden/wax-gourd-medicinal-value/ https://www.ajkerkrishi.com https://www.roddure.com/bio/plant/vine/uses-of-benincasa-hispida/