বাঁধাকপির কোপ্তা : বাঁধাকপি দিয়ে সুগন্ধি মসলার মিশ্রনে দারুণ খাবার

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : বাঁধাকপি শুধু সিদ্ধ বা ভাজি হিসেবে না খেয়ে তৈরি করে ফেলুন বাঁধাকপির কোপ্তা

ছবি : কুকপ্যাড ডট কম

কখনও শুনেছেন কী বাঁধাকপিকে সালাদ হিসেবে খাওয়া যায়? কী কথাটা শুনে অদ্ভুত লাগছে? বাঙ্গালি হিসেবে আমাদের দৃষ্টিকোণ থেকে ভাবলে ব্যাপার কিছুটা অদ্ভুতই মনে হতে পারে। আমাদের রসুইঘরে একে সাধারন ভাজি বা সিদ্ধ করে তরকারি হিসেবে রান্না করে থাকি। তবে বাংলা, বাংলার প্রচলিত রন্ধনশৈলির বাহিরে যদি পাশ্চাত্য দেশগুলোর খাদ্য সংষ্কৃতির দিকে লক্ষ্য করি তবে একটা ব্যাপার পরিলক্ষিত করা যায়। তা হলো, তারা তাদের প্রত্যহ জীবনে প্রায় বেশ কিছু সবজি আধা সিদ্ধ বা কাঁচা-ই সালাদ হিসেবে গ্রহন করে। এতে করে সবজির যে প্রকৃত স্বাদ, পুষ্টি গুণাগুণ তা বজায় থাকে। সালাদে আলাদা স্বাদ আনার জন্যে তারা ভিনেগার, লেবুর রস, অলিভ ওয়েল ব্যবহার করে থাকে যা আমাদের মানবদেহের জন্য বেশ উপকারি উপাদান বলেই বিবেচিত। বাঁধাকপি শীতকালীন সবজি হিসেবে আমাদের দেশে অধিক প্রচলিত। তবে কালের বিবর্তনে কৃষির অগ্রগতির কারণে এখন শীত আসার পূর্বেই বাজারে বাঁধাকপির সন্ধান পাওয়া যায়। আবার হাইব্রিড জাতের উদ্ভাবনের দরুণ এখন সাধারন আকারের চেয়ে বড় আকারের বাঁধাকপি পাওয়া যায়।

  • উপকরণ :
সাড়ে ৩ কাপ খুব চিকন করে কুচি করা কচি বাঁধাকপি, ১ কাপ ছোলা বেসন, ১-২টি ঝাল কাচা মরিচ, ১ চা চামচ কুচি করা আদা, আধা কাপ পরিমান নারিকেল কোরা, ১ চা চমচ হলুদ, ছোট ১ চা চামচ গরম মশলা, ৩ টেবিল চামচ তাজা ধনেপাতা কুচি, ১ চা চামচ নুন, ১ চা চামচ বেকিং পাউডার, পরিমানমত তেল, স্বাদমতো লবন
  • রন্ধনপ্রণালী :
ছবি : কুকপ্যাড ডট কম

 একটি পাত্রে বাঁধাকপির কুচিগুলো ভাল করে চটকে নিতে হবে। এরপর এতে কাঁচা মরিচ, আদা কুচি, নারিকেল কোরা, হলুদ, গরম মশলা, ধনে পাতা কুচি, নুন এবং বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিতে নিতে হবে। একটি কড়াইয়ে ৩ ইঞ্চি গভীরতায় পরিমাণমতো তেল ঢেলে গরম করে নিতে হবে। তেল ভালভাবে গরম হয়ে এলে চটকানো বাঁধাকপি মিশ্রনে বেসন মিশাতে হবে। বাঁধাকপি মিশ্রন থেকে নির্গত পানির পরিমান দেখে এমনভাবে বেসন মেশাতে হবে যেন গোল আকারের বড়ার মত তৈরি করা যায়। উল্লেখ্য যে, এখানে বেসনের পরিমান যেন বেশি না হয়। কেননা বেসন বেশি হলে বাঁধাকপি ভালোভাবে ভাজা হবে না। বেসন বেশি হলে কোপ্তা অতিরিক্ত শক্ত হবে। চুলার আঁচ সামান্য বাড়িয়ে দিয়ে গোল গোল আকারে কোপ্তা তৈরি করে ধীরে ধীরে তেলে ছেড়ে দিতে হবে। মৃদু আচে ভাজে বাঁধাকপির কোপ্তা খুব ভালোভাবে ভেতর থেকে ভাজা হয়ে বাইরে বাদামী রঙের হয়ে উঠবে। বাঁধাকপির কোপ্তাগুলো দু-দিকে  বাদামী রঙের হয়ে ফুলে তেলের ওপর ভেসে উঠলে তেল ঝরিয়ে টমেটো সসের সাথে পরিবেশন করুন গরম গরম বাঁধাকপির কোপ্তা।

পরামর্শ :


  • এটি বাসায় তৈরি তেতুলের রস দিয়েও খেতে পারেন।
  • বাঁধাকপির কোপ্তাগুলোকে তেতুল বা টমেটর সসে ভিজিয়েও পরিবেশন করা যেতে পারে।
  • প্রথম দিকে বেসন মেশানো যাবে না।