কোভিড-১৯ : ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত সব গণ পরিবহন বন্ধ ঘোষণা
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : গণ পরিবহন
প্রাণঘাতী করোনাভাইরাসের কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সারা দেশে আগামী ২৬শে মার্চ (বৃহস্পতিবার) থেকে ৪ঠা এপ্রিল (শনিবার) পর্যন্ত সারাদেশে গণ পরিবহন লকডাউন (বন্ধ) করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।
গণ পরিবহন
এই সময়ে দেশের কোনও সড়কে কোনও রকম যাত্রীবাহী যানবাহন চলাচল করবে না। মঙ্গলবার (২৪ মার্চ) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য অফিসার আবু নাসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহন-এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়া পণ্যবাহী যানবাহনে কোনও যাত্রী পরিবহন করা যাবে না। এর আগে সোমবার (২৩ মার্চ) করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এ সময় বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।সচিবালয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান। পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধ প্রস্তুতির অংশ হিসেবে চলমান অন্যান্য উদ্যোগের সঙ্গে কাজ করতে মাঠে নামানো হয়েছে সশস্ত্র বাহিনীকে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে সামাজিক দূরত্ব এবং সতর্কতামূলক ব্যবস্থার জন্য বেসরকারি প্রশাসনকে সহায়তা করছেন সেনাবাহিনীর সদস্যরা।
এস এম ইফতেখার মাছুম এস এম
আরো পড়ুন ঃ পুরান ঢাকার বিউটি বোর্ডিং : সুমন্ত গুপ্তের ভ্রমণ গল্প
