কাশ্মীরি রসা : ভারতের এই খাবার এখন বাঙালি ভোজের অংশ
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : নানা পদের মসলার সুঘ্রানে মন জুুড়িয়ে যায় কাশ্মীরি রসা খাবারে
গরম ভাত কিংবা লুচির সাথে দারুণ খাবার। ছবি : হুইস্ক এফেয়ার
ভারত উপমহাদেশীয় রন্ধনশৈলীতে বেশ মিল রয়েছে। ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায়, মোঘল আমলে দেশীয় মসলার ব্যাপক প্রচলন ও দেশীয় বানিজ্যে পর্তুগীজের আগমনের ফলে এই বাণিজ্যের প্রসারের ফলে রন্ধনে এসেছিল বেশ পরিবর্তন। সেই কাল থেকে আজ অবধি প্রতিটা পরিবারের নারীরা রন্ধন পদ্ধতি রপ্ত করে তা যুগ যুগ ধরে বংশ পরম্পরায় সংরক্ষণ করে এসেছে। আজ তেমনই এক রন্ধনপ্রণালীর বিবরণ তুলে ধরার চেষ্টা করব।
- উপকরণ :
রন্ধনপ্রণালী :
- ময়দার বিশেষ মন্ড তৈরি :
- ময়দার মন্ড হতে বল তৈরি :
- অবশিষ্ট রন্ধনপ্রণালী :
ছবি : টুক টুক ফুডছোট আকারে আলুগুলোভালো করে ছুলে নিতে হবে। তারপর আলুগুলো ধুয়ে পরিষ্কার করে এতে লবন, অল্প হলুদ মেখে নিতে হবে। একটি কড়াইয়ে অল্প পরিমানে তেল গরম করে এতে আলুগুলো ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে এলে একটি পাত্রে নামিয়ে রাখতে হবে। একই কড়াইয়ে পরিমান মত তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে এলে তাতে একে একে দারুচিনি, এলাচি, জিরা ফোড়ন, শুকনো মরিচ দিয়ে হালকা বাদামী করে ভেজে নিতে হবে। কড়াইয়ে বাকি মশলাগুলো যেমন জিরা বাটা, আদা বাটা, মরিচের গুড়ো, হলুদের গুড়ো, লবন, পোস্ত বাটা, চিনি দিয়ে দিতে হবে। মশলার মিশ্রনটিকে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। মশলার মিশ্রন ভালো করে ভাজা হয়ে এলে এতে ছোট আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলোকে মশলার সাথে নেড়ে সম্পূর্ণ মিশিয়ে নিয়ে পানি দিয়ে দিতে হবে। তারপর ময়দার মন্ড থেকে তৈরি বিশেষ কাশ্মীরি বলগুলো কড়াইয়ে ছেড়ে দিতে হবে। পানির পরিমান এমন হতে হবে যেন বল গুলো ঝোলে ডুবে থাকে। ৫/৬ মিনিট সিদ্ধ করে ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু কাশ্মীরি রসা।