এম ভি বে ক্রুজ-১ : বুকিং ও ভাড়া বিস্তারিত

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : সেন্টমার্টিন যাওয়ার দ্রুতগামী জাহাজটি এম ভি বে ক্রুজ-১

এম ভি বে ক্রুজ ১

দ্রুতগতীর এম ভি বে ক্রুজ-১; ছবি : সংগৃহীত



 টেকনাফ-সেন্টমার্টিন রুটের সবথেকে দ্রুতগামী জাহাজটি হচ্ছে এম ভি বে ক্রুজ-১। জাহাজটি সম্পূর্ণরূপে শীতাতপ নিয়ন্ত্রিত। ফলে আপনি একই সাথে আরামে এবং দ্রুতগতিতে গন্তব্যে পৌঁছতে পারবেন। জাহাজের যাত্রী ধারণক্ষমতা ২৫০ জন। ২৮ নটিক্যাল বেগে জাহাজটি ছুটে চলে। টেকনাফের জাহাজঘাট থেকে জাহাজটি যাত্রা শুরু করে।

জাহাজের সময়সূচি টেকনাফের জাহাজঘাট থেকে সকাল ৯টা ৪৫ মিনিটে যাত্রা শুরু করে সেন্টমার্টিনের উদ্দেশ্যে। আবার সেন্টমার্টিন থেকে বেলা ৩টা ১৫ মিনিটে ফিরতি যাত্রা শুরু করে। সাধারণত অক্টোবর-নভেম্বর থেকে জাহাজ চলাচল শুরু হয়। মার্চ পর্যন্ত এই জাহাজটি চালু থাকে। এই সময় ব্যতীত অন্য সময়ে জাহাজ চলাচল বন্ধ থাকে। আবহাওয়ার কারণে সময়ের কিছুটা পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন : এম ভি ফারহান : বুকিং ও ভাড়া বিস্তারিত

সুবিধা শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজ বিনোদনের জন্য টিভি উন্নতমানের ক্যান্টিন দক্ষ ও অভিজ্ঞ সেবা কর্মী জরুরী প্রয়োজনে ফার্স্ট এইড কীট, লাইফ জ্যাকেট, নৌকার সুব্যবস্থা।

টিকিট মূল্য শ্রেণিভেদে টিকিটের মূল্যমান বিভিন্ন রকমের। তবে ভাড়া যেকোনো সময়েই পরিবর্তন হতে পারে। কৃষ্ণচুড়া ১,৩০০ টাকা রজনীগন্ধা ১,৪০০ টাকা হাসনাহেনা ১,৬০০ টাকা


এম ভি বে ক্রুজ ১

সেন্টমার্টিনগামী আধুনিক ও উন্নতমানের জাহাজের একটি এম ভি বে ক্রুজ-১; ছবি : সংগৃহীত


 টিকিট বুক করার স্থান ঢাকা অফিস - ০১৮২৭১৬৭৮১৭, ০১৭৭৬২৮৪৬০১ কক্সবাজার অফিস - ০১৭৭৯১৮১৮৭২, ০১৯৯৪৭৯৭৫২৮, ০১৮২০২৪৮২০৫ হটলাইন - ০১৯৭১৫৯১১২৭

জাহাজঘাটে কীভাবে যাবেন ঢাকা থেকে বিমানে কক্সবাজারে যেতে পারেন। এরপর সেখান থেকে টেকনাফের জাহাজঘাটে যেতে পারেন। এছাড়াও ঢাকা থেকে বিভিন্ন জনপ্রিয় বাস কোম্পানি টেকনাফে যাত্রী পরিবহন সুবিধা দিয়ে থাকে। এসব বাসেও আপনি টেকনাফে পৌঁছতে পারেন।

আরও পড়ুন : কক্সবাজার থেকে সেন্টমার্টিন : সরাসরি জাহাজটির ভাড়া ও সময়

জাহাজ মিস করলে জাহাজ ঠিক সময়েই ঘাঁট থেকে ছেড়ে যায়। তাই বাস লেট বা কোনো কারণে জাহাজ মিস করলে আপনি ট্রলার বা স্পিড বোটে করে সেন্টমার্টিন যেতে পারেন। তবে এগুলো বেশ বিপজ্জনক। তাই পরের দিনের জাহাজে সেন্টমার্টিনে যেতে পারেন।

অনলাইন বুকিং টিকিট কাউন্টারে ফোন দিয়ে টিকিট বুক করতে পারেন।  

মোঃ খালিদ বিন জামান   এস এম